অন্যমনস্কতার খেসারত (পর্ব এক)
এখন মেয়েটাকে একটু কল্পনা করা যাক...
শ্বেত-শুভ্র সালোয়ার কামিজ পরে যে মেয়েটা বসে আছে তার বয়স আনুমানিক ২০-২২ হবে। মেডুসার মত ঘন কালো ভিজা চুল গুলো তার ফর্শা গালের উপর লুটায় পড়সে। সাদা সালোয়ার বেয়ে একটা সর্পিল কালো তার ঝুলতেসে... Earphone এ উদ্দাম গানের মাদল।তার চোখের সাইড ভিউ মাসাল্লাহ, হরিনির মতই দুষ্টামিতে ভরা, ভ্রু দুটা কুচকায় রাখসে...এত রাতে বৃষ্টিতে ভিজে একটু বিরক্ত। তার গা থেকে আজব এক মাদকের গন্ধ মাতাল করে দিল। আমি কবি না, তাই যথাযথ উপমা খুঁজে পাইতেসি না। এক দুইটা কবিতা-ফবিতা পড়া থাকলেও হইত...এখন চরম আফসোস হইতাসে। তবে মেয়েটাকে দেখে কালিদাশের ‘মেঘ দূত- উত্তর পর্ব’ এর সেই বিখ্যাত উক্তিটা মনে পরে গেল।(১৮+ হইয়া যাইব দেইখা সেই উক্তিটা আর দিলাম না)
...রাত পৌনে ১১, গুলিস্তান বাসস্ট্যান্ড। আমাদের তথাকথিত লাক্সারিয়াস এসি কোচ গত ১০ মিনিট যাবত তার লাস্ট পেসেঞ্জারের অপেক্ষা করতেসে। কাহিনী কি বুঝলাম না। এইদিকে বন্ধন এর লাইন পেচাইতে পেচাইতে গিট্টু লাইগা গেসে। লাইনের আগা-মাথা মিলামিশা একাকার। শেষ পর্যন্ত বাস ছাড়ল।
হাল্কার উপর ঝাপসা জ্বর, সারাদিনের খাটুনি, এসির আরামদায়ক ঠান্ডা আর পাশে বসা এক জ্বলন্ত উল্কা ... সব একসাথে অ্যাটাক কইরা বসল। আহত হইয়া এক সুন্দর স্বপ্ন দেখার নিমিত্তে আমি ঝিমানো শুরু করলাম। আজাইরা সব প্রশ্ন কানের পাশে ভিন ভিন করা শুরু করল। ঝিমাইতে ঝিমাইতে ভাবা শুরু করকাম...আচ্ছা, এখন যে কাজটা করলাম সেটা কেন করলাম? এটা কি ভাল হইল?? এটা পাপ নাতো?? আমি কি কারো বিশ্বাস ভংগ করলাম?? মেয়েটার পাশে বইসা কি এমন হইল?? লাভ টা কি হইল?? চিনি না জানি না...মেয়েটার সাথে কি কথা বলতে চাই?? ইচ্ছা যে করতেসে না, তা না। কিন্তু কেন কেন কেন?? ...এইটা এক প্রকার লুচ্চামি না?? ............। এমন ভিন ভিনানির মধ্যে কি আর সুখ স্বপ্ন দেখা যায??? মাঝে মাঝে চামের উপর আড় চোখে তাকায়া দেখি সেও চোখ বন্ধ কইরা গান শুনাতাসে।
সাধারনত এখানেই কাহিনীর শেষ হওয়ার কথা। বাসে উইঠা ঘুম দিলাম। এক ঘুমে রাস্তা পার...এরপর তুমি তোমার পথে, আমি আমার। কিন্তু সেদিনের রাত টা অনেক...লম্বা ছিল। এমন কিছু হবে আমি স্বপ্নতেও কল্পনা নাই।
.......................................................................
ঝিমানি...তন্দ্রা...অতঃপর এক ঝাপসা ঘুম। চামের উপরে বান্দারবান থেইকা একটু ঘুইরাও আসলাম। পাহাড়, পর্বত, ঝিরি, জোক, ট্রেকিং...আহা মধুর একটা স্বপ্ন। মোবাইল ট্যা কইরা উঠল আর ঘুম টা ভাইঙ্গা গেল। আম্মাজান কল করসে মনে কইরা রিসিভ করতে যামু দেখি কেউ কল দেয় নাই, মোবাইলের অন্তিম সময় আইসা গেসে, সেটার ই বিপ দিতাসে। মোবাইলে টাইম দেইখা একটু খটকা লাগল... সাড়ে ১১টা বাজে, এতক্ষনে তো বাসায় পৌছায় যাওয়াত কথা। চোখ কচলাইয়া ঠাহর কইরা দেখি বাস এখনো ইত্তেফাকের মোড়ে। সারসে কাম...রাস্তায় কুত্তা মারা জ্যাম দেইখা ঘুম ও গায়েব হইয়া গেল। এখন কি করি এখন কি করি চিন্তা করতে করতে মোবাইল টা বাইর কইরা অপেরায় ঢুকলাম। দিলাম facebook লেইখা enter। তখন কি আর ভাবসিলাম, যে এই খোমাবই দিয়াই এমুন এক রাতের শুরু হইব??
