আমার প্রিয় পোস্ট

যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই

সচলায়তনঃ কারো কষ্ট কারো নতুন লড়াই

২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:১৪

শেয়ারঃ
0 0 0

(এটা মন্তব্য থেকে জন্ম নেয়া পোস্ট। কৌশিকের পোস্ট ও তাতে সন্ধ্যাবাতির মন্তব্যেরই মূলত: প্রতিক্রিয়া পোস্ট এটি।)

কৌশিকের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে সচলায়তনের উদ্যোক্তারা এখনও সবার লেখার জন্য সাইটটি উন্মুক্ত করেননি। তবে পড়তে পারবেন সবাই। ভালো লেখা দিয়ে যাতে সাইটটির মূল চারিত্র তৈরি হয় ও তা বজায় থাকে সেজন্য উদ্যোক্তারা খুব সাবধানী পদক্ষেপ নিচ্ছেন। সুতরাং তারা ধীরে ধীরে এগুচ্ছেন। এজন্য হয়তো মনে হচ্ছে রেস্ট্রিকটেড, তবে তা সাময়িক ব্যবস্থা। ফালতু, দৃষ্টি আকর্ষণকারী পোস্ট বন্ধ করতে সচলায়তনে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে, তা ভালো লেখালেখির জন্য দরকারি বলেই মনে করি।

সন্ধ্যাবাতি, সচলায়তনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আপনি ষড়যন্ত্রের যে দোষারোপ করলেন তা কিছুটা আমার ঘাড়ে পড়ে বলেও জবাব দিচ্ছি। মানবেন নিশ্চয়ই সামহোয়ারে আমি প্রচুর লিখি এবং এখনও তালিকার উপরের দিকেই আমার নাম। সুতরাং সামহোয়ারের প্রতি আমার ভালবাসা আপনার মতই। অরূপ, মাহবুব মুর্শেদ, ভাস্কর, রাগইমন তাদের ভালবাসাও কম এমন মনে হয়নি কখনও। কীভাবে সামহোয়ার ইনকে আরো ভালো একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা যায় সে নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে অনেক মিটিং-সিটিংও করেছি। এ সবকিছুর পেছনে মূল উদ্দেশ্য ছিল লেখালেখির একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে ভালো লেখা পড়া যাবে ও লেখা যাবে। কী কারণে আজ সামহোয়ারের পরিবেশ ঠিক তার বিপরীত তার কারণ-অনুসন্ধান করতে গেলে গবেষণার প্রয়োজন।

আড্ডাবাজ, শুভ, রাসেল, অমি রহমান পিয়াল, সুমন চৌধুরী, হিমু, তীরন্দাজ, কনফুসিয়াস, উৎস, ধুসর গোধূলি, হাসান, রাগিব, হাসিব, মুখফোড়, হাসান মোরশেদ, অপ বাক, দীক্ষক দ্রাবিড়, শমিত, আরিফ জেবতিক, হযবরল, হাসিব, মাশীদ, নজমুল আলবাব, প্রজাপতি, অমিত আহমেদ, মুহাম্মদ জুবায়ের, ঝরাপাতা, আনোয়ার সাদাত শিমুল, মাসকাওয়াথ আহসান, যূথচারী, সৌরভ, সুমেরু, দ্রোহী, অলৌকিক হাসান বা আরো অন্যান্য যেসব ব্লগাররা (দু:খিত চট করে যাদের নাম মনে পড়ছে না) সচলায়তনের মত লেখার প্ল্যাটফর্ম পেয়ে বা তৈরি করে উৎফুল্ল তারা যত বেশি লেখার জায়গা থাকবে ততো খুশিই হবেন। অখুশি হবেন না। এদের অনেকেরই আগে থেকেই লেখার অভ্যাস ছিল বা অন্য ব্লগসাইটে লিখতেন। সচলায়তন মুক্তিযুদ্ধের মূল্যবোধকে শ্রদ্ধা করে এবং ধর্মীয় গোঁড়ামি ও রাজনৈতিক প্রচারণাকে অপছন্দ করে। এই মূলনীতিতে আপত্তি না থাকলে সন্ধ্যাবাতিও আবেদন করতে পারেন সদস্য হওয়ার জন্য। কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবেন। তবে আস্তমেয়ের বিষয়ে তারা আগ্রহ দেখাবেন না বলেই মনে করি।

সচলায়তন যে সামহোয়ারের বিকল্প ফোরাম ভেবে তৈরি করা হয়নি তা সচলায়তনের ওয়েবসাইটের জন্মতারিখ দেখলেই বুঝবেন। এই উদ্যোগ অনেক আগের।

সামহোয়ার ছেড়ে চলে আমরা সচলায়তনে গেছি এমন আমরা অনেকেই মনে করি না। (যারা ঘোষণা দিয়ে সামহোয়ার ছেড়েছেন তাদের কারণ হয়তো ভিন্ন)। বরং মনে করি যেরকম পরিবেশ লেখালেখি বা ব্লগিং-এর জন্য দরকার তা যাতে পাই সেজন্য আমরা সচলায়তন তৈরি করেছি। সামহোয়ারে যথাযথ লেখার পরিবেশ আমরাই গড়েছিলাম। বিচিত্র বিষয়ে আমরাই লিখছিলাম, মন্তব্য করছিলাম, লেখার অনুপ্রেরণা দিচ্ছিলাম ও পেয়েছিলাম নিজেদের কাছ থেকেই। এখন সামহোয়ারে পরিবেশ সৃজনশীল লেখার জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। কিন্তু সচলের অনেকেই তাদের লেখা সামহোয়ারে রেখে আসেন পাঠকের জন্য। আমিও রাখি। (বলা ভালো, দীর্ঘদিন ব্লগিং করার উৎসাহ পাইনি সামহোয়ারের পরিবেশের কারণে। আবার এখন সচলায়তনের পরিবেশের জন্য নতুন করে প্রেরণা পাচ্ছি।)
কিন্তু সচলায়তনের পরিবেশের কারণে তৈরি লেখা সামহোয়ারে রাখলেও তেমন এদকি-ওদিক হয় বলে মনে হচ্ছে না। আমার এসব লেখা এখন আর সামহোয়ারের মূলধারায় পড়ে না, কষ্টটা ব্লগার হিসেবে আমারই বেশি। আমাদেরই বেশি।

মন খুলে ফুল বা হুল ফোটান সামহোয়ারে আপত্তি করি না, তবে ভালো লেখার জন্য আসুন সচলায়তনে। সাদর আমন্ত্রণ।

ঠিকানা: সচলায়তন. কম।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: টুপি খুললাম,
আজকে আর পড়বোইনা।
৪. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
তেলাপোকা বলেছেন: তালিকায় উপরের দিকে আছেন গত বছরে ছাগলের লাদার মত ফ্ল্যাডিং করেই। এ বছর আপনার হাতেগোনা কয়েকটি পোষ্ট আছে।

আপনার প্রতি একটা আলাদা শ্রদ্ধা ছিলো, সেটা এখন আর নাই। সব শালাই সুবিধাবাদী এবং নিজেরটা ভালো বুঝে। আপনি মার্কেটিং করতে এসেছেন, মাছের তেলে মাছ ভাজার নীতি নিয়ে।
৫. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
ফাহা বলেছেন: সচলায়তনের ঠিকানাটি আবার ইংলিশে দিলে ভালো হয়, কিংবা লিংক।
৬. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
ফাহা বলেছেন: সচলায়তনের ঠিকানাটি আবার ইংলিশে দিলে ভালো হয়, কিংবা লিংক।
৭. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: তেলাপোকা, কাকে আপনি ফ্লাডিং বলছেন জানিনা।
তবে আমি মার্কেটিং করতে আসিনি, কারণ আমার লেখা এখানেও পোস্ট করি আমি। তাছাড়া আমার লেখাটা কৌশিকের পোস্টের প্রতিক্রিয়া। সুতরাং কৌশিককে বরং আপনি মার্কেটিং-এর দোষ দিতে পারেন।
তাছাড়া আপনার শেষ পোস্টটাও কিন্তু সচলায়তনের প্রতি আগ্রহ বাড়াবে। আপনিও কি তবে মার্কেটিং করে যাচ্ছেন?
৮. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: বিপ্লব ও অনুভূতি শূন্য, ধন্যবাদ।
৯. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
তেলাপোকা বলেছেন: আমি ঐ গ্রুপের কিছু লোকের খুব ভক্ত। তাদের লেখাতো পড়িনা, পড়ি তাদের চলতি জীবন। তবে ম্যাক্সিমাম তারা সকলে আঁতেল। আঁতেলদের ঘৃনা করি। শব্দে শব্দে ৭১ একবারো কখনো আসেনি।

ভালো উদ্যাগে মার্কেটিং করতে আগ্রহী। তবে বললাম না, আপনাদের সেই বহুরূপী মুক্তমনা টাইপ ধ্যানধারনার বিপক্ষে আমার অবস্থান, এটা সব সময় অবিকৃত থাকবে।
১১. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
হুদাই বলেছেন: দাওয়াত পাই নাই দেইক্ষা আমিও তেল্লাচোরার লগে আছি।
১২. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
চক্র বলেছেন: আমরা কি রেজিঃ করতে পারব?
এই ছাগলের খোয়াড়ের বিকল্প একটা অপশন পেলে যে কোন সাধারন ব্লগারেরই তো খুশি হওয়ার কথা।
১৩. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
হোসেইন বলেছেন: আড্ডাবাজ, শুভ, রাসেল, অমি রহমান পিয়াল, সুমন চৌধুরী, হিমু, তীরন্দাজ, কনফুসিয়াস, উৎস, ধুসর গোধূলি, হাসান, রাগিব, হাসিব, মুখফোড়, হাসান মোরশেদ, অপ বাক, দীক্ষক দ্রাবিড়, শমিত, আরিফ জেবতিক, হযবরল, হাসিব, মাশীদ, নজমুল আলবাব, প্রজাপতি, অমিত আহমেদ, মুহাম্মদ জুবায়ের, ঝরাপাতা, আনোয়ার সাদাত শিমুল, মাসকাওয়াথ আহসান, যূথচারী, সৌরভ, সুমেরু, দ্রোহী, অলৌকিক হাসান বা আরো অন্যান্য যেসব ব্লগারর...


হায় হায়,এইডা কি শুনাইলেন?বাকি থাকলাম তাইলে আমি আর তেলাপুকা?খিক্,খিক্।
১৪. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
ফাহা বলেছেন: অনেক ধন্যবাদ অরুপ দা
১৫. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
সন্ধ্যাবাতি বলেছেন: আস্তমেয়ে আর সন্ধ্যাবাতি একই সত্ত্বা। খুবই ইন্টারেস্টিংলি উদার শোনালো কথাটা--"আস্তমেয়ের বিষয়ে তারা আগ্রহ দেখাবেন না বলেই মনে করি।"
অচলায়তনে লেখার ব্যপারে আস্তমেয়ে বা সন্ধ্যাবাতি কারোই আগ্রহ নেই, "মন খুলে ফুল ফোটান সামহোয়ারে আর ভালো লেখার জন্য আসুন সচলায়তনে"--বাংলা লেখা লেখির হাতে খড়ি হয়েছে যেই সাইটে, সেই সাইট সম্পর্কে এমন নিদারুণ অকৃতজ্ঞ, স্বার্থপর মন্তব্য পড়েই আগ্রহ হারিয়ে ফেলেছে সন্ধ্যা, আস্ত দু'জনই।
১৮. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
তেলাপোকা বলেছেন: খিক খিক, আমি কিন্তু তোমার কবিতার ভক্ত হইয়া যাইতাছি @ হোসেইন ;) সমস্যা নাই, খালি লাইন ছুইট্যা গেলে দুইজনে টিশুম-ঢিশুম ফাইট হইবো, এছাড়াতো আর কিছু হইবোনা। অন্তত আমাগো গলার রঙ কাইট্যা লাইলেও এমন একটা অচলায়তন বানাইতে পারুম না :( (কানতাছি)
১৯. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
হুদাই বলেছেন: আমারেও দাওয়াত দেয় নাই, সচলায়তন মানুষ খারাপ! :(
২০. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
সন্ধ্যাবাতি বলেছেন: সে যাক গে, শোহেইল, আপনি আমার চেয়ে বয়সে বড়। আগের একটা পোস্টে আপনি আমার সম্পর্কে একটা গুজব শুরু করে দিয়েছিলেন যা হচ্ছে--আস্তমেয়ে নামে কয়েক জন লিখে। গুজব এজন্য বলছি যে এরপরে আরও কয়েকজনের কাছে থিওরীর পূর্ণোচ্চারণ শুনেছি। মিথ্যা গুজবের জন্ম দেয়া কিন্তু বেশ গর্হিত কাজ। হতেই পারে আপনি অনেস্ট ধারণা থেকে গুজবটা শুরু করেছেন, আমি জানতে আগ্রহী ব্যপারটা আপনার কেন এরকম মনে হয়েছে?

কখনও যদি বুঝতে পারেন যেই থিওরী দিয়েছিলেন সেটা অসত্য ছিল, গুজবের আকার ধারণ করেছে এবং টু সাম ডিগ্রী ড্যামেজিং রিমার্ক ছিল, তাহলে এই অন্যায়ের জন্য ক্ষমা চাইবেন?
২১. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
গোপাল ভাঁড় বলেছেন: শোমৌচ বস্ ১০০% ১ মত...
----
সামওয়ারের আজকের এই অব্স্থা শুধু মাত্র লাউজি মডারেশন এর জন্য। পাবলিকের গালাগালী বন্ধ করার একটাই উপায় প্রপার মডারেশন।

গুইনা গুইনা সব ফাউল পাবলিক গুলারে মডারেটর বানায়া সামওয়ার কর্তিপক্ষ কি অ্যাচিভ করতে চায় বুঝলাম না...

