
গান লিখতে ইচ্ছে করে, কিন্তু কিভাবে লিখবেন বুঝতে পারছেন না? কোন চিন্তা নেই, আপনাকে পথ দেখাতে নিয়ে এসেছি এই পোস্ট! এখানে দেয়া টিপস গুলো অনুসরণ করলেই... মানে কেল্লা ফতে আর কি!
তো আসুন দেখি কিভাবে হওয়া যায় ভালোমানের lyricist?
১। লিখতে হলে প্রথমেই যেটা করতে হবে, সেটা হল পড়া। সামনে যা পাবেন গোগ্রাসে পড়া শুরু করুন। কোন কিছুই বাদ দেবেন না। পাঠ্যবই অবশ্যি এই তালিকায় না রাখাই ভালো
২। মনে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আপনি গান লিখতে পারবেন।
৩। যে বিষয়ে গান লিখতে চাইবেন, সেটা যখনই মনে আসবে, সাথে সাথে লিখে ফেলবেন, কিংবা খুব ভালো হয় যদি পুরো গানটাই লিখে ফেলেন। কারণ ঐ মুহূর্তে আপনার মনে যে ভাবটুকু থাকবে, তা পরে আর কোনদিনই সেদিনের মত হবে না।
৪। প্রচুর পরিমাণে গান শুনুন। দেশী-বিদেশী, সব রকম।
৫। lyricist মাত্রই অনুভূতি প্রবণ মানুষ। চারপাশের প্রকৃতি, মানুষ দেখে আপনাকে উপলব্ধি করতে হবে, সেই সাথে বেচে থাকার ও লেখার উপাত্ত সংগ্রহ করতে হবে।
৬। গান তো লিখলেন (দুই একটা)। কারো মতামত নিয়েছেন কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কোন অভিজ্ঞ ব্যক্তি কে আপনার লেখা দেখান যিনি গানের ভালো সমঝদার, কিন্তু উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আপনার লেখার সমালোচনা অথবা মিথ্যে প্রশংসা করবেন না। যাকে আপনার নিরপেক্ষ মনে হয়, তাকেই দেখান।
৭। সবসময় একই জাতীয় কথা বা একই ধারার কিছু লিখবেন না। একঘেয়েমিতা চলে আসবে। নতুন নতুন কিছু ভাবার চেষ্টা করুন।
৮। কেমন শব্দসম্ভার ব্যবহার করবেন? খুব দুর্বোধ্য কিছু না, যা বুঝতে অভিধান নিয়ে বসতে হয়, আবার এত সহজ ও না যে ফেলনা মনে হয়। একটা স্ট্যান্ডার্ড ধরে রাখতে চেষ্টা করুন।
৯। লিখতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। এতে আপনার লেখাটাই বিগড়ে যাবে। সময় হাতে নিয়ে লিখতে বসুন।
১০। আপনার লেখা গান গুলো মাঝে মাঝেই বারবার পড়ুন। কোন জায়গায় যদি সংশোধন প্রয়োজন মনে হয়, অবশ্যই তা করুন। কাটাছেড়া করায় কোন বাধা নেই।
১১। ছন্দমিল। গুরুত্বপূর্ণ কিনা সেটা নির্ভর করে কি লিখছেন তার উপর। তবুও ছন্দমিলের বিষয়টি মাথায় রাখুন।
১২। কবি ও lyricist কি আলাদা সত্ত্বা? আমার তো তাই মনে হয়। একজন কবির ভেতর গভীর ভাবের স্ফুরণ ঘটে, যেটা একজন lyricist এর ভেতর না ঘটলেও চলে। মানে lyricist হতে গেলে কবি হওয়া জরুরী বোধকরি নয়। আবার lyricist কে গানের কোরাস, অন্তরা ইত্যাদি মাথায় রেখে লিখতে হয়।
যাই হোক, আপনি চান বা না চান, এই টিউটোরিয়াল এখানেই শেষ! হোপফুলি এখন আপনি মোটামুটি গান লিখতে পারছেন। আদা জল খেয়ে প্র্যাকটিস চালিয়ে যান, দেখবেন একদিন খুব সুন্দর লিখতে পারবেন। শুভকামনা।
ভাবছেন এত জ্ঞানী পাব্লিক টা কে, এত বক বক করছে? নারে ভাই, সেরকম অভিজ্ঞ কেউ নই। আর আমার অভিজ্ঞতা দিয়ে করবেন টা কি? আপনার কাজ হলেই তো হল।
(সম্পুর্ণ এই লেখকের অনুর্বর মস্তিস্ক প্রসূত লেখা। অনুসরণ করে বিফল হলে লেখক কে মোটেও দায়ী করা যাবে না)
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