(এখানে বইলা রাখি এইটা সেই সময়ের কাহিনী যখন বাল নামক এক **** facebook রে বান মারসিলো।)
...আমি ত খোমাবই চইসা বেড়াইতাসি, দেখতাসি কয়জন চুরি-চামারি কইরা বাল রে ধোঁকা দিতে পারল। এক-দুইবার সামু-আমু তেও একটু ঢু মাইরা আসলাম। অমি’র লেখা পইরা ২-৩টা গালিও দিলাম। হঠাত শুনি এক সুরেলা রিনঝিন ধ্বনি...
-Excuse me…
-জ্বী?? আমাকে বলছেন? (সাথে আমার trademark অমায়িক হাসি)
-আচ্ছা আপনি কি facebook use করছেন?
-জ্বী। কেনো...?? (মনের চিপায় একটা লুকানো কবুতর বাকবাকুম কইরা উঠল)
-facebook না ব্যানডড... ?? তাহলে আপনি কিভাবে use করছেন?
-আহা কি নিঃস্পাপ মেয়ে। সমাজের পাপ পংকিলতা এখনো তারে স্পর্শ করে নাই। এরে কি শিখামু কেমনে চোরের উপর বাটপারি করা লাগে?মনে ঝড় বয়ে যাইতেসে।(এইখানে Bubble sign হইবে, এটা আমি মনে মনে চিন্তা করসি)।
- operamini newYork server use করে, তাই ঢুকা যায়। আপনি proxy site গুলাও use করতে পারেন। পিসি তে TOR নামায় নিলেই হইল। আমার সীমিত ঙ্গান রে ফুলায়া-ফাপায়া আমি যে কতটা বিদ্যান এটাই জাহির করতে লাগলাম। বুঝাইতে বুঝাইতেই খেয়াল করলাম কখন জানি মাথা ২টা বেশ কাছাকাছি চইলা আসছে। টের পাইয়া ভদ্রতার খাতিরে সোজা হইয়া বসলাম।
...কথার ফাঁকেই ১২টা বাইজা গেল। বাস দুই কদম ও আগে বারে নাই। আল্লাহই জানে রাস্তায় কি হইসে। এখন পর্যন্ত সায়দাবাদ পৌছাইতে পারলাম না। আমি তো এইফাকে আমার জানা সবকয়টা দোয়া পইরা ফালাইসি। জ্যামটা আর একটু দীর্ঘস্তায়ী কইরা দাও আল্লাহ। আর কুনোদিন কিসসু চামু না (আর কুনোদিন কিসসু চামু না কইলে মনে জোর বাড়ে, পরেরবার কিসু চাওয়ার একটা প্ল্যাটফর্ম বানান যায়)।...অপরদিকেও দোয়া-দুরুদ পড়ার জোর আওয়াজ পাইতাসি। ও নিশ্চিত আমার পুরা উলটা জিনিসটা চাইতাসে আল্লাহর কাছে। দোয়া নিয়া টানাটানি লাগসে। এখন দেখার বিষয় কার দোয়া কবুল হয়...
বাইরে তুমুল বৃষ্টি শুরু হইল। মেয়েটা ঘাবরায়া গেসে। একটু পর পর তার ফোন আসতেসে। এখন কই? এখন কই? ...দেখতে দেখতে তার মোবাইল ও শেষ বার ট্যা কইরা অক্কা পাইল। আমার বাসায় চিন্তা করার টাইম লাইন এখনো শুরু হয় নাই। মাঝে মাঝেই ১২টা সাড়ে ১২টা বাইজা যায় ফিরতে। তবুও আপিকে template থেইকা একটা sms দিয়া দিলাম (rastay jam.aste late hbe.pittah re janay de)।
মোবাইল অক্কা পাওয়াতে মেয়েটা পুরাপুরি অসহায় হইয়া গেল। গান ও শুনতে পারতাসে না, চিন্তায় শুধু ছটফট করতেসে।
- কি যে হইল? কখন বাসায় পৌছাতে পারব কে জানে? (নিজের মনেই কথা গুলা বলল)
- চিন্তা করবেন না, পৌছায় যাব।(আগ বাড়াইয়া সান্তনা দিলাম)
- দেখেন না মরার জ্যামে পড়ে আছি। এত রাত হয়ে গেল। বাসায় সবাই চিন্তা করতেসে। এখন কি করি? কিছু বুঝতে পারছি না।
- কি আর করবেন, আল্লাহ কে ডাকেন। তা এত রাত করে কোথা থেকে আসলেন? (আবার আগ বাড়াইয়া প্রশ্ন...মুখের ভাষা দেখস?? পুরা কাটপিস...নিজেই মুগ্ধ হইয়া গেলাম)
- ইউনি তে আজ একটা কন্সার্ট ছিল। শেষ হইতেই ১০টা বেজে গেল। উফফ...কেন যে গিয়েছিলাম। আব্বু আজকে মেরেই ফেলবে।
- আমিও ভাল মানুষের মত জিঙ্গাস করলাম...কার কনসার্ট?