যদিও এখনো রেজিস্ট্রেশন করি নাই, তবে সচলায়তনে ঠান্ডা মাথায় কিছু লিখবো / কিছু পড়বো আর সাইটে একটা প্রপার মডারেশন পাব বলে আশা করছি...
২২. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: সন্ধ্যাবাতি সচলায়তন আমার ধারণায় উদারমনস্কদের জন্য উদার। অনুদারদের জন্য তাদের দুয়ার বন্ধ।

হুদাই, প্রিয় ঘটনা আর প্রিয় জন যেখানে উপলক্ষ সেখানে দাওয়াতের দরকার কি? হাজির হয়ে কড়া নাড়লেই হবে। অথবা দারোয়ানকে আত্মপরিচয় দিন।
২৩. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
হুদাই বলেছেন: দাওয়াত না দিলে আমার কাছেও ক্ষমা চাইবার লাগবো।
২৪. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
তেলাপোকা বলেছেন: দারোয়ানটা কি হীরক লস্কর?
২৫. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
সন্ধ্যাবাতি বলেছেন: সেই হিপোক্রেটিক উদারতার দরকার নেই রে, যারা 'অনুদার' ব্র্যান্ড করতে জানে, তারা আবার কিসের উদার? এতো ফতোয়াবাজি!
আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন আশা করি।
২৬. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
অরূপ বলেছেন: তেলু ক্ষেপলো কেন? তার তো মজাক লাগার কথা?? তেলু, কি হইসে?
২৭. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
জল রঙ বলেছেন: জয় সচলায়তন । আমিও মেম্বার হবার আবেদন জানাইছি । অপেক্ষায় আছি । (ধূসর ছায়া)
২৮. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: সন্ধ্যাবাতি, আপনি কি সন্ধ্যাবাতি ও একই সাথে আস্তমেয়েও?
নিক বিভ্রান্তিতে ভুগছি। অরপি-কে আমার কখনও অমনিবাস মনে হয় না। সন্ধ্যাবাতিকেও আস্তমেয়ে মনে হয় না। সে যাক। প্রশ্নের জবাবে আসি।

আপনাকে একটু কষ্ট করে লিংক দিতে হবে কোথায় আমি ঠিক কি কথা বলেছি। অথবা কথাটা এখানে কাট-পেস্ট করে দিতে হবে। এত আগের কথা হুবহু মনে নেই। অনুমান করে জবাব দিয়ে আপনার আরো বেশি বিরাগভাজন হতে চাই না।
আত্মপক্ষ সমর্থন করার সুযোগের অপেক্ষায় রইলাম।
২৯. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
তেলাপোকা বলেছেন: কিছু না। মডারেশনের কথা শুনে মেজাজটা খারাপ হইতাছে। আপনাদের ডিকশনারীতেতো মডারেশনটা ফরবিডেন। নাম্বার ওয়ান ডিমবাজি দিতাছেন আপনারা।
৩০. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: গোপাল ভাঁড়, আপনি কি আসলেই নাই?
সচলায়তনে কিছু নতুন লেখক আছেন, অথবা নতুন নিক। তাদের সবাইকে আমি চিনি না। হয়তো তারা নতুন নামে অথবা নতুন কেউ।
ধন্যবাদ।
৩১. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
হুদাই বলেছেন: যারা সচলায়তনে যাইবো তারা কি সামহয়ারে লিখবার পারবনা? যদি পারে তইলে অইখানে যাইবার পারি।
৩২. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
সন্ধ্যাবাতি বলেছেন: "আস্তমেয়ে (এই নিকের আড়ালে মেয়ে-পুরুষ বা একাধিক ব্যক্তি আছেন এই গুজব মেনে নিয়েও)"

"সন্ধ্যাবাতি একটা মেয়ে এটা মানছি। কিন্তু আস্তমেয়ের সব লেখা বা লেখার সব অংশ শুধু সন্ধ্যাবাতির লেখা সে আমারও মনে হয়নি। ভুল হতে পারে। তবে এ্যাকাডেমিক লেখালেখিতে এ নর্ম তো আছেই যে অন্য কেউ পেপারটা টাইপ করে দিলেও তার নাম দিতে হয়। সেই প্রথায় আস্তমেয়েকে আমি একাধিক মানুষের নিক হিসেবে ধরে নিয়েছি।"

Click This Link
৩৩. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০০
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: তেলাপোকা, আবার বলছি লেখার মডারেশন আমরাও চাই না। আমাদের শ্লোগান, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। সেখানে জ্ঞানও মুক্ত।

কিন্তু অলেখাগুলো থেকে আমরা সচলায়তনকে মুক্ত রাখতেও চাই। চাই হুমকিমুক্ত নির্বিঘ্ন পরিবেশ।
৩৪. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০১
সন্ধ্যাবাতি বলেছেন: আমি একটা ২০ বছর বয়সী মেয়ে যে আগে আস্তমেয়ে নামে লিখত, এখন সন্ধ্যাবাতি নামে লিখে। নিক বদল হয়েছে, ব্যক্তি বদল হয় নি। নিক বিভ্রান্তির কারণ দেখি না।
৩৫. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
অরূপ বলেছেন: তেলু বোকার মতো কাজ করলা আজকে
দিলাতো সবারে ক্ষেপায়া! জানো কয় জন নিবন্ধন করলো তোমার কারনে? :)
যাদের দেখতেই পারো না তাদের ফাও ফাও মার্কেটিং করে দিলা.. বোকারাম!
৩৭. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
তেলাপোকা বলেছেন: অরূপ,
আমি মনে হয় লোকটা তেমন না যা তোমরা ধারনা করে বসে আছো। আমি সচলায়তনে কাউকে যেতে নিষেধ করি নাই। এড্রেসটা কালকে পেয়েছি এবং সাথে সাথেই আমি রেজি: করেছি নিজ নামে। তাই আমার বুকের পাটা কতখানি সেটা জেনে রাখো বাপধন।

আমার মতামত এবং তোমাদের আদর্শিক মুক্তচেতনাটা কতটা বিশুদ্ধ সেটার একটা স্বচ্ছ ধারনা পাবলিকরে খাওয়ানোর চেষ্টা করলাম।

তোমাদের ধন্যবাদ দিতে কিন্তু কুণ্ঠাবোধ করি নাই @ অরূপ।
৩৮. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: সন্ধ্যাবাতি উপরে যে উদ্ধৃতি দিলেন তাতেই সব লেখা আছে। এও লেখা আছে যে এটা একটা গুজব হিসেবে আমার কাছে এসেছে। বলেছি, আমার ধারণা ভুলও হতে পারে।
সার্বিক বিবেচনায় আমি আস্তমেয়েকে একাধিক মানুষের নিক মনে করেছি। কারণ আমার যতদূর মনে পড়ে কোনো একটা লেখার একটা অংশ পড়ে তা বেশিরভাগ সময় যে আস্তমেয়ে নিকে লিখতেন তার লেখা মনে হয়নি। মনে হয়েছে আস্তমেয়ে কারো কথা শুনে লিখেছেন, ডিকটেশন নিয়েছেন, বা অন্য কেউ তাকে লিখতে সাহায্য করেছেন।
এসবই আমার ধারণা। ব্লগে কি আমি মন খুলে আমার ধারণার কথা বলতেও পারবো না সন্ধ্যাবাতি? আমার ধারণাই মূল সত্য এরকম মনে করার কোন কারণ তো দেখি না।
আমার ধারণাকে অন্য কেউ যদি সত্য মনে করে তবে তার নির্বুদ্ধিতার দায়-দায়িত্বও নিতে পারি না।
৪০. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২১
অরূপ বলেছেন: Sachalayatan is an online writers` community driven and governed by a set of values where the content and interaction is subject to moderation. It`s still in a very premature state and everyday we are conducting tests and experiments on the managerial, technical and governance issues. It will be based on invitations and right to access is reserved due to limited technical resources. Unless and until an official announcement is made, you are requested have patience.
৪১. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২২
হোসেইন বলেছেন: আমি আগেই একখান কথা কইছিলাম।বড়ো ভাই শুনল না।বয়েসে ছুডু হইতারি ,মাগার কিচু বুজশুঝ আমাগোও আচে।
(কারে কই?কাউরে না)
৪২. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: এই যে উপরে অরূপের মন্তব্যে কর্তৃপক্ষের ভাষ্য পাওয়া গেল।
সুতরাং আমার বক্তব্যে যা খোলাসা হয় নাই বা আপনাদের পছন্দ হয় নাই তা কর্তৃপক্ষের ভাষ্যে নিশ্চয়ই খোলাসা হয়েছে।
আর আমার বক্তব্য ও কর্তৃপক্ষের এই ভাষ্যের মধ্যে যদি বিরোধ দেখেন তবে কর্তৃপক্ষের ভাষ্যই যে উর্দ্ধে থাকবে তাতে সন্দেহ কি?

খুশি মনে ব্লগিং করেন।
৪৩. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ শোহেইল মতাহির চৌধুরী।
জয় হোক সচলায়তনের জয় হোক সত্যের।
৪৪. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: আরশাদ রহমানও সচলায়তনের সাথে আছেন।
শুভেচ্ছা।
৪৫. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
সন্ধ্যাবাতি বলেছেন: তাহলে মূল সমস্যা আস্তমেয়ের ডাইভার্সিটি?

চিন্তা ভাবনা/ভাষার?

সবার বিরুদ্ধে অভিযোগ থাকে, একজন কয়েকটা নিক মেইনটেইন করে, আস্তমেয়ের বিরুদ্ধে যেই অভিযোগ তা এই প্রথম আসলো--একটা নিকে কয়েকজন লিখে।

সে যাক গে, সন্ধ্যাবাতির লেখাগুলো কি 'ওই একটা মেয়ের' লেখার মতই মনে হলো? নাকি এখানেও 'ডিকটেশন', কয়েকজনের শেয়ারড লেখা?

