আমার প্রিয় পোস্ট

ডা: শাহরিয়ারের পোষ্ট

সুপার গ্লু

১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৩

শেয়ারঃ
0 1 0



বাচ্চার বয়স ৪ বছর বা তার একটু বেশী হবে। বাচ্চার চেয়ে বাচ্চার মা বেশী কান্নাকাটি করছে।
কি সমস্যা ?
ডাঃ সুপার গ্লু দিয়ে হাতের আঙ্গুলগুলি সব জোড়া লাগিয়ে ফেলেছে।
বাচ্চার হাত দেখে মনে হলো ল্যামিনেটিং করে সব আঙ্গুল জোড়া দেওয়া, ভয়াবহ অবস্থা। হাসিমুখে মা কে বললাম, ভয় পাবেন না। এখনই ঠিক হয়ে যাবে। ব্রাদারকে দিয়ে ল্যাব থেকে " এসিটোন ( এক প্রকার তরল রসায়নিক )" নিয়ে এসে তুলোয় লাগিয়ে ধীরে ধীরে মুছতেই আঙ্গুলগুলো খুলে গেল। চোখে অশ্রু নিয়েও মা হাসলেন।

সবাইকে বলছি। খুব সহজেই এসিটোন দিয়ে সুপার গ্লুর জোড়া খোলা যায়। এসিটোন সাধারনত নেইল পালিশ রিমুভারের একটি উপাদান। তাই সুপার গ্লু লেগে গেলে নেইল পালিশ রিমুভার দিয়ে খোলার চেষ্টা করুন। সুপার গ্লু মোছার জন্য সাধারন কাগজ ( পেপার ) ব্যাবহার করুন। কাগজ একমাত্র জিনিস যেটি সুপার গ্লুতে আটকে যাবে না।
আর আঠা জাতীয় জিনিস সাবধানে শিশুদের নাগালের বাইরে রাখুন।

বি দ্র - চোখে এসিটোন ব্যাবহার করা যাবে না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৫
পারভেজ বলেছেন: পিচ্চিগুলিও এক একটা চীজ :|
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭
কালপুরুষ বলেছেন: মা-বাবা বাচ্চাদের ব্যাপারে আরো সচেতন হোক। ভাল পোস্ট।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭
অমিত০৯৭ বলেছেন: আমি তো ভাবতাম অপারেশন করতে হয়। যাক , একটা ভুল ভাঙলো।
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: থ্যাংক ইউ

৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩
ক্যামেরাম্যান বলেছেন: ভাল ইনফো। দেখি আমার টেবিল থেকে তোলা যায় কিনা !!!
৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯
অপ্‌সরা বলেছেন: মাইগড!!!

আমার একবার দু আংগুল জোড়া লেগে গেছিলো। পানিটানি দিয়েও খুলেনি শেষে টান দিয়ে আমি চামড়া ছিলে ফেলেছিলাম! এই লেখা পড়ে সেকথা মনে করে এখনও আমার কাননা আসছে!:(
৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
জয় সরকার বলেছেন: ভালো তথ্য পেলাম.........অনেক উপকারী।ধন্যবাদ ডাক্তার সাহেব।
৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২২
নিম গাছ বলেছেন: আমার একবার দু আংগুল জোড়া লেগে গেছিলো। পানিটানি দিয়েও খুলেনি শেষে টান দিয়ে আমি চামড়া ছিলে ফেলেছিলাম!

আমারও একই অবস্থা হয়েছিল। যাক সুন্দর তথ্য দেয়ার জন্য ধন্যবাদ।
১০. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩২
মিসকল বলেছেন: গুরুত্বপূর্ণ উপদেশ।
১১. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩
মিসকল বলেছেন: গুরুত্বপূর্ণ উপদেশ।
১২. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭
পারভীন রহমান বলেছেন: খুবই দরকারী পোষ্ট।
আমার দেবরের বাচ্চা একটা বিচ্ছু, একবার নেইল পলিশ রিমুভার খেয়ে ডাক্তারের কাছে দৌড়াতে হয়েছিল। :)
১৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৯
ভেবে ভেবে বলি বলেছেন: কারও হাতে যদি সিমেন্ট বা কনক্রিট জাতীয় কিছু লেগে একেবারে শক্ত হয়ে যায়, সেটা ছাড়ানোর কোনও উপায় আছে কি? জানালে উপকৃত হবো।
১৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ ডাক্তার। বাচ্চা কাচ্চা নিয়ে বড় ভয়ে থাকি। খুব গুরুত্বপূর্ন একটা তথ্য দিলেন। আবারও ধন্যবাদ।
১৭. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৫
ইউক্যালিপ্টাস বলেছেন: কাজের পোস্ট। ধন্যবাদ।
১৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: প্লাস|

নিয়মিত লিখলে খুশি হবো|
১৯. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮
েরজাউল ফারুক বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অনেক ধন্যবাদ......
২০. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮
অন্যমনস্ক শরৎ বলেছেন: আগে জানলে আরো ভালো হইত। সুপার গ্লু আমার অতীব প্রিয় একটি পদার্থ। কতবার যে চাইছা তুলসি...এখন থেইকা এই পদ্ধতি ট্রাই করুম। থ্যাংকু।
২১. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮
েরজাউল ফারুক বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অনেক ধন্যবাদ......
২৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩
পথে-প্রান্তরে বলেছেন: চমৎকার ইনফো । এখনই যাইতাছি প্রাকটিক্যালি একবার ট্রাই করি । :)
২৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৭
আবদুল হক বলেছেন: থ্যাঙ্কস্ ডাক্তার! এ তথ্য দেখছি সবার কাছেই নতুন। এসিটোন সাধারণত কোথায় পাওয়া যায়?
২৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৭
প‌্যানুয়েল প্রিন্স বলেছেন: আহারে আগে জানলে :( যাক এখনতো জানি :#) অতি ভালো পোস্ট
২৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮
সায়েম মুন বলেছেন: দরকারী পোষ্ট। আশা করি এরকম পোষ্ট নিয়মিত পাব।
২৭. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
আশরাফ৪৫৯ বলেছেন:
গুড ইনফরমেশন; ধন্যবাদ।
২৮. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩১
অবয়ব বলেছেন: দারুন তথ্য। ধন্যবাদ। +++
৩০. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০০
গোলাপি বলেছেন: ধন্যবাদ। অনেক কাজের জিনিষ জানলাম...
৩১. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৩
পুরাতন বলেছেন: অনেক ধন্যবাদ .....
৩২. ২৮ শে জুন, ২০১১ রাত ৮:৪৪
রাখালছেলে বলেছেন: জানলাম ......অেনক কােজ লাগেব ... েছাটকােল কত এইরকম কেরিছ...

 

মোট সময় লেগেছে ১.১০৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের পোষ্টগুলি চিকিৎসা বিষয়ক তথ্য মাত্র। চিকিৎসকের পরামর্শ হিসাবে গ্রহন করা বান্ছনীয় নয়। শারিরীক সমস্যায় দয়া করে সামনা সামনি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই