somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: একই অঙ্গে কত রূপ!

১৫ ই জুন, ২০১০ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি আমার মতো অনেকেরই প্রিয় এক জন মানুষ। ১৯৯০ সালে সবাই যেন এক বাক্যে তাকে বেছে নিয়েছিল নিরপেক্ষতার মূর্ত প্রতীক হিসাবে। কিন্তু তিনি কতটা সঠিক ছিলেন সেই প্রশ্ন তো আসতেই পারে। বিচারপতি এএসএম সায়েম থেকে শুরু করে বিচারপতি কে এম হাসান সবাই ব্যবহৃত হয়েছেন রাজনৈতিক ভাবে।ফলে বিচারপতিগণ সংবিধানের সংরক্ষণের ক্ষেত্রে পুরোপুরি মনোযোগ দিতে পারেন নি। এটা একটা দুঃখের কথা। এ দুঃখ সবার।

১৯৭৫ সালে বিচারপতি সায়েম যেমন পারেননি সংবিধানকে সমুন্নত রাখতে তেমনি বিচারপতি সাহাবুদ্দিনও ১৯৯০ সালে চরম ভাবে উদাসীন ছিলেন সংবিধানের প্রতি। এই কারণে একই সাথে তিনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানবিচারপতি। তবে মূলত: তিনি ছিলেন এরশাদের উপরাষ্ট্রপতি। ব্যাপারটি কেমন যেন দৃষ্টিকটু লাগে।

আমাদের মাননীয় বিচারপতিরা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক পদ-পদবীর লোভের উর্ধ্বে উঠতে পারেননি। আমাদের প্রিয় বাংলাদেশের দুভার্গ্য সেখানেই। ফলে আমরা দেখতে পাই, বিচারপতি সায়েম হন রাষ্ট্রপতি। আরো কয়েক জন বিচারপতি আবার উপরাষ্ট্রপতিও হন। কিন্তু বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ আরো ব্যতিক্রম।

নয় বছরের গণআন্দোলনের পর সেনাশাসক এরশাদ ক্ষমতা ছাড়তে রাজী হন ১৯৯০ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। তিন জোটের নেতারা খুঁজে কোন নিরপেক্ষ লোক পাননি যার কাছে এরশাদ ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নিতে পারেন। অবশেষে তারা গিয়ে ঠিক করলেন ততকালীন প্রধান বিচারপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে। তিনি কিন্তু সাবেক বিচারপতি ছিলেন না। এক জন দায়িত্বরত প্রধান বিচারপতি হিসাবে তিনি যে অপ্রিয় কাজটি করলেন তা হলো, প্রধান বিচারপতি থাকা অবস্থায়ই তিনি এরশাদের উপরাষ্ট্রপতির পদ গ্রহণ করলেন। এটা কি ভাবা যায়! একজন প্রধানবিচারপতির কাছে এটা অপ্রত্যাশিত। তর্কের খাতিরে ধরে নিলাম, তিনি ছাড়া দেশে আর কেউ নিরপেক্ষ লোক একজনও ছিলেননা। তাহলেও বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এর উচিত ছিল প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তারপর এরশাদের উপরাষ্ট্রপতির পদ নেয়া। তারপর এরশাদ পদত্যাগ করলে তিনিই হতে পারতেন অস্থায়ী রাষ্ট্রপতি।
তিনি তা করতে চাননি। তিনি গাছেরও খেতে চেয়েছেন আবার তলারও কুড়াতে চেয়েছেন।

একবার ভেবে দেখুন তো, কোন ব্যক্তি যদি ঐ সময়ে তার এই কাজের বিরুদ্ধে রিট করতো তাহলে কি হতে পারত? তাহলে তো আম আর ছালা দুটোই যেত। ভাগ্য ভাল যে, কেউ রিট করেনি।

অন্যেরা কি মনে করেন জানি না। তবে আমি বিচারপতিদেরকে অনেক মর্যাদার আসেন শ্রদ্ধা করি। তাদের কোন ত্রুটি মেনে নেয়া আমার কাছে অনেক কঠিন মনে হয়। কেননা, তারা জাতির শেষ ভরসার স্থল।তাদের কাছে সবার প্রত্যাশা অনেক।

তারপরও মেনে নিলাম তিন জোট এটা জেনেশুনেই হয়তো করেছে। কারণ জোটের কেউ মামলা না করলে আর কে করব? কার এতো সাহস আছে?

