নোটিশ
২১ শে মে, ২০০৭ সকাল ৭:২৩
গত কয়েকদিন ব্লগে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্খিত ঘটনার ফলস্বরূপ বা প্রতিবাদে ধারাবাহিক "আমার ধর্মবেলা" সাময়িকভাবে চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ধর্ম মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। জোর করে মানুষকে ধর্ম গিলানো যায় না। আর ধর্ম সম্পর্কে সবারই নিজস্ব মতামত আছে। আমি বিশ্বাস করি ধর্ম সম্পর্কিত নেগেটিভ প্রশ্নাবলী যদি কারও সামনে হাজির হয়, তা নিয়ে অনুসন্ধান করাটাই স্বাভাবিক। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে, মানুষ এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করবে- এটাই স্বাভাবিক। কে নাস্তিক, কে আস্তিক, কে বিধর্মী তা নিয়ে আমাদের কারও মাথাব্যাথা থাকা উচিত নয়। উপরওয়ালা যদি সত্যিই থেকে থাকেন তবে তিনি এসব মূল্যায়ন করবেন। মানুষ হিসাবে আমাদের এসব মূল্যায়ন থেকে দূরে থাকা উচিত।
যেকোন বিষয় বা বস্তুর সমালোচনা থাকবেই। তাই সমালোচনা গ্রহন করতে পারার মানসিকতা আমাদের থাকতে হবে। সমালোচনা গ্রহন করতে না পারা মানে নিজের বিশ্বাসের প্রতি নিজের শ্রদ্ধা না থাকা। তাই যার নিজের বিশ্বাসের প্রতি অটুট মনোবল নেই, তার অন্যের বিশ্বাস বা কোনকিছুর গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন করার অধিকার নেই।
আমি নিজে উপরের কথাগুলো বিশ্বাস করি।কিন্তু ব্লগে বর্তমানে চলমান অস্হিতিশীলতা আমাকে আমার ধারাবাহিক চালিয়ে যাওয়ার ব্যাপরে অনাগ্রহী করে তুলেছে।
জলদস্যু বলেছেন:
স্যরি বস। আমি নিরুপায়।
কেমিকেল আলী বলেছেন:
আরে কি বলেন এইসব? আপনার লেখা জোশ হইতাছে, আর আপনি তো আর বাজে কথা বলছেন না, তাই না?
বিদ্যুৎ বলেছেন:
"এখানে আমি কারও এক্সপেক্টেশন মাথায় রেখে লিখি না।"--এইটা আপনার মন্তব্য।সুতরাং আপনার লেখা আপনি চালিয়ে যান।"আমার ধর্মবেলা" পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি।
হনুমানজী বলেছেন:
সন্ধ্যাবাতি রাজাকরা অ্যাড ইটস প্রুভেন সো হু ক্যায়রস ওয়াট শি থিন্কস
সুমন চৌধুরী বলেছেন:
বন্ধ করবেন কেন? আমরা পাঠক না?
জলদস্যু বলেছেন:
উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু জাতি হিসাবে আমাদের আবেগ আবার বেশি। আবেগের তোড়ে মাঝে মাঝে আমরা বিবেক হারিয়ে ফেলি। আমার দৃষ্টিকোণ থেকে লেখা কথা-বার্তা (যা পরবর্তীতে আমার লেখার আশা ছিল), আপনাদের অনেকের বিশ্বাসের সাথে কনফ্লিক্ট করবে। আর ফলাফল তো কি হতে পারে, তা তো দেখতেই পারছি।



















লেখা চাই, দিতে হবে, দিতে হবে!!