"ব্লগে কি আমি মন খুলে আমার ধারণার কথা বলতেও পারবো না সন্ধ্যাবাতি?"--আপনার ধারণার প্রকাশ যখন এমন কোন গুজব শুরু করে দেয় যা একটা ২০ বছরের মেয়েকে হ্যারাসমেন্টের অপরাধবোধ কমাতে সাহায্য করে... তখন সেরকম কিছু লেখার নাগরিক অধিকার আপনার থাকলেও নৈতিক অধিকার নেই--সন্ধ্যাবাতি/আস্তমেয়ে।
৪৬. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
সন্ধ্যাবাতি বলেছেন: যা জিজ্ঞাসা করেছিলাম, কখনও যদি জানেন যেই গুজব ছড়াতে সাহায্য করেছিলেন, সেটা মিথ্যা ছিল, এবং ড্যামেজিং ছিল, তাহলে কি ক্ষমা চাইবেন?
৪৭. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
চক্র বলেছেন: আস্তমেয়ে একবার একজনকে (শোমচৌ বা দীক্ষক দ্রাবিড়) কুটনা বলেছিলেন। সন্ধ্যাবাতি@এটা কি মিথ্যা? কোন পোষ্ট/মন্তব্যে বলেছিলেন, সেটার রেফারেন্স নাই। আপনার যা বলবেন, সেটাই মেনে নিব। বলেছিলেন কিনা?
৪৮. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
সন্ধ্যাবাতি বলেছেন: চক্র,
কথাটা চোর বলেছে যেই পোস্ট থেকে আমি শোমচৌ এর উদ্ধৃতি দিলাম সেখানে। চোরের মন্তব্যটাই শেষ মন্তব্য। আজকেই দেখলাম। এটাই আপনার রেফারেন্স তাই না?
আমার মনে পড়ে না কখনও শোমচৌ বা দীক্ষক দ্রাবিড়কে 'কুটনা' বলেছি বলে। তবে একেবারে প্রথম দিকে বললেও বলে থাকতে পারি, সেটা ম্যাচুউরিটির অভাবের কারণেই। যদি বলে থাকি, তাহলে যাকে বলেছি তিনি অভিযোগ করলে ক্ষমা চাইব।
৪৯. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: যথেষ্ট ফেনিয়ে বিষয়টিকে ঘোলাটে করছেন সন্ধ্যাবাতি। কারণটা আমার কাছে অস্পষ্ট।

আমি গুজব শুরু করিনি। আমি নিজে একটা গুজব শুনেছি তাই বলেছি। এতদিন পর যখন সচলায়তনের কথা বলছি তখন আপনার এসব প্রশ্ন অবান্তর নয়?

নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে আপনি এই প্রশ্ন করছেন?
কোনো একটা নিকের বয়স ২০ না ৮০ এভাবে তো দেখি না। সুতরাং এ প্রশ্নের উত্তর দেয়াও যাচ্ছে না।

সত্যি কথা বলতে কি এখন সন্ধ্যাবাতির নামে যেসব মন্তব্য এখানে দেখছি তা সব সন্ধ্যাবাতিরই লেখা এমনও মনে হচ্ছে না। সন্ধ্যাবাতিকে আরো অনেক ব্যালান্সড মনে হয়েছে। এখনকার মন্তব্যগুলো মনে হচ্ছে না।

সে যাক, বলছিলাম সামহোয়ারের পরিবেশ নষ্টের কথা। আর লেখালেখির জন্য সচলায়তনের সৃষ্টির কথা। এ নিয়ে কারো কষ্ট কারো নতুন করে লড়াই দেয়ার কথা।
৫০. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: সন্ধ্যাবাতি, আমি যা বলি তা বুঝে শুনে চিন্তা করে বলি। যা মনে হলো বলে দিয়ে, পরে ভুল হলে মাফ চেয়ে নিলাম, এই কায়দা আমি অনুসরণ করি না।

আবারও বলেছি, আমি যা বলেছি তা বলার মত বলেই বলেছি। মাফ চাওয়ার জন্য বলিনি।
৫১. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
চক্র বলেছেন: সন্ধ্যাবাতি@আপনি না বললে, বলেননি। আমি একবার কোথাও দেখেছিলাম এবং দেখে আশ্চর্য হয়েছিলাম বলে মনে আছে। যেহেতু রেফারেন্স নাই, সেহেতু আপনার স্বীকারোক্তিই এ ব্যাপারে ফাইনাল কথা।
৫২. ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
সন্ধ্যাবাতি বলেছেন: নাহ অবান্তর নয়, কারণ, আপনি ওই মন্তব্যটা করার পরে আজকের আগে আপনার সাথে আমার ব্লগে কোন ইন্টার একশন হয় নি, আমি এড়িয়ে চলছিলাম ইচ্ছা করেই। আজকে যেহেতু ইন্টার একশন হয়েছে, সেহেতু জিজ্ঞাসা করেছি।
আপনি উদারতার কথা বললেন, সেজন্যও এটা মনে এসেছে হয়তো।
আচ্ছা, আমার জবাব পেয়েছি।
৫৩. ২৮ শে জুন, ২০০৭ রাত ৮:০৫
আরশাদ রহমান বলেছেন: সন্ধ্যাবাতির সব লেখা পড়িনি তবে যে কয়টা পড়েছি ভালো লেগেছে। আসুন সচলায়তনে কে স্বাগত জানাই। সামহোয়ারে মাঝে মাঝে হাপিয়ে উঠি যখন দেখি ধর্মকে বর্ম হিসাবে ব্যবহার করে বিভিন্ন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সমর্থন করে, নারীদেরকে অপমান করে।
৫৪. ২৮ শে জুন, ২০০৭ রাত ৮:০৭
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: সন্ধ্যাবাতির শেষ মন্তব্যটা বেশ ভালো লাগলো। আমার ধারণায় সন্ধ্যাবাতির মৌল চরিত্রটা এরকমই। তবে সামহোয়ারের পরিবেশ আমাদের সবার চরিত্রেই একরকম অসহিষ্ঞুতা এনে দিয়েছে তা সন্ধ্যাবাতির উপরের অনেক মন্তব্যে ধরা পড়েছে। সন্ধ্যাবাতি, আপনারও নিশ্চয়ই সামহোয়ারের সেই প্রাথমিক সময়কার কথা মনে পড়ে।

