১ম বন্ধুঃ ফ্রান্স জায়গাটা কেমন ? কোন আইডিয়া আছে ?
২য় বন্ধুঃ খুব ভাল আইডিয়া আছে ।
১ম বন্ধুঃ শুনেছি জায়গাটা তেমন সুবিধান নয় ।
২য় বন্ধুঃ দূর বোকা একদম বাজে কথা ! তুমি নামলে স্টেশনে । তোমার জন্য চমৎকার মোটর গাড়ী তৈরী হয়ে রাস্তায় দাঁড়িয়ে, তুমি তাতে ঘুরে বেড়াও, খাও, দাও । হোটেলে গিয়ে নাচো । রাতে ইচ্ছে হলে ঐ মোটর মালিকের হোটেলে থাক । একটা পয়সা তোমার খরচা নেই । এমনকি তুমি এসবের পর চলে আসার সময় তোমাকে টাকা দেবে ।
১ম বন্ধুঃ যাঃ বাজে কথা ।
২য় বন্ধুঃ বিশ্বাস হলো না ?
১ম বন্ধুঃ না, তুমি গিয়েছ কোন দিন ?
২য় বন্ধুঃ না, আমার স্ত্রী গিয়েছিল । আমার স্ত্রীকে তো আমি অবিশ্বাস করতে পারি না ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



