ছায়ালীন
জানালার ওপাশে কার মুখ দেখেছিলে?
স্বপ্ন বুনেছিলে কার চোখের আলোয়?
কার ছায়ায় হেটেছিলে পাতাঝরা পথে?
কেন তবে গিয়েছিলে নদীর শেষে?
এই স্মৃতিগুলো ভুলে গেলে-
সব কিছুই বদলে যাবে?
মুছে যাবে ভালবাসার উষ্ণ চিহ্ন
পেছন থেকে কেউ ডাকবেনা তোমায়?
এখনো সে পদচিহ্ন রয়েছে জেগে
বিক্ষত রাজপথে, নীল শুন্যতায়
আলোয় উদ্ভাসিত রাতের আকাশে
কোলাহলে, নির্জনতায়
এই স্মৃতিগুলো ভুলে গেলে-
সব কিছুই বদলে যাবে?
মুছে যাবে ভালবাসার শেষ চিহ্ন?
আড়াল থেকে কেউ ডাকবেনা তোমায়?
এক সময় গান লেখার বহু অপচেষ্টা করেছি। তার মধ্যে এটিও একটি। আমি জানি এটা কিছুই হয়নি, না গান, না কবিতা...
১৬।০৮।২০০৭
© দি ফ্লাইং ডাচম্যান
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