- বালামের।
- আহেম...।। মুখটা খারাপ করতে গিয়াও করলাম না। বড়সড় একটা হোচট খাইলাম। এহহে এত্ত সুন্দর একটা মেয়ে এমুন ক্ষেত হইতে পারে? এরে মাফ করা যায় না। এরপর আর কথা আগাইতে পারল না। হু হা কইরা আমি ঘাপ্টি মাইরা পইরা থাকলাম।
...ইতোমধ্যে গাড়ী শ্লথের মত হাটিহাটি পা পা কইরা আগাইতাসে। আঢ় চোখে দেখলাম মেয়েটা উদাস মনে বৃষ্টি দেখতেসে। মায়া লাগল খুব...মাফ কইরা দিলাম। দিলদরিয়া কিনা...
...রাত সাড়ে ১২, সায়দাবাদ। হঠাৎ শুনি তার ডাক...
- আচ্ছা আপনি কোথায় পড়েন?
- অমুক জায়গায়, তমুক পড়তেসি। আর আপনি?
- আমি অমুক জায়গায়, তমুক পড়তেসি।
মনের পাখি আবার বাকবাকুম কইরা উঠল। আরো কিছুক্ষন কথা চলল। বালের সমালোচনা জইমা উঠল দুইজনের মাঝে...।
...রাত ১টা, যাত্রাবাড়ী। হটাৎ কইরাই রাস্তার গিট্টু খুইলা গেলো। আমরা এক অন্ধ-কুঁপ থেইকা খোলা সাগরে আইসা পরলাম। আহহহ...শান্তি। এখন ত উইরা উইরা বাসায় যামু। লিঙ্ক রোড এখন মেলা চওড়া করসে, আর গিট্টু লাগে না। যদিও দুই পাশের গাছ গুলারে খুব মিস করি।
...রাত দেড়টা, চাষাড়া। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতেই আমরা নাইমা গেলাম। রাস্তায় একটা কাউয়া ও নাই...রিক্সা ত দুরের কথা।মেয়েটা দেখি অসহায়ের মত দাঁড়ায় আসে। ভদ্রতা বশত যাইতেও পারতেসি না।
- আমার সাথে একটু কলেজ রোড পর্যন্ত আসতে পারবে? খুব ভয় লাগতেসে।
- পারবে??? কানে খট কইরা লাগল। আপনি থেইকা তুমি?? একটু তাড়াতাড়ি হইয়া গেলো না ?? এতক্ষনে আমারও ভয় লাগা শুরু করসে। কই ফাইসা গেলাম?? কোনো ফাঁদে পা দেই নাই ত? এমন কত কাহিনী শুনসি, সুন্দরী ললনারা মন্ত্র-মুগ্ধ কইরা পোলাদের ফাসাঁয়...।
- মন্ত্র-মুগ্ধ ই বল আর যাই বল...আমিও না করতে পারলাম না। সামনে কি আসে চিন্তা না কইরাই হাটা ধরলাম। অবিমিশ্রকারীতাই ত যৌবনের ধর্ম।
শুনশান রাস্তা...অন্ধকারে ঘুমন্ত কলেজ রোড। আস্তে আস্তে নিজের উপর নিয়ন্ত্রন ফিরা পাইলাম। আরে ভয় পাওয়ার কি আসে? এইখানে আমার বিপদের কোন পসিবিলিটি নাই। এটা তো আমার মায়ের বাড়ীর এলাকা। এইখানে ত সবাই আমাকে চিনে। এমন কি রাস্তার দারোয়ান ২টাও চিনে। ভয়ের কিছুই নাই। এহহহে...কি মুসিবত। এখন যদি কেউ দেইখা ফেলে?? এত রাতে আমি একটা মেয়ের সাথে?? দেখতেই যা দেরি কিন্তু পুরা মহ্ললা রাষ্ট্র হইতে দেরী হইব না। শালার কি মুসিবতেই না পরলাম।
...ওর বাসা আইসা গেল। এখন বিদায়ের পালা।
- কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব।
- Thank you বলে ধন্যবাদ দাও
- হি হি হি...তুমি না থাকলে কি যে হইত। Thank you
- কি আর হইত। আমার জায়গায় অন্য কেউ থাকলেও হেল্প করত। এটা এমন বড় কোন বেপার না। (আমার তখন ছাইড়া দে মা, কাইন্দা বাঁচি অবস্থা)
- তবুও...অনেক অনেক thanks। আচ্ছা তোমার cell no তা দেয়া যাবে? আমার no 01717******।
- আহেম...। এখন কি করমু? মন no দেয়ার জন্যে আকুপাকু করতাসে...দিমাগ কইতাসে দিস না, জ্বালাইব। শয়তান ধরলে কি আর বুদ্ধি কাম করে?? দিয়া দিলাম no।
- আচ্ছা...পরে যোগাযোগ হবে। আবারো অনেক অনেক thanks। bye
- Bye। কি হইল জানি না। ওর no বিড়বিড় করতে করতে হাটা শুরু করলাম। 01717****** …. 01717****** …. 01717****** ….
