১০টাকা দরে চাউল খাওয়াবেন, এখন অস্বীকার করেন ক্যান?
১০ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৩
http://www.dailyjanakantha.com/251208/fn.pdf
দেখুন ২৫ ডিসেম্বরের দেনিক জনকণ্ঠের রিপোর্ট। উপরোক্ত লিংক ওপেন করে ৫নং পেইজে পাবেন শিরোনাম: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ছুঁতো খুঁজছে চারদল। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: নৌকা বিজয়ের মার্কা, ১০টাকা কেজি চাল খাওয়ার মার্কা।
এখন তিনারা অস্বীকার কতেছেন--
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
যাযাবর পাখি বলেছেন:
এটা সত্য ১০টাকা কেজি দরে মানুষ চাল খেয়েছে আওয়ামীলীগ এর আগের শাসনামলে তাই জনসভায় সেই ক্রেডিট আওয়ামীলীগ নিতেই পারে 'নৌকা ১০ টাকা কেজি চাল খাওয়ার মার্কা বলে' কিন্ত এটা তো কোথাও বলা নাই যে নৌকায় আপনারা ভোট দেন আমরা আপনাদের ১০ টাকা কেজিতে চাল খাওয়াব কিম্বা বিনামূল্যে কৃষকদের সার দেওয়ার কোন প্রতিশ্রতিও উপরের লিন্ক এ দেয়া প্রত্রিকার রিপোর্টে নাই, শুধু তাই নয় আওয়ামীলীগের ইশতেহারের কোথাও এ বিষয়ে কোন প্রতিশ্রুতির উল্লেখ নাই ।
লেখক বলেছেন: চমৎকার আমি জানতাম এমন জওয়াবই আসবে...
শুধু এই কথা বলে রাখি- দেশের মানুষকে এত বোকা ভাইবেন না
দ্রোহী বলেছেন:
Click This Linkপ্রথম আলোর এই লিংকটি দেখুন কোটালীপাড়ার জনসভায় শেখ হাসিনা সুস্পস্ট করে বলেছেন কৃষকদের বিনামূল্যে সার দিবেন
শিল্পী০০৭ বলেছেন:
ইশেতহারে আম্লীগ এটা দেয়নি... মুখে কি বলতে কি বলেছেন.. এইটা নিয়া বোকা জনতার কারবার দ্যাখো....
লেখক বলেছেন: শিল্পী আফা আম্নিও...
জোবাইর বলেছেন:
সরকারকে জবাবদিহি করার জন্য আপনাদের মত সচেতন নাগরিক খুবই দরকার। কিন্তু এত তাড়াতাড়ি এত করাকড়ি সমালোচনা একটু বাড়াবাড়ি হয়ে গেল না!
লেখক বলেছেন: সমালোচনার কি দেখলেন-
সত্য তুলে ধরলাম মাত্র
হাসান মাহবুব বলেছেন:
দশ টাকায় চাল ইম্পসিবল।তবে সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারলে তাতেই খুশি।তবে আমি অতটা আশাবাদী হবার কোন কারন দেখছিনা।
লেখক বলেছেন: এটা সত্য বিশ্ব অর্থনৈতিক করুণ বাস্তবতায় এটা আশা করা অবাস্তব। আমার প্রশ্ন হলো (এখানে হাসিনা-খালেদা মুখ্য নয়) রাজনীতিবিদরা এভাবে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দ্যান কেন?
দ্বিতীয়নাম বলেছেন:
সব সময় গোয়ার মধ্যে নাক গুইজা থাকলে কি চলবো?
অচেনা সৈকত বলেছেন:
ভাই আপ্নে বাংলাদেশে থাকেন না কোন বালের দেশে থাকেন? কি আশা করেন, দেশটা একদিনেই স্বর্গ হয়ে যাইব? আপ্নেরে সরকার আইসা ভাত দিব, কাপড় দিব, মাংনা খাইয়াওব, বিনামূল্যে সার দিব, গাড়ি দিব, বাড়ি দিব, সব ঢাইলা দিব, না? পৃথিবীর কোন দেশ দেয়? সবচেয়ে উন্নত দেশও তো দেয় না। আপ্নে কি পাগল না ছাগল? রাজনীতিবিদ ছাড়া চালান আপ্নের বালের দেশ, দেখি কেমনে চলে? বিরাট জ্ঞানী আপ্নে, চালায়া দেখান দেশটা। আজাইরা ফ্লাডিং করতেছেন। ফাজলামি শুরু করছেন?
