আমার প্রিয় পোস্ট

স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

ঘুরে এলাম ওয়ার্নার ব্রাদারর্স মুভি ওয়ার্ল্ড

০৯ ই মে, ২০০৭ ভোর ৫:১৮

শেয়ার করুন:                   Facebook

গত উইকএন্ডে ছেলে-পিলে এসেছিল আমার বাসায় বেড়াতে সুদূর সিডনি থেকে। বাংলাদেশে গ্রাম থেকে মানুষ আসলে যেমন যেমন চিড়িয়াখানা বা শিশুপার্কে যেতে চায়, এখানেও সেরকম একটা জায়গা আছে। নাম গোল্ডকোস্ট। গোল্ডকোস্টের মূল আকর্ষণ চারটি থিম পার্ক: ওয়ার্নার ব্রাদারর্স মুভি ওয়ার্ল্ড, ওয়েট এন্ড ওয়াইল্ড ওয়ার্ল্ড, ড্রিম ওয়ার্ল্ড এবং সী ওয়ার্ল্ড। এর মাঝে সিডনি থেকে আগত অতিথিদের কল্যানে ড্রিম ওয়ার্ল্ড বাদে সবগুলোতে আমার যাওয়া হয়েছে। মুভি ওয়ার্ল্ডটা সম্ভবত ইউ এস এর ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ডের ছোট সংস্করন। ওয়েট এন্ড ওয়াইল্ড ওয়ার্ল্ডটা ওয়াটার ওয়ার্ল্ড বলে পরিচিত। সব রাইড এখানে পানি বিষয়ক। এখানে গেলে অবশ্য রাইডের সাথে সাথে সুন্দরী ললনাদের ধবধবে সাদা শরীর দর্শন ফ্রি। তাই পোলাপানের এই ওয়ার্ল্ডের প্রতি রয়েছে আলাদা আকর্ষন। সী ওয়ার্ল্ডটা পানির জীব বৈচিত্র্য নিয়ে করা। অনেক অ্যাকুরিয়াম আছে সেখানে। শার্ক, ডলফিন, মাছ, মেরু ভাল্লুক, সীল---সবমিলিয়ে চমৎকার একটা জায়গা। ড্রিম ওয়ার্ল্ডে এখনও যাওয়া হয় নি। এটা আবার হোম অব বিগ ব্রাদার। টিভি শো বিগ ব্রাদারের হাউসমেটরা এখানেই একটা হাউসে বন্দী জীবন-যাপন করে।

যাই হোক এবার গিয়েছিলাম মুভি ওয়ার্ল্ডে। আগেই বলে রাখি ফাজিল কিসিমের রাইড আমার একদম পছন্দ না। আমি রাইড তেমন পছন্দ করি না। বলতে দ্বিধা নেই, কিছুটা ভয়ও পাই। কারণ ২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিমি/ঘন্টায় চলে যাওয়া ও মাথা নিচে পা উপরে করে মাটি থেকে ২০০ মিটার উপরে ঝুলিয়ে রাখার মাঝে কি মজা তা জানার আগ্রহ আমার তেমন নেই। তবে এসব জায়গায় গিয়ে রাইডে না উঠলে তেমন কিছু করার নেই। তাই দুই-একটায় উঠেছি ও বলাইবাহুল্য প্রতিবার রাইড শেষে নতুন জীবন দেয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছি।

রাইড ছাড়াও শ্রেকের ৪-ডি মুভিটা ভালো লেগেছে। আর মজার ছিল পুলিশ একাডেমির স্টান্ট শো। প্রফেশনাল স্টান্ট ম্যানরা মুভিতে কিভাবে স্টান্ট পারফর্ম করে তার জীবন্ত উপস্হাপন দেখতে মন্দ লাগে নি।

আর ছিল প্যারেড। প্যারেডে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের নিখুঁত উপস্হিতি ছিল বেশ দৃষ্টিনন্দন ছিল। কিছু ছবি পোস্ট করলাম। জানি না সবগুলো আপলোড করতে পারব নাকি।

ছবি গাইড:

১) পুলিশ একাডেমি স্টান্ট শো -১
২)পুলিশ একাডেমি স্টান্ট শো -২
৩)ওয়াইল্ড ওয়েস্ট ফলস - ১
৪)ওয়াইল্ড ওয়েস্ট ফলস - ২
৫) প্যারেড টাইম- শ্রেক
৬)প্যারেড টাইম- ফিওনা
৭)প্যারেড টাইম- লুনি টিউনস
৮)প্যারেড টাইম- ব্যাটম্যান
৯) রাইড- দ্য ব্যাট উয়িংস
১০) রাইড- দ্য সুপারম্যান রাইড

 

 

  • ০ টি মন্তব্য
  • ১৩৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 



 


আটপৌরে বাংলাদেশি।
নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে ভালোবাসি।
চিন্তা-ভাবনায় থাকে বাংলাদেশ
পছন্দ করি রিকশায় চড়তে, আড্ডা দিতে, ঢাকার জীবনে অভ্যস্ত
অস্বস্তিতে থাকি সবসময়, অপছন্দ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২৭২