আমার প্রিয় পোস্ট

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

একদিনের লন্ডন

২৫ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৭

শেয়ারঃ
0 0 0

সঙ্গীতের জন্য কি আমি একটানা তিনদিন সময় দিতে পারবো? জল-কাদার মাঝে তাঁবু গেড়ে থাকতে পারবো? এত ভালাবাসা আমার হয় না। এ নাকি পরিকল্পনা করতে হবে আবার বছরখানেক আগে। এতকিছু আমার হবে না। তবু গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল আজ যখন শেষ হয়ে যাচ্ছে তখন মনে হলো, নাহ্- এবারও যাওয়া হলো না। তবে গতবার যেমন মনে হয়েছিল আগামীবার যেতেই হবে, এবার আর তা মনে হলো না। নিজের পছন্দ-অপছন্দগুলোকে আরো ভালো চিনতে পারছি, তবে?

প্রবাস হলেও, যে জায়গায় আমরা দীর্ঘদিন থাকি, সেখানকার সবকিছু খুঁটিয়ে দেখা হয় না।যেমন করে পর্যটকরা দেখে। ইং, সুরভির চাইনিজ বন্ধু, ইউএসএ থেকে বেড়াতে এসেছিলো বলে লন্ডনের বিশেষ কিছু জায়গায় আবার ঘুরলাম। খেয়াল করলাম লন্ডন শহরটায় ঘুরতে একঘেঁয়ে লাগে না।বৈচিত্র এর অলি-গলি আর দালানে দালানে। তবে ওরা যখন থিয়েটার দেখতে ঢুকলো, আমি গেলাম না। মন হাতড়ে হাউন্ড অব দ্যা বাস্কারভিলস্ দেখার কোনো যুক্তি খুঁজে পেলাম না।

ঘন্টা দুই বরং আমি সমারসেট হাউসের পানির ধারার সামনে বসে কাটিয়ে দিলাম। হাতে একটা বই ছিলো। কিন্তু তিন চার পাতার বেশি পড়িনি।ডাচেস থিয়েটার থেকে সমারসেট হাউসে আসার পথে পড়ে ইন্ডিয়া হাউস। নেহরুর মূর্তি আছে ওখানে। তার পাশে অনেক আগে এক রাতে জিম মরিসনের নামে একটা ফলক দেখেছিলাম। আজকে আবার খুঁজতে গিয়ে ভুল ভাঙলো। সেই ফলক নেই, বরং সমাধির মতো করে এপিটাফ দাঁড় করানো। মেট্রোপলিটান পুলিশের ডি.সি. জিম মরিসনের জন্য। পপ শিল্পী জিম মরিসন ভেবেছিলাম আমি প্রথমবার। দেখাকেও আবার দেখতে হয়, প্রথম বারের দেখায় ভুল থাকতে পারে।

সমারসেট হাউসের সামনেটায় বিরাট জায়গা জুড়ে আঙ্গিনা ফুঁড়ে পানির ধারা বের হয়। বিশেষ ওয়াটার ফাউন্টেন, সময়ের সাথে পানির ধারাগুলো নাচানাচিও করে মাঝে মধ্যে।অনেকগুলো বাচ্চা পানিতে ঝাঁপাঝাঁপি করছিলো। বই পড়া বাদ দিয়ে তাই দেখলাম অনেকক্ষণ। সব চেতনাকে সমূলে নাড়া দিতে পারে ক্ষুধা। কলা, সমাজবিজ্ঞানের উপরেই আমি রাখি জীববিজ্ঞানকে। সমারসেট হাউসের চায়ের দোকানের মাখনভাজা ফ্ল্যাপ-জ্যাক দিয়ে আপাত: চাপা দিলাম।কিন্তু তারপর আবিষ্কার করলাম একটা চমত্কার সিঁড়ি।কিংস কলেজের লাগোয়া সমারসেট হাউস। কতো এসেছি। কিন্তু কখনও দেখা হয়নি।আমাদের আশ-পাশের কতকিছু আমাদের দৃষ্টি কাড়তে পারে না। পৃথিবীর সবচেয়ে দামি ক্যামেরার চেয়েও দামি চোখটাকেও আমরা কত কম কাজে লাগাই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুন, ২০০৭ বিকাল ৫:০৫
হোসেইন বলেছেন: ঠিক কতা কইচেন।ঢাকায় থাইকা কুনু দিন লালবাগ কেল্লা কিম্বা আহসান মঞ্জিলে যাই নাই অথচ পাবলিক দূর দূরান্ত থাইকা আইসা দেইখা যায়।
২. ২৫ শে জুন, ২০০৭ রাত ৮:৫২
জ্বিনের বাদশা বলেছেন: অনেকদিন পর, বস।
এসেই আবার শোমোচৌ স্টাইলের চমৎকার উপাদেয় লেখা ... ভাল লাগল।
৩. ২৫ শে জুন, ২০০৭ রাত ৯:৩৪
সাধারন বলেছেন: ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম লন্ডনে আসার ৩ বছর পর।তাও এক বন্ধু বাংলাদেশ থেকে ১ সপ্তাহের জন্য ঘুরতে এসে জোর করে নিয়ে গিয়েছিল।সেই প্রথম সেই শেষ।

ঘুরাঘুরি তে আমার আবার এলাজি` আছে।


সুন্দর লেখার জন্য ধন্যবাদ@শোমচৌ দা।
৪. ২৬ শে জুন, ২০০৭ রাত ৮:৪৪
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: হোসেইন, জ্বিনের বাদশা ও সাধারন।
ধন্যবাদ। দিনের শ্লেট পড়ার জন্য।
হুম, অনেকদিন পর লেখার চেষ্টা করলাম।
সামহোয়ারের প্রথম পাতা খুললে অবশ্য লেখার ইচ্ছা উধাও হয়ে যায়।
জ্বিনের বাদশা, আপনার কী অবস্থা?
নিয়মিত কি লিখছেন?
৫. ২৬ শে জুন, ২০০৭ রাত ৯:১২
কালপুরুষ বলেছেন: অনেকদিন পর! কেমন আছেন? কবে আসছেন আবার? লেখাটা পড়ে শেষ করি নাই।
৬. ২৮ শে জুন, ২০০৭ বিকাল ৪:২৮
ত্রিভুজ বলেছেন: অনেক দিন পরে দেখলাম শোহেইল ভাই। অনেক ব্যাস্ত নাকি?


ছবিটা চমৎকার।
৭. ২৮ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৩
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: কালপুরুষ। ভালো আছি। আবার আসাটা এই শীতে হবে কিনা নিশ্চিত না। ভাবী ও সন্তানসহ আপনি নিশ্চয়ই ভালো আছেন। অনেক শুভেচ্ছা।

ত্রিভুজ। অনেকদিন পর। ব্যস্ত ছিলাম ঠিক। তবে সামহোয়ারের পরিবেশের কারণে লেখালেখি হচ্ছিল না একদম। সচলায়তন চালু হওয়ায় এখন আবার লেখার একটা ভালো পরিবেশ পাওয়া গেছে। সেই লেখাগুলো সামহোয়ারেও দিচ্ছি। আশা করি এখানে এখনও কিছু মননশীল পাঠক আছেন।

 

মোট সময় লেগেছে ০.৮৮৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। মানুষ ও মানুষের নিরন্তর সংগ্রাম ছাড়া আর কোনো ইতিহাস আমি জানি না। আজন্ম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