আহা সেই সোনালী দিনগুলো। সামহোয়ারের প্রথম কয়েকটা মাস। আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছিলো। এখন সেই স্বপ্নের নাম সচলায়তন।
৫৫. ২৮ শে জুন, ২০০৭ রাত ৮:১৮
সন্ধ্যাবাতি বলেছেন: "তবে আস্তমেয়ের বিষয়ে তারা আগ্রহ দেখাবেন না বলেই মনে করি। তবে সামহোয়ারের পরিবেশ আমাদের সবার চরিত্রেই একরকম অসহিষ্ঞুতা এনে দিয়েছে তা সন্ধ্যাবাতির উপরের অনেক মন্তব্যে ধরা পড়েছে।"

আসলে, আমাকে অনুদার ঘোষণা করে যখন বললেন, "তবে আস্তমেয়ের বিষয়ে তারা আগ্রহ দেখাবেন না বলেই মনে করি।"... তখন মনে হলো ডক্টর শোহেইলের কথার মর্যাদা রাখা উচিত :)
৫৬. ২৮ শে জুন, ২০০৭ রাত ৮:৫৩
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: উদার-অনুদারের কোপটা এখানে পড়ে না। তবে নীতিমালার একটা বিষয় আছে।
এতসব কথার চেয়ে উঁকি দেয়াই ভালো সচলায়তনে। পড়তে তো অসুবিধা নেই। যদি পড়তে ভালবাসি।
৫৭. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:১৩
ধুসর গোধূলি বলেছেন: সচলায়তন ছাপিয়ে কি আলোচনাটা ব্যক্তিগত রেফারেন্সে চলে যাচ্ছিলো?
মন্তব্য থেকে আরেকটা পোস্টের জন্ম হলো বোধহয়, করবো কিনা ভাবছি।
৫৮. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:২০
শমসের আলম বলেছেন: আস্তরা ঘাতক জামাতরে নিয়মিত চান্দা দেয়। অর আব্বায় হইতারে ঘাতক জামাতের দলিয় সদস্য। ওগো দেওয়া টাকায় ঘাতক জামাত অস্ত্র কিনে, ঐ অস্ত্র দিয়া ঘাতক জামাত শিবির মানুষ খুন করে। যেমন ঘাতক জামাত শিবিরের সালেহিন বছর খানেক আগে রাজশাহি বিশ্ববিদ্যালয়ের এক পোরফেসরে খুন করছিলো, ঐরকম খুনের অস্ত্রের টাকা ঘুইরা ফিরা ঘাতক আস্তরা দিছে। আস্ত মুখে যাই কইতে থাকুক এইসব খুন খারাবিতে এগো সরাসরি ভুমিকা আছে। আমগো এমন ভাগ্য একজন ঘাতকের মুখে শান্তির কথা শুনতাছি
৫৯. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:২২
হারাধন. বলেছেন: আস্তরা ঘাতক জামাতরে নিয়মিত চান্দা দেয়। অর আব্বায় হইতারে ঘাতক জামাতের দলিয় সদস্য। ওগো দেওয়া টাকায় ঘাতক জামাত অস্ত্র কিনে, ঐ অস্ত্র দিয়া ঘাতক জামাত শিবির মানুষ খুন করে। যেমন ঘাতক জামাত শিবিরের সালেহিন বছর খানেক আগে রাজশাহি বিশ্ববিদ্যালয়ের এক পোরফেসরে খুন করছিলো, ঐরকম খুনের অস্ত্রের টাকা ঘুইরা ফিরা ঘাতক আস্তরা দিছে। আস্ত মুখে যাই কইতে থাকুক এইসব খুন খারাবিতে এগো সরাসরি ভুমিকা আছে। আমগো এমন ভাগ্য একজন ঘাতকের মুখে শান্তির কথা শুনতাছি
৬০. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:২৮
হেজাব বলেছেন: পড়তে আইলাম সচলায়তন বিষয়ে এখন দেখি মারামারি। কই যাই!! এদিকে পোস্টও দিতে পারতাছি না, ব্যান করার কারণে। মরজ্বালা!!
৬১. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:২৯
অলৌকিক হাসান বলেছেন: হেজাব @ কমেন্ট করেন। আমরা দায়িত্ব মনে কইরা আপনার নামে পোস্ট দিয়া দিমু।
৬২. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:২৯
অলৌকিক হাসান বলেছেন: হেজাব @ মানে পোস্টটা কমেন্ট আকারে দেন। আমরা পোস্ট আকারে পোস্টামু।
৬৩. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:৩৪
হেজাব বলেছেন: শুক্রিয়া হাসান ভাই, খাড়ান ছাগু আইছে নি দেখি লই
৬৪. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:৩৫
হারাধন. বলেছেন: হেজাব আমারে মেইল করো
৬৫. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:৪০
হেজাব বলেছেন: আজকে ছাগলের গোসত্ ভাল না মন্দ চেক করার দ্বিতীয় ভার্সনটা আপলোড করলাম। পাবেন এইখানে:
Click This Link
৬৭. ২৮ শে জুন, ২০০৭ রাত ৯:৪৪
শমসের আলম বলেছেন: হারাধন তোমার ইমেইল কোনটা এখন। কিছু লোকে খুজতাছে
৬৮. ২৮ শে জুন, ২০০৭ রাত ১০:৪৯
মামু বলেছেন: { এই মূলনীতিতে আপত্তি না থাকলে সন্ধ্যাবাতিও আবেদন করতে পারেন সদস্য হওয়ার জন্য। কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবেন। তবে আস্তমেয়ের বিষয়ে তারা আগ্রহ দেখাবেন না বলেই মনে করি }

