অক্টোবর ৩০, ২০০৯
৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে, রাত ১ টার দিকে ইমারজেন্সিতে যেতে হল। তরুন রোগী, পোষাক আষাকে মনে হলো কোন বেসরকারী সংস্থায় কর্মরত। শার্টের গোটানো হাতার অনেকটা রক্তে ভিজে গেছে। বাম এবং ডান হাতের এলোপাথারি কাটা জায়গাগুলো ড্রেসিং আর সেলাই করতে করতে রোগীর কাছ থেকে জানলাম ছিনতাইকারীর কবলে পড়ে এই দশা। সিএজি তে বাড়ী ফিরছিলেন ভদ্রলোক, পথে এক জায়গায় সিএজি চালক গতি কমাতেই দুপাশ থেকে দুজন ছিনতাই কারী সিএজিতে উঠে সব কেড়ে নিয়ে নেয়। খানিক ধস্তাধস্তিতে এবং হাত দিয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারির ছুরিতে হাত কেটে রক্তারক্তি। ভদ্রলোক বারবার বলছিলেন সিএজিতে উঠেই তার কেন যেন অস্বস্তি লাগছিল। তার পর সিএজি ড্রাইভার একটা কল রিসিভ করে, তারপর খানিক পরে চালাতে চালাতেই আর একটা কল করে। আফসোস করছিলেন ভদ্রলোক " কলগুলি করার সময়ই যদি সিএজি থামাতে বলে নেমে যেতাম তাহলে আর এই পরিস্থিতি হয় না।"
রাতে বা নির্জন রাস্তায় সিএজি ড্রাইভার তার মোবাইলে কথা বললে তখন তখনই সেই সিএজি থামিয়ে নেমে পড়াই ভালো। সিএজির ভাড়া মিটিয়ে দিয়ে কিছুক্ষন পর নতুন কোন সিএজিতে যাত্রা শুরু করাই নিরাপদ। সিএজি থেকে নেমে গেলে আশে পাশের যে কোন দোকানে টুকটাক সময় কাটাতে পারলে বিপদ এড়ানো যেতে পারে। এবং আল্লাহর কাছে এ দেশের আইন শৃংঙ্খলা উন্নতি হবার দোয়া করা যেতে পারে।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন