
স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

গ্লেন ম্যাকগ্রার সেরা একাদশ
৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:২৬
চলে গেল গ্লেন ম্যাকগ্রা। আমার সংক্ষিপ্ত জীবনে দেখা একজন অনন্য সেরা বোলার। তবে অবশ্যই ম্যাকগ্রা এ্যালান ডোনাল্ড বা কার্টলি এ্যাম্ব্রোসের চেয়ে ভয়ঙ্কর কোন বোলার ছিলেন না। স্বীকার করতে দ্বিধা নেই, যাই হোক না কেন ওয়াসিম-ওয়াকার-ডোনাল্ড-ওয়ালশ-এম্ব্রোসদের পরবর্তী যুগে গ্লেন ম্যাকগ্রার মত পেস বোলার ক্রিকেট বিশ্ব দেখে নি। তাই তার মূল্যায়নকে একটু...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৫বার পঠিত
শিরোনামহীন
২৭ শে এপ্রিল, ২০০৭ ভোর ৪:৩৭
আমি প্রচন্ড বিরক্ত। নতুন সিস্টেমের সাথে এডজাস্ট করতে না পারায় ব্লগিং আপাতত বন্ধ রেখেছি। আমি টাইপ করি ফোনেটিকে। তাই ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। একটা শব্দ লিখলে দেখা যায় মাঝে মাঝে ২/৩ টা আজীব ক্যারেক্টার চলে এসেছে। আবার রেফ জাতীয় কিছু ক্যারেক্টার টাইপ করা যায় না। মেজাজ খিঁচড়ে যায়।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৪বার পঠিত
আমার বন্ধু চিকু
০৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১:০৯
আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর কোডনেম ছিল চিকু। অনেকদিন পর চিকুর কথা মনে পড়ল। একসাথে স্কুলের শেষ কয়েকদিন চিকুর সাথে দারুন কাটিয়েছিলাম। এক সাথে স্কুলে থাকা, খেলাধুলা করা, বিকালে স্যারের বাসায় যাওয়া আসা করার সময় চিকু ছিল আমার সার্বক্ষনিক সঙ্গী।
চিকুর নাম 'চিকু' হবার আর কোন কারন নেই। ওর টিঙ-টিঙে,...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৫বার পঠিত
কতর্ৃপক্ষ সমীপে
০৪ ঠা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
প্রোফাইল সেট করার সময় দেখি একটা অপশন আছ ইমেইল নোটিফিকেশনের। তা হলো-
আমার করা পোস্টে কেউ মন্তব্য করলে।
আমি অপশনটিতে টিক দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হলো আমি যখন অন্য পোস্টে কমেন্ট করি তখন নোটিফিকেশন আসে। আমার করা পোস্টে কেউ মন্তব্য করলে নোটিফিকেশন আসে না। ঘটনা কি?
আমি জানি না...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৯বার পঠিত
দাসব্যবসা
০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৯:০৩
"জন ওয়েসলি তার 1744 সালে মুদ্্রিত বই থটস আপঅন স্লেভারিতে লিখেছেন দাসদের কিভাবে সংগ্রহ , পরিবহন ও কি ধরণের আচরন তাদের সাথে করা হত আমেরিকাতে পাচারকালে।
(1) প্রথমে আসা যাক, কিভাবে তাদের সংগ্রহ করা হত। একটা অংশকে ছল-চাতুরি করে নেয়া হত। জাহাজের ক্যাপ্টেনরা কখনও কখনও নিগ্রোদের জাহাজে আমন্ত্রণ জানাত ও তারপর...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১০বার পঠিত
নানাবাড়ি
০২ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:০৯
ছোটবেলায় যখন নানাবাড়ি যেতাম, আনন্দের মাত্রাটা তখন থাকত অন্যরকম। বরাবরই আমরা ভাই-বোনরা দাদাবাড়ি থেকে নানাবাড়ি যাওয়া প্রেফার করতাম। এর কারন আর কিছুই না সমবয়সী খালাত-মামাত ভাই-বোনদের আধিক্য। এজন্য আমার পিতৃদেব একটু মনোকষ্টে ভুগতেন বলেই আমার ধারণা। দাদাবাড়ি যাওয়ার কথা উঠলেই আমরা ঠোঁট উলটিয়ে বলতাম যাব না। পরে নানাবাড়িও...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৪বার পঠিত
সোনার ভরি 74 টাকা
০২ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
দৈনিক জনকন্ঠে আজকে খবর এসেছে মোফাজ্জল হোসেন মায়া দুদকে সম্পত্তির হিসাব দেয়ার সময় দেখিয়েছেন যে তার স্ত্রীর গয়নার প্রতিভরি স্বর্ণের মূল্য 74 টাকা।
শায়েস্তা খানের আমল চলে নাকি দেশে বুঝলাম না? শায়েস্তা খানের আমলেও মনে হয় এত সস্তা সোনার ভরি ছিল না।
বিস্তারিত দেখুন[link|http://www.dailyjanakantha.com/p1/html7| GBLv
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০৬বার পঠিত
জীবন থেকে নেয়া (3)
২৯ শে মার্চ, ২০০৭ রাত ৯:৩৬
পাঁচ
.........................
পার্টি ভালো লাগে না কামালের।এদের সংস্কৃতিটা বড্ড আলাদা। পার্টি মানেই গলা পর্যন্ত মদ খেয়ে পাঁড় মাতাল হওয়া ও মেয়েদের সাথে নাচানাচি করা। কামাল কোনটাই পারে না। বছরের পর বছর গড়ে ওঠা বাংলাদেশি সত্ত্বাটা চট করে বিসর্জন দেয়া যায় না। দেশে বন্ধু-বান্ধবদের মদ খেতে দেখলেও কামালের এসব জিনিসের প্রতি কখনই কোন...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৮বার পঠিত
অর্থহীন ছড়া
২৯ শে মার্চ, ২০০৭ সকাল ৭:০৩
ছড়াটা ছোটবেলায় স্কুলে শুনেছিলাম যখন ওয়ান-টুতে পড়ি। হঠাৎ আজ মনে পড়ে গেল। বেশ শান্তি লাগল , এতোবছর পরও মনে আছে দেখে।
ক্লাস ওয়ান ফুলের বাগান
মধ্যেখানে গুয়ের দোকান ।
ক্লাস টু
হোয়াট ডু ইউ ডু?
ক্লাস থ্রি।
পায়খানার মিস্ত্র ী ।...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯২বার পঠিত
জীবন থেকে নেয়া (2)
২৮ শে মার্চ, ২০০৭ রাত ৮:৫৪
তিন
..................................
কামালের মনটা ভালো নেই আজ। কাজে অনেক সমস্যা যাচ্ছে। যে ম্যাকডোনালডসে কামাল কাজ করে তার শিফট ম্যানেজারের সাথে আজ বিশাল ঝামেলা হয়েছে। ডেভিড সরাসরি জানিয়ে দিয়েছে যে কামালকে আগামী সপ্তাহ থেকে 5 ঘন্টার বাড়তি শিফট করতে হবে, তা না হলে ম্যানেজারের কানে ব্যাপারটা যাবে। ভীষন চিন্তায় আছে কামাল। তিনটা কাজের...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫১বার পঠিত




