আসুন, আবার হাতি পুষি!
একপাল হাতি রয়েছে আমাদের। যারা কিনা জনসেবা করার কথা বলে আমজনতার কাছ থেকে ভোট আদায় করেছিল। এখন তারা হাতি হয়ে বসেছে।
সাংসদদের বেতন-ভাতা: একজন সাংসদ বেতন-সম্মানী-ভাতা মিলে মাসে এক লাখ ৫০০ টাকা পেয়ে থাকেন। এর বাইরে সাংসদেরা সরকারি বাসস্থানের আনুষঙ্গিক খরচের জন্য মাসিক চার হাজার টাকা ভাতা পান। সংসদ অধিবেশন চললে প্রতিদিনের জন্য একজন সাংসদ ৫০০ টাকা করে ভাতা পান।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন: রাষ্ট্রপতির মূল বেতন ৬১ হাজার ২০০ টাকা, প্রধানমন্ত্রীর ৫৮ হাজার ৫০০, স্পিকার ৫৭ হাজার, ডেপুটি স্পিকার ৫৩ হাজার ৭০, মন্ত্রীদের ৫৩ হাজার ৭০, সংসদ উপনেতার ৫৩ হাজার ৭০, চিফ হুইপের ৫৩ হাজার, হুইপরা পান ৪৯ হাজার ৪০০, প্রতিমন্ত্রীদের ৪৭ হাজার, উপমন্ত্রীদের ৪৫ হাজার ২০০ টাকা। এর বাইরে তাঁরা বাসাভাড়া, যানবাহন-ভাতা, আপ্যায়ন খরচসহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন।
আচ্ছা, এরা কি চাকরি করেন যে বেতন ভাতা নিতে হবে? তাদের কি কোন কিছুর অভাব রয়েছে? তারপরও তারা ট্যাক্স দেবেন না! হা হা হা ....
রাজনীতি এখন এক লাভজনক মহান পেশা।
তবে কোন ভাল মানুষ এই খারাপ পেশায় আসে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