লেখক বলেছেন: অচেনা সৈকত- আপনি যে ধরণের ভাষা প্রয়োগ করেছেন তাতে কোন জওয়াব দেয়ার ইচ্ছে ছিল না। আপনাকে অনুরোধ করি আমার ব্লগে এভাবে মন্তব্য করবেন না।
আর হ্যাঁ আমি বলি নাই রাজনীতিবিদরা দেশ চালাবেন না
আমি বলেছি মিথ্যা প্রতিশ্রুতি দেয়ার কথা
মাগ্না খাওয়াইতো অইবো তাও বলি নাই
সান্তনা বলেছেন:
: হায়রে বাংলাদেশ এমন এক মিথ্যূক প্রধানমন্ত্রী পাইছে,এরা জনগনকে এত বোকা কেন ভাবে?
ধন্যবাদ আপনাকে ভাই মিথ্যুকদের মুখোশ খুলে দেয়ার জন্য,
শিল্পী০০৭ বলেছেন:
অচেনা সৈকত আপনি আপনার দেশ ভালবাসেন কি না জানতে খুব ইচ্ছে হচ্ছিল... নিজের দেশের প্রতি মায়া থাকলে অন্য কোন দেশকে গালি দিতেন না।
শাহ জাহান বলেছেন:
নেতা নেত্রীর মুখের কথা আর রাজনৈতিক দলের ইশতেহার এক নয়; মুখের কথার দাম থাকলে ইশতেহারের কোন প্রয়োজন পড়তো না!
করিম আদনান বলেছেন:
আপনাকে ধন্যবাদ সত্য প্রকাশ করার জন্য, কিন্তূ আওয়ামি লীগরে মনে হয় আপনি চিনেন না, ওরা ক্ষমতা দখলের জন্য সব ধরনের কুর্কম করতে পারে,
ক্যানাডিয়ান-মামু বলেছেন:
বাম্পার হলে ৳১০ , হ্যাম্পার হলে temper - তাই বটে কুড়ি ~ ৳২০
পথিক!!!!!!! বলেছেন:
সত্যি যদি ১০ টাকা চাল না খাওয়ানো বিষয়টিই বিএনপির মূল ইস্যু হয়ে উঠতে থাকে তাই বলতে হবে এই জাতি বড়ই কপালপোড়া আর মুর্খ
তাইলে এি জাতির কোন উন্নতি হওয়া উচিৎ নয়।
সাঈফ শেরিফ বলেছেন:
জিনিস পত্রের দাম পৃথিবী ব্যাপী উর্ধ মুখী । যে চাল মাস খানেক আগে ১৪ ডলারে কিনতাম, সেটা এখন ২২ ডলার। সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে ভারত, থাইল্যান্ড, চায়না থেকে চাল এনে ১০ টাকা এমন কি ২৫ টাকা কেজি দরেও চাল কিনে খাওয়াতে পারে। কিন্তু ভেবে দেখেছেন এতে করে দেশের চাল উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রষ্থ হবে। দেশি চাল মানুষ কিনতে চাইবেনা, কৃষকরা পাবেনা তাদের নায্য মূল্য। এমনিতেই হিসেব বলে এক বিঘা জমিতে চালের চেয়ে কলার উৎপাদন বেশি লাভ জনক। সারেও ভর্তুকি দিলেও অন্যান্য আনুষঙ্গিক খরচ কুলাতে পারবেনা কৃষক।এ সরল হিসেব গুলো দরিদ্ররা হিসেবে আনবেনা। তারা অতীতের সুখ রমন্থন করেই ভোট দিবে। পাকি আমলে চার আনা কেজি চালের কথা বলে কেউ কি পাকি আমলে ফিরে যেতে চায়? জিনিসের দাম সময়ের সাথে বাড়ে বৈ কমেনা।
বেয়াকুফ বলেছেন:
সাঈফ, মিথ্যা তথ্য দিয়ে অন্যদের বিভ্রান্ত করবেন না। গত একমাসে চালের দাম বাড়েনি, অন্তত ইউএসএ তে। চালের দাম প্রায় ডাবল হয় বছর খানেক আগে। একমাস আগে চালের দাম যা ছিল, এখনো তা আছে, এবং গত মাস ছয়েক অপরিবর্তিত আছে।
আব্দুল্লাহ শহীদ বলেছেন:
কথা বরখেলাফের দৃষ্টান্ত আর কত দেখবেন। আমরা বিরোধী দলে গেলেও হরতাল করব না। আপনি ভুল যাননি নিশ্চয়
আমি এক যাযাবর বলেছেন:
Well, I think this is usal BNP/Razakar kind of propaganda. God knows what they are thinking. They dont have any idea how to develop the country. I am happy to see that AL still did not sell the country to India.
