আমি প্রচন্ড বিরক্ত। নতুন সিস্টেমের সাথে এডজাস্ট করতে না পারায় ব্লগিং আপাতত বন্ধ রেখেছি। আমি টাইপ করি ফোনেটিকে। তাই ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। একটা শব্দ লিখলে দেখা যায় মাঝে মাঝে ২/৩ টা আজীব ক্যারেক্টার চলে এসেছে। আবার রেফ জাতীয় কিছু ক্যারেক্টার টাইপ করা যায় না। মেজাজ খিঁচড়ে যায়। লেখা বন্ধ করে দেই।
তাছাড়া আমার ব্যক্তিগত ব্লগের বেশিরভাগ কমেন্টই হাওয়া হয়ে গেছে। নোটিশবোড দেখি বিশাল এক ইংরেজি রচনা লিখে মাফ চেয়েছেন। আমি কখনই ২০০ শব্দের বেশি ইংরেজি রচনা লিখি নাই বিধায় সুবিশাল রচনাটি পড়ে শেষ করতে পারি নাই। তবে বিপুল সংখ্যক ব্লগার ঐ রচনাটি পড়েছেন ও নিজেরাও মন্তব্য করার সময় আরও শ'দুয়েক শব্দ লিখেছেন।
কতৃপক্ষ যতই প্যাচাল পাড়েন না কেন, ডেভেলপার নামের কলঙ্ক হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। তা নাহলে ব্যবহারকারীদের এরকম গিনিপিগ বানানোর মত লজ্জাজনক ব্যাপার পৃথিবীর আই টি ইতিহাসে তেমন একটি নেই। আমার ধারণা বাগ একটাও টেস্ট না করে এভাবে রিলিজ দেওয়াটা বিল গেটসের উইন্ডোজের পর সামহোয়্যার কতৃপক্ষের বেটা রিলিজ দ্বিতীয় উদাহরন। মানুষকে একটা জিনিসে আভ্যস্ত করে পরবতীতে তার এরূপ সুবিধা নেয়ার নজির মনে হয় খুব একটা নেই।
যাই হোক, মানুষ হিসাবে বাংলাদেশিরা যে খুব একটা খারাপ নয়, তার এটা একটা দৃষ্টান্ত । আমরা ব্যতীত যে কেউ এরূপ পরিস্হিতিতে এই সাইট বাতিল লিস্টে ফেলে দিত।
পুনশ্চ ঃ বানানের ব্যাপক বিভ্রান্তির জন্য কতৃপক্ষ দায়ী থাকবেন। টাইপ করলে ইনভ্যালিড ক্যারেক্টার দেখায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

