আজিজ বনাম আলী ও কাউয়া নিতাইর রসিকতা
২১ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:৫৩
কিছু কিছু কমেডি থাকে যা খুব সূক্ষম। নেচে কুঁদে কোনো ভাঁড়ামির চেষ্টা নেই, গলা বিকৃত করে বা মুখ ভেংচিয়ে দৃষ্টি আকর্ষণের কোনো চেষ্টা নেই, বরং চরিত্রটি নিজের মত সিরিয়াসলি নিজের কাজকর্ম করে। কিন্তু তার কাছে যা সিরিয়াস আমাদের কাছে তা হাসির হয়ে দেখা দেয়। অথবা তার কোন ছোট্ট মন্তব্য। মানে তার চরিত্রানুগ কথাবার্তা যত সিরিয়াসই হোক আমাদেরকে একরকম হাস্যরসের চালান দিচ্ছে। আমার খুব ভালো লাগে এরকম কমেডি।
ঠিক এই কারণে কাউয়া নিতাইকে আমার ভালো লাগে। আলীর কাট পেস্টের সংখ্যা যত হয়, তার চেয়ে ঠিক একটি বেশি হয় কাউয়া নিতাইর পোস্টের সংখ্যা। আহা আলী, কাট-পেস্টেও কাজ হচ্ছে না তার। এই জায়গাটায় বিষয়টা কমেডি হয়ে ওঠে। আর কাউয়া নিতাইর কাছে এই সুক্ষম প্যাঁচে আলীর হেরে যাওয়া দেখে বেদম হাসি পায়। কাউয়া নিতাইর কমেডির স্বার্থকতা এখানেই।
কাউয়া নিতাই কবিতাকে বলে কাউয়াতা। কমেডিকে কি বলে?
তাছাড়া তার এই যে আলীর সাথে পালটাপালিট কাউয়াতা বা রসিকতা এর কি কোনো নাম আছে?
থাকতেই পারে। নাও পারে। হয়তো বানানো যেতে পারে। তবে আমি বলি; নিতাই, ন্যাতায়া পড়বেন না, আলীর সাথে তালি দিয়ে কাউয়াতা চালিয়ে যান। দেখেন কে আগে যায় আজিজ না আলী?
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
আমার তো এই লেখাটাও কমেডিয়া ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। এ পোস্টাও ঠিক ওদের হাস্যকর কর্মের মতো লাগছে।
অতিথি বলেছেন:
গাঁন্ধীপোকা, আপনার মন্তব্য, তার ভাষা কিছুই বুঝলাম না। বাংলায় বলেন।
অতিথি বলেছেন:
আলী আর নিতাই - এই দুই আবুলের লড়াই বেজায় উপভোগ করতেছি। দেখা যাক, কে শেষ পর্যন্ত জিতে।
সুর বাংলা বলেছেন:
র্ৎৃঁ
অতিথি বলেছেন:
রসালো বলি খেলা। বড়ই রস পাইতাছি।
অতিথি বলেছেন:
গান্ধীপোকা আপনার মন্তব্য মুছা হলো।ছদ্মনামের আড়াল থেকে বাহাদুরি মন্তব্য করলে তা মুছা ছাড়া উপায় নেই।
বুকের পাটা থাকলে নিজ নামে মন্তব্য করুন।
তখন তা রেখে দেব আপনার সৎসাহস সবাইকে দেখানোর জন্য।
তুষার ০০৭ বলেছেন:
কাইয়া নিতাইকে মিস করছি, বেচারাকে খেদায়া দিল নাকি পেয়ারা গাছে বাসা বাধল? তবু্ও বাচোয়া, এসে গেছেন ঢালী, ঢাল হাতে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ইন্টারনাল মেসেজটা দারূণ!