বাবুয়া বলেছেন:
কোটালীপাড়ার জনসভায় নেত্রী শেখ হাসিনা সুস্পস্ট করে বলেছেন কৃষকদের বিনামূল্যে সার দিবেন-এখন যদি চিরাচরিত আওয়ামী নিয়মে ওয়াদা অস্বীকার করে তাহলে বলার কিছু নেই!
অচেনা সৈকত বলেছেন:
ভ্রাত:, আপনার ব্লগে কুমন্তব্যের জন্য দু:খিত। বস্তি থেকে ব্লগিং করি তো, এখনো সভ্য মানুষের ভাষা ঠিকমত আয়ত্তে আসে নি। আপনি আমার পূর্ব মন্তব্য মুছে দিতে পারেন।
অচেনা সৈকত বলেছেন:
সাইফ শেরিফ@ কোন চাল এক মাস আগে ১৪ ডলার দিয়ে কিনতেন? কতখানিই বা কিনতেন? চালের দাম গত ৪ মাসে এক সেন্টও বাড়ে নি।
আলমগীর কুমকুম বলেছেন:
উফফফফ "১০ টেকা" নিয়া আর কতো? ব্লগের সবকয়টা ছাগুর ুন্দে ১০ টেকা + ১ কেজি চাউল হান্দায়া দেয়া হউক।
ল্যাটিচুড বলেছেন:
হুম ....... বুঝছি। মিছিল মিটিং এ নেতা নেত্রীদের কথা যদি শুধুই কথার কথা, কাজের কথা না হয়, তাইলে আজ থাকই মিছিল মিটিঙে অগর কথা শুনা অফ। আসেন অহন থ্যাইকা হগলের নির্বাচনী ইশতেহার মুখস্থ করি। সময় হইলে মিলাইয়া দেখুম নে।
দেইখেন কইলাম .... । ইসতেহার মত কাজ না হইলে কে কি কয় ।
খিকজ্ ............
আসিফুজ্জমান তমাল বলেছেন:
বুঝলাম উনি এটা অন্য অর্থে বলেছেন। কিন্তু এটাতো বলেছেন যে প্রত্যেক পরিবারে একজন সদস্যের অবশ্যই চাকরি থাকবে। (যদি শুনতে ভুল না করি।) এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই হবে। তখন সবাই ২০ টাকা দরেও চাউল কিনতে পারবে।সুতরাং আসেন এটার-ই বাস্তবায়ন দেখি আগে।
মোহাম্মদ মারুফ বলেছেন:
আমি এক যাযাবর বলেছেন I am happy to see that AL still did not sell the country to India. এখনো বেচে না দেয়াতে আপনি হ্যাপী, কিন্তু যদি বেচে দেয় তাহলে অখুশীও যে হবেন না তা বলাবাহুল্য। আর হ্যাঁ মনে রাখবেন এই বেচে দেয়া বলতে চাল-ডাল-পেয়াজ বেচা-বিক্রির মত বিষয় নয়- বাংলাদেশ বাংলাদেশ-ই থাকবে তবে ভারতের সমূহ স্বার্থ প্রতিষ্ঠিত, অনুসরন হবে সমূহ ক্ষেত্রে (অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে)
১০ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১৫
লেখক বলেছেন: শিল্পী আফা আম্নিও...