মিয়ারা শুরু করার আগেই ব্যান করা শুরু করলা। সামহয়্যারইন থেক্যা বাইছ্যা পাবলিক ডাইকা নিয়া যাইতেছ।

তুমাগের অবস্থা কত খারাপ যে পাবলিকরে এখান থ্যাইক্যা দাওয়াত দিয়া নিয়া যাইতে হইতাছে। তুলা দুধে পুলা বাচে না। মনের রাখবা।

তুমাগো লক্ষন তো খারাপ। সামহয়্যারইন রে ভাইঙ্গা ২ টুকরা করার ধ্ন্ধা।

ওই খানে কি রাগু-ছাগু থাকব না? ওরা না থাকলে তো মজাই নাই। কাইজ্যা করব কেডা?
৬৯. ২৮ শে জুন, ২০০৭ রাত ১০:৫৫
মামু বলেছেন: শোহেইল মতাহির চৌধুরী @

তুমাগো ওই খানে কিছু না লিখার আগেই পাবলিকের (আস্তমেয়ের) বিচার শুরূ করলা? তোমাদের মোড়াল কতটা নিচু বুঝা গেল?

কেউ কিছু বলার আগেই শাস্তি পেল.... তুমাদের নৈতিকতা কত দূর আর বুঝাতে হবে না?
যা ভাগ এখান থেকে...
৭০. ২৮ শে জুন, ২০০৭ রাত ১০:৫৯
অরূপ বলেছেন: মামুর কথার সাথে সহমত। আপনে কমেন্টে মাগনা বিজ্ঞাপন ভালোই হচ্ছে। নীতিগতভাবে ধন্যবাদ দেওয়া গেল না। একদিনেই এলাকার কাক-পক্ষী-তেলাপোকা পর্যন্ত সচলায়তনের নাম জেনে গেল!! ;)
৭১. ২৮ শে জুন, ২০০৭ রাত ১১:০৪
শমসের আলম বলেছেন: অরূপ ভাই, আকোন্দো কাগু কি আপনেগো সাইটে আছে?
৭৩. ২৮ শে জুন, ২০০৭ রাত ১১:১২
পাহাড় বলেছেন: মামু,
চা লও। এই বার লও আমরা ফোসটাই।
৭৪. ২৮ শে জুন, ২০০৭ রাত ১১:১৭
শমসের আলম বলেছেন: কিরে পাহাড়, তগো পেচালির খবর কি? ঐটা লইয়া মাতামাতি নাই তো
৭৫. ২৯ শে জুন, ২০০৭ ভোর ৪:০৫
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: সেকি সচলায়তনের পোস্টে দেখি বিভিন্ন গল্প।
যাক প্যাঁচালির সাইটটা দেখেছিলাম। কিন্তু কাজ মনে হয় বেশি আগায় নি।

 

মোট সময় লেগেছে ১.০৮৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। মানুষ ও মানুষের নিরন্তর সংগ্রাম ছাড়া আর কোনো ইতিহাস আমি জানি না। আজন্ম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