আমার প্রিয় পোস্ট

স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

পার্কিং স্পট

১১ ই মে, ২০০৭ দুপুর ১২:১৭

শেয়ার করুন:                   Facebook

গতবছরের কথা। বিকালে হঠাৎ তিন রুমমেটের মনে হলো বাইরে থেকে হাওয়া খেয়ে আসা উচিত। দুমদাম রেডি হয়ে এসে গ্যারেজ খুলতে যাব, এসময় বিপত্তি। দেখি কোন বেকুব কালো রঙের একটা নিশান পালসার আমাদের গ্যারেজের সামনে পার্ক করে রেখেছে। আমার এক রুমমেটের মাথা একটু গরম। সে বলল, "দোস্ত টো ট্রাক কল করি। এই হারামজাদার একটা শিক্ষা হওয়া উচিত"। আমরা বাকি দুইজন ব্যাপারটা সমর্থন করলাম না। আমার আরেক রুমমেটের স্মৃতিশক্তি প্রখর। সে বলল "আমি চিনি এটা কার গাড়ি। দাঁড়াও ব্যাটাকে ডেকে আনি"। গেলাম তিন মাস্তান সেয়ানা ঘুঘুকে জব্দ করতে। দরজা নক করতে আমাদের রাফ এন্ড টাফ বক্তব্যে বেচারা খুব দুঃখ পেয়ে জানালো যে তার গাড়ি গ্যারেজে। নিচের গাড়িটা তার না। সে বুদ্ধি দিল আমাদের গাড়ির হর্ন বাজাতে।

আমরাও গ্যারেজে কোনরকমে ঢুকে মনের সুখে হর্ন বাজাতে লাগলাম। ব্যাপারটা খুবই বিরক্তিকর। কিছুক্ষনের মধ্যেই পুরা কম্পাউন্ডের সবাই ব্যালকনিতে বেরিয়ে আসল। কিন্তু আসল জনের দেখা নাই। আমার মাথা গরম বন্ধুটি ততক্ষনে টো ট্রাক ডাকি ডাকি করছে। এমন সময় এক প্রতিবেশি জানালেন ঐ ব্যাটার সম্ভাব্য উপস্হিতির স্হান। সে নিজ দায়িত্বে আমাদের ঐ ফ্ল্যাটের সামনে নিয়ে গেলে আমরা চারগুন উৎসাহে দরজায় কিল-ঘুষি মারতে থাকি। শব্দ শুনে পাশের ফ্লাটের বাসিন্দারা বেরিয়ে আসেন। কিন্তু এই ব্যাটার খবর নেই। ভিতরে জোর ভলিউমে গান বাজছে, কিন্তু কেউ দরজা খুলে না। তখন উপকারী প্রতিবেশীটি বললেন "ইউ গায়েজ প্রোবাবলি হ্যাভ টু ওয়েট। আই থিংক হি ইজ ডুয়িং হিজ গার্লফ্রেন্ড"। একথা শুনে আমার মাথা গরম বন্ধুর মাথা আরও গরম হয়ে গেল। সে পারলে নিজে এক হাতে গাড়ি তুলে ছুঁড়ে মারে। আমরা ওকে ধরে-বেঁধে রেখে নিচে নেমে আসি। ততক্ষনে আমাদের উপকারী প্রতিবেশীর কল্যানে উপস্হিত কারও জানতে বাকি নেই ঘটনা কি?

আমরা আরও খানিকক্ষন হর্ন বাজাই।একসময় দেখি লম্বাচুলো গাড়ির মালিক খালিগায়ে হাফপ্যান্টের চেন লাগাতে লাগাতে গাড়িতে উঠে ধুম করে স্টার্ট নিয়ে বুম করে বেরিয়ে যায়। সবাই মুচকি মুচকি হাসে। আর আমাদের রসিক প্রতিবেশী আমাদের বলে "ডোন্ট ইউ এভার পার্ক ইওর কার ইন ফ্রন্ট অ্যা গ্যারেজ বিফোর ডুয়িং ইওর গার্লফ্রেন্ড"।

আমরা হি হি করে হাসতে হাসতে বলি "আফটার দিস? আর ইউ কিডিং?"

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৮৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই মে, ২০০৭ দুপুর ১:১৯
comment by: জ্বিনের বাদশা বলেছেন: গুড মোরাল ... লেখাটা উপাদেয় হয়েছে ৫ দিলুম
২. ১১ ই মে, ২০০৭ দুপুর ২:০৪
comment by: ধুসর গোধূলি বলেছেন: এরকম সুযোগ কেউ হাতছাড়া করে মিয়া?
৩. ১১ ই মে, ২০০৭ দুপুর ২:৫০
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: নতুন ফ্রেজ শিখলাম ... ডুয়িং ইওর গার্লফ্রেন্ড ... হা হা হা

মজা পাইছি ...
৪. ১১ ই মে, ২০০৭ রাত ৮:০৩
comment by: জলদস্যু বলেছেন: ধন্যবাদ সবাইকে পড়ার জন্য।

ধূসর গোধুলি, সুযোগ কোথায় দেখলেন? হাতছাড়া করেছি বলে তো মনে হয় না

 



 


আটপৌরে বাংলাদেশি।
নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে ভালোবাসি।
চিন্তা-ভাবনায় থাকে বাংলাদেশ
পছন্দ করি রিকশায় চড়তে, আড্ডা দিতে, ঢাকার জীবনে অভ্যস্ত
অস্বস্তিতে থাকি সবসময়, অপছন্দ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৪৮৯