রাইডার বলেছেন:
আলমগীর কুমকুম বলেছেন: উফফফফ "১০ টেকা" নিয়া আর কতো? ব্লগের সবকয়টা ছাগুর ুন্দে ১০ টেকা + ১ কেজি চাউল হান্দায়া দেয়া হউক।
রবিনহুড বলেছেন:
হায় হায় করলেন কি? একন তো পত্রিকার সেই পাতাগুলো এডিক করে ১০টাকার কথা মুছে ফেলা হবে।
গতবার আওয়ামিলীগ ক্ষমতার শেষাংশে সংসদে বলছিলো তারা বিরোধি দলে গিয়েও হরতাল ডাকবেনা। সেই কথা কি রাখছিল তারা?
দেশের দুই দলেরই এই রকম মিছা কথা কওয়ার নজির আছে।
রাজন সান বলেছেন:
চালের দাম, ফ্রি সার আর প্রত্যেক পরিবারে একটি চাকরির ব্যবস্থা এই তিনটা কর্মসুচীর জন্য দেশের কোটি কোটি মানুষ নৌকা ভরে ভোট দিয়েছিল। যদিও এসব ইশ্তেহারে ছিলনা। যদিও এটা অবাস্তব। তবুও মানুষ বিশ্বাস করেছে। এখন লীডারদের সঙ্গে সব আওয়ামী সমর্থকরাও এসব অস্বীকার করছে ১০ দিনের মাথায়। হায়রে দেশের মানুষ। এদের স্মৃতিশক্তি এত দূবর্ল।
Click This Link
খুব কষ্ট পেলাম অচেনা সৈকত-এর ভাষার ব্যবহার দেখে। উনি আবার নাকি BUET-এর শিক্ষক!!!
রাজনীতি বলেছেন:
হুমমমমমমমমমমমম ওরা তো ভুলবেই। এটা তাদের জন্মগত ত্রুটি।
অচেনা সৈকত বলেছেন:
রাজন সান@ চালের দাম, ফ্রি সার আর প্রত্যেক পরিবারে একটি চাকরির ব্যবস্থা এই তিনটা কর্মসুচীর জন্য দেশের কোটি কোটি মানুষ নৌকা ভরে ভোট দিয়েছিল-এটার চেয়ে ডাহা মিথ্যা কথা আর হতে পারে না। বিএনপি ডুবেছে প্রধানত দুর্নীতি আর জামাতে ইসলামের জন্য। মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপির কাছ থেকে মুক্তি চেয়েছে। দেশে কখনই লীগের সমর্থকরা সংখ্যাগরিষ্ঠ ছিল না। তবে এবার ব্যাপার ভিন্ন। আমার ভাষার ব্যবহার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বস্তিতে বড় হয়েও যে কেউ বুয়েটের শিক্ষক হতে পারে। নাকি বস্তির লোকদের মানুষই মনে করেন না? দেশের লোক চিনতে শিখুন। আপনাদের ঢাকার উন্নতি করতে গিয়ে দেশটার উন্নতি গোল্লায় যাচ্ছে, সে খেয়াল আছে? বুয়েটের শিক্ষকতাটা মামা-চাচার জোরে পাই নাই, নিজের যোগ্যতায় পেয়েছি। ক্ষমতা থাকে তো আমার নামে মামলা করে প্রমাণ করেন যে আমি অন্যায়ভাবে বুয়েটে পদ বাগিয়েছি। দেখি আপনার কেমন জোর!!! কথায় কথায় আমাকে বুয়েট দেখাবেন না। ওটা আপনার চেয়ে ভাল দেখেছি। যত্তসব।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