কিন্তু ১৯৯১ সালের নির্বাচনের পর তিনি যখন সংবিধান সংশোধনের মাধ্যমে আবার প্রধানবিচারপতি পদে ফিরে গেলেন তখন ভাবলাম, না সব বোধ হয় ঠিকই আছে। কিন্তু আমার ভুল ভাঙ্গল ১৯৯৬ সালে ১২ ই জুনের নির্বানের পর। ঐ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। এই সরকারের কয়েক মাসের মধ্যেই তদানীন্তন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হয়। নতুন নির্বাচনে আওয়ামীলীগের রাষ্ট্রপতি প্রার্থী হন বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। ব্যাপারটা মানতে কষ্ট হয়। ১৯৯০ সালে তিনি নিরপেক্ষ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন পরিচালনা করেন। ১৯৯৬ সালে তিনি একটি দলের হয়ে কেন রাষ্ট্রপতি নির্বাচন করলেন? এতে কি তার নিরপেক্ষতার ইমেজ আর বজায় থাকে?

আবার নির্বাচিত হবার পর ও তিনি যেই দল তাকে রাষ্ট্রপতি বানাল সেই দলের সরকারকে অনেক নাকানী-চুবানিও খাইয়েছেন। যেটার থেকে বিএনপি দেরীতে শিক্ষা নিয়ে ইয়াজ উদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানায়। বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এক মাত্র রাষ্ট্রপতি যিনি সংসদে পাস হওয়া বিলে স্বাক্ষর না করে আবার সংসদে ফেরত পাঠান। এই রকম সাহস অবশ্য বি চৌধরী বলুন আর ইয়াজ উদ্দিনই বলুন কেউ দেখাতে পারতেন বলে মনে হয় না।

বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় ৫ বছরে একবারো তার দলের ( যে দল তাকে নির্বাচিত করেছে) শ্লোগান “জয় বাংলা” বলেননি। কিন্তু ২০০১ সালের নির্বাচনের পর গঠিত সংসদের প্রথম অধিবশেন প্রদত্ত ভাষণে বেশ আবেগ সহকারেই “বাংলাদেশ জিন্দবাদ” বলেন যা মানুষের দৃষ্টি এড়ায়নি।

দোষে-গুণে মানুষ। তবে অনেক বড় মানুষ যারা তাদের দোষ-গুণের ব্যাপারে সচেতন থাকা উচিত। কারণ তাদের গুণের কারণে যেমন অনেক মানুষ উপকৃত হয় আবার তাদের দোষের কারণে লাখ লাখ মানুষ অবলীলায় ক্ষতির সম্মুখীন হতে পারে।

শুধুমাত্র এক জন্য ব্যক্তির জন্য সংবিধান সংশোধন ভাবা যায়! বাংলাদেশে তাও হয়েছে। জিয়ার মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার যাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন তার জন্য সংবিধান সংশোধন করা হয়েছিল। আবার একই কাজ ১৯৯১ সালে করা হল যাতে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ আবার তার আগের পদে ফিরে যেতে পারেন যা একাদশ সংশোধনী নামে পরিচিত। আমাদের সংবিধানের একটি বড় দোষ আছে আছে অবৈধ সামরিক শাসকরা কাজে লাগাতে সফল হয়েছেন । তাহল পাপ করে পরে পাপকে জায়েজ করার সুযোগ । অর্থাৎ সব অসাংবিধানিক কাজ করার পর নিবাচন করে নতুন সংসদে সব জায়েজ বলে পাস করে নেয়া।

এই কারণেই বার বার সেনাশাসন নেমে এসেছে এদেশে। ক্ষত-বিক্ষত হয়ে গেছে আমাদের সংবিধান।
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×