somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... দেয়াল-ঘড়ি

জগত-কাল-সংসার
বুড়ো আঙ্গুল দেখিয়ে
থেমে আছে দেয়াল-ঘড়ির কাঁটা।
সেকেন্ড-মিনিট-ঘন্টা ঘুরে
দিন-মাস-বছর,
তবে দম ফুরানো ঘড়িটার তাতে
কিছু যায় আসে না।

যেমন প্রস্তরযুগ হতেই নিশ্চল-স্থবির
অনন্তকাল জানিয়ে যাবে ভুল সময়
একদা নিপুণ কলকব্জা
নেয়নি গুনে অমূল্য সময়গুলো
দুরন্ত-ধাবমান চারপাশে
চুড়ান্ত অনীহা, ঔদাসিন্য প্রবল।
নির্বিকার আমিও নিষ্পলক
থমকে থাকা কাঁটায়।]]>
http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/29088238 http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/29088238 2010-01-30 09:09:28
আ ফিউ গুড মেন
ছবির একমাত্র প্রাপ্তবয়স্ক মানুষটি আমার বাবা।

না, কোন সিনেমার রিভিউ নয়। একটা সত্যি ঘটনা । আমার বাবা মারা যান ২০০৩ এর নভেম্বরে। মাত্র ৪৯ বছর বয়সে স্ট্রোক। কোন জীবন-বীমা বা লাইফ ইন্সিউরেন্স ছিলো না তাই এই রকম অবস্থায় সাধারণতঃ যা হয় তাই হলো। অবধারিত আর্থিক অনিশ্চয়তা। যাদের কাছে বাবা টাকা পেতেন, তারা বেশ চুপচাপ রইলেন। জোরাজুরি করে কোন লাভ হয় না তাই আমরা তেমন চেষ্টাও করিনি। ওদিকে বাবা যাদের কাছ থেকে টাকা ধার করেছিলেন, তাদের পাওনা একে একে শোধ করতে হয়েছে। এরপর বহুদিন চলে গেল। ২০০৯ এর নভেম্বর মাস। বাসায় একজন অচেনা মানুষের ফোন। মা'র সাথে দেখা করতে চান একজন ভদ্রলোক। তার ভাষ্যমত, তিনি দেশে ছিলেন না এবং বাবার মৃত্যুর খবর তিনি জানতেন না। বাবা তাকে কিছু টাকা ধার দিয়েছিলেন এবং তিনি সেটা শোধ করতে চান। আমি এসবের একটা কথাও বিশ্বাস করিনি। এ নিশ্চিত ক্রিমিনাল। কোন ভাবে বিধবা মহিলার সরলতার সুযোগ নেয়ার ধান্ধায় আছে। কিন্তু আমার সন্দেহ ভুল ছিলো। বাবা মারা যাবার ছয় বছর পর মোটামুটি বড় একটা অংক বাড়িতে এসে শোধ করে দিয়ে গিয়েছেন। যাবার সময় দুঃখ প্রকাশ করলেন এবং ক্ষমা চাইলেন এতো দেরী করার জন্য। ]]>
http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/29074900 http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/29074900 2010-01-09 09:55:30
পুরানো বাসা'টা

বাসাটা এখনো খালিই আছে। মাস কয়েক হলো আমাদের পুরানো অ্যাপার্টমেন্ট'টা ছেড়ে দিয়েছি। কাজ থেকে ছাটাই হওয়ার পর নিয়মিত ভাড়া দেয়াটা সমস্যা হয়ে গিয়েছিলো। বেশিদিন ওই বাসাতে থাকাও হয়নি। প্রায় বছর দুয়েক। চারতলার কোনে দুই রুমের বাসা, আলো বাতাস খেলতো অনেক। আমার আদরের ছোট্ট মেয়েটার প্রথম বছর কেটেছে সেখানেই। সেই বাসা ছেড়ে উঠেছি একই পাড়ার আরেকটা ছোট্ট বাসায়। এই বাসাটা একটু ঘুপচির মধ্যে। মুখোমুখি আরেকটা বিল্ডিং। প্রায় সারাক্ষণই অন্ধকার থাকে। পেছনের মাঠে সারাদিন পিচ্চিগুলো দাপাদাপি আর চ্যাচামেচি করে। সেই মাঠে নেই একফোটাও ঘাস। আমি রাতে প্রায়ই একটা সিগারেট ধরিয়ে হেঁটে আসি পুরানো বাসাটার সামনে থেকে। ওখানে ছিলাম যখন, জারা'র মা'কে বকাবকি করতাম শুধু শুধু ঘরে আলো জ্বালিয়ে রাখার জন্য। এখন সেখানে সন্ধ্যায় বাতি জ্বলে না। কোন নতুন ভাড়াটে আসেনি। বাসাটা বোধহয় এখনো খালিই আছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/29074302 http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/29074302 2010-01-08 10:20:15
ব্যক্তিগত ইমোশোনাল প্যান-প্যানানি।
ফাস্ট ফরোয়ার্ড অনেক কয়েকটা বছর। ভাস্কর্য নিয়ে অনেক নাটক হলো। সরকারের মাথা নত করলো। কেন করলো কিছুটা আন্দাজ করতে পারি। পুরোপুরি দোষ দেই না। মিনার দাঁড়িয়ে গেলেও অবাক হবো না। যারা বলেছেন আমাদের দেশে এটি অপচয় ছাড়া কিছু নয়, তারা কোন সরল অংকে মিনারটা জাস্টিফাই করছেন জানার বড় ইচ্ছা। বহুদূর থেকে দীর্ঘনিঃশ্বাস ফেলা ছাড়া কিছু করতে পারছি না। তবে ভাস্কর্য থাকুক আর না থাকুক লালন জীবিত আছেন। নিযুত হৃতস্পন্দনে তিনি জীবিত থাকবেন। কোন **বিমানবন্দর গোলচত্বর মুর্তি প্রতিরোধ কমিটি** সেই লালন দড়ি দিয়ে টেনে নামাতে পারবে না। ]]>
http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28856296 http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28856296 2008-10-18 09:17:46
পঠিত কাউন্টার http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28855211 http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28855211 2008-10-15 23:01:38 এই নাম কেন? http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28855167 http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28855167 2008-10-15 21:23:54 ব্যক্তিগত অচন্দ্রচেতন এর দ্বিতীয় নিক। পুরানো ব্লগটা শুধু গানের জন্য থাকলো।]]> http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28855162 http://www.somewhereinblog.net/blog/dsrahman1976/28855162 2008-10-15 21:18:08