আমার প্রিয় পোস্ট

বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।

ব্লগীয় রাজার-আকার ও শান্তি বিনষ্টকারীগণ

২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৮

শেয়ার করুন:                   Facebook

"আপনাকেও রাজার আকার মনে হচ্ছে।"
আমি জানিনা উপরোক্ত মন্তব্যে সম্মানিত ব্লগারগণ কি হৃদয়ঙ্গম করিতে পারঙ্গম হইলেন। কিন্তু এরূপই একটি মন্তব্য আমাকে উপহার প্রদান করিয়াছিলেন উত্তর মেরুতে বসবাসরত জনৈক ব্লগার। ব্লগীয় এক ভগিনী একদা একখানা অস্থায়ী পোস্ট করিয়াছিলেন জনৈক রুচি-বিবর্জিত ও সভ্যতা-পূর্ব যুগে বসবাসকারী ব্লগারের কতিপয় শ্লীলতা বিবর্জিত পোস্টের ব্যাপারে, যেখানে নিষিদ্ধ আত্মীয়-স্বজনের সাথে যৌন কর্মের কথা উল্লেখ করা হইয়াছিল, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে। তিনি উপরোক্ত পোস্টে উক্ত ব্লগারের রুচির ব্যাপারেও মন্তব্য করিয়াছিলেন। এই অর্বাচীন বালক ও আরো কতিপয় ব্লগার উক্ত শ্রদ্ধাস্পদ ভগিনীর সহিত মতামতের একাত্মতা ঘোষণা করিয়াছিল।
মেরুর দেশে বসবাসকারী আমাদের আলোচিত ব্লগার হঠাৎ করিয়া আসিয়া কিছুই না বুঝিয়া মন্তব্য করিলেন এবং নির্দিষ্ট করিয়া জানিতে চাহিলেন কাহার সম্পর্কে এই পোস্ট। উল্লেখ্য যে, উক্ত ভগিনী শুধু বলিয়াছিলেন কর্তৃপক্ষ কি নাসিকায় তৈল মর্দন করিয়া নিদ্রা যান যে ব্লগের ঐসব রুচি ও সভ্যতা-বিবর্জিত সদস্যদের আচরণ দেখেননা? তিনি কাহারও নাম উল্লেখ করিয়া বা উক্ত ব্লগারের ব্লগের ঠিকানা উল্লেখ করিয়া কিছু লিখান নাই। কিন্তু যাহারা দেখিয়াছিল তাহারা বুঝিয়াছিল। যাই হোক, আমার ব্যাপারে আমাদের আলোচিত মেরুপ্রদেশীয় ব্লগার শুরুর মন্তব্যখানা ঝারিয়া দিয়াছিলেন সেখানে।
অতঃপর দীর্ঘদিন অতীত হইয়া গিয়াছে। এই অর্বাচীনও এতদিন ব্লগে আসিতে পারে নাই। ব্লগে আসিয়া আবার প্রত্যক্ষ করিতে লাগিলাম অশান্তি। আর তখন স্মরণ আসিল "রাজার আকার" এর ব্যাপারটা। ব্যক্তিগত ভাবে এই অধম মনে করে রাজার কাজ রাজ্য পরিচালনা, রাজ্যে শান্তি-শৃংখলা আনয়ন করা, আইনের প্রয়োগ ঘটানো, দুষ্টের দমন ও শিষ্টের লালন, প্রজাদের মঙ্গল সাধন, রাজ্যের নিরাপত্তা রক্ষা, ইত্যাদি। অবশ্য এই অর্বাচীন যেহেতু এই ব্লগের মালিক নহে তাই তাহার পক্ষে এখানকার রাজা হওয়া সম্ভব নহে। তবে রাজার-আকার ধারণ করিতে কোন সমস্যা আমি দেখিতে পাইনা। রাজা না হইলেও, রাজার আকারে ব্লগীয় অশান্তি সৃষ্টিকারীদের দমন করিতে রাজাকে সাহায্যতো করা যাইবে। অশান্তি সৃষ্টিকারীদিগের দমন করিয়া শান্তি আনয়ন করিতে রাজাকে সাহায্য করিতে আজি হইতে আমি "রাজার-আকার" ধারণ করিলাম।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাধারণ-ব্লগ ;

 

  • ২০ টি মন্তব্য
  • ২৮১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১২
comment by: বিবেক সত্যি বলেছেন: ৫
২. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৮
comment by: আওরঙ্গজেব বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ।
৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৪
comment by: দ্বীপবালক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:২১
comment by: দ্বীপবালক বলেছেন: ধন্যবাদ বিবেক।
৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩১
comment by: আবূসামীহা বলেছেন: আমিও ব্লগীয় রাজার-আকার ধারণ করিতে চাহি।
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৩
comment by: সাইমুম বলেছেন: আবূসামিহা তাই নাকি?
৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৩
comment by: ইছামতীর পাড়ে বলেছেন: ভাল পোস্ট।৫ সাথে ধন্যবাদ।
৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৯
comment by: পাশা বলেছেন: ৫ দিলাম।
৯. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫০
comment by: সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: ৫!
১০. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২০
comment by: আবূসামীহা বলেছেন: @ সাইমুম ভাই,
যদি "রাজার আকার" ধরে ব্লগে শান্তি আনা যায় তাহলে তা হতেতো আপত্তি থাকার কথা নয়। কি বলেন?
১১. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২২
comment by: রাশেদ বলেছেন: কান্নাকাটি শুরু হইছে। কান্দুক, কানতে কানতে হেচকি তুইলা ফেলুক। হেচকি দিতে দিতে জামাতিগুলা মরুক।
১২. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৭
comment by: মনিটর বলেছেন: কান্নাকাটি শুরু হইছে। কান্দুক, কানতে কানতে হেচকি তুইলা ফেলুক। হেচকি দিতে দিতে জামাতিগুলা মরুক।
১৩. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৬
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: কি হে দ্বীপ বালক ! অনেকদিন পরে ???? আর কি খবর ???
১৪. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ২:০৭
comment by: রাহা বলেছেন: রাজাকার লিখতে বাধে কেন ? রাজাকারকে রাজার আকার ভাবলে ভুল হবে উহারা ডাস্টবিনের কীট ।
১৫. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২০
comment by: দ্বীপবালক বলেছেন: রাহা ভ্রাতঃ
রাজার আকার আমার কথা নহে। উহা এস্কিমো নামধারী এক বঙ্গ-সন্তানের যাহা তিনি আমার প্রতি নিক্ষেপ করিয়াছিলেন।
১৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২২
comment by: দ্বীপবালক বলেছেন: ভ্রাতৃদ্বয় রাশেদ আর মনিটরের কি কোন অসুস্থ্যতার সমস্যা আছে? আপনারা এরকম রোদন করিতেছেন কেন?
১৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:২৪
comment by: দ্বীপবালক বলেছেন: ভ্রাতঃ আহমেদ শারফুদ্দীন।
আমার সংবাদাদি জিজ্ঞাসা করিবার জন্য আপনাকে ধ্যবাদ জ্ঞাপন করিতেছি।
বিশেষ ব্যস্ততা হেতু এতদিন ব্লগে আসিতে পারি নাই। এখন মাঝে-