মনি আপুর বাসার সামনে দিয়া, ফজলুর বাড়ীর চিপা দিয়া রেল লাইনের শর্টকাট মারলাম। এইখানে হিরুইঞ্চি গুলা ঝিমাইতে থাকে। আবার ভয় ভয় করতাসে। আজকে বেতন পাইসি। পকেটে কড়কড়া ২০০০ টাকা।তবুও হাটতাসি আর বিড়বিড় করতাসি... 01717****** 01717****** 01717******।
আজকে অনেক রাত হইয়া গেল। বাসার গেইটে মনে হয় তালা লাগায় দিসে। এখন কি করি? মোবাইল ও বন্ধ, নাইলে আপিরে কল দেয়া যাইত। এখন গেইট ধাক্কা দিলেই খবর আসে। পুরা বাড়ির সামনে কাঠগড়ায় জবাবদিহী করা লাগবে। কি করা যায় চিন্তা করতাসি। কারখানার ওয়াল টপকায়া ঢুকুম? কিন্তু ভিতরের গেইটে তালা দেয়া থাকলে?? উফফ কি মুসিবত... 01717****** 01717****** 01717******।
বিড়বিড় করতে করতে মেইন রোদে উইঠা গেলাম। আচ্ছা এই সেমিস্টারের পর কই যাওয়া যায়?? আলী কদম নাকি নিঝুম দ্বীপ?? এইবার হারামী গুলার জন্যে আলী কদম যাইতে পারলাম না। সব শালারা বাটপার।
01717****** 01717****** 01717******।01717****** 01717****** 01717******।
বিড়বিড় করতে করতে সমবায় এ পৌছায় গেলাম। 01717****** 01717******। প্রেসিডেন্ট রোড…আহহ আইসা পরলাম।
আজকে যে নিজের পকেটের ১০০০ টাকা দিয়া ট্রেনের টিকেট কিনলাম এই টাকা টা কি বাপ ফেরত দিব?? বাপের কাছে টাকাটা চাওয়া কি ঠিক হইব? খালি ত নিয়াই গেলাম…কিসু ত দিলাম না। নাহহ…টাকা টা চাওয়া যাইব না।
01717****** 01717****** 01717******।
বাড়ির সামনে আইসা পড়ান টা জুড়ায় গেল। গেইটে তালা মারা হয় নাই। মানিব্যাগ থেইকা চাবি বাইর কইরা খুট কইরা খুললাম। চোরের মত ভিতরে ঢুকতে যামু ৩টা তলা থেইকা ৩জনের গলা গমগম কইরা ধমকাইয়া উঠল... ‘আসছোস’??
নিঃস্পাপ আত্নাটা পুরা উইড়া গেল। আজকে আর রেহাই নাই। গম্ভীর কইরা ‘আসছি’ বইলাই চোরের মত নিজের ঘরে ঢুইকা গেলাম।
..........................................................................
…………………………………………………………………………….
......ঘুমাইতে যামু সেই সময় no টার কথা মনে পড়ল। কি জানি ছিল no টা?? 0171#৳%&*@....0171#৳%&*@....মাথা হ্যাং খাইয়া গেল। 0171#৳%&*@....0171#৳%&*@...
0171#৳%&*@....0171#৳%&*@...0171#৳%&*@....0171#৳%&*@...0171#৳%&*@....0171#৳%&*@... ধুর ****...ভুইলা গেসি :@ :@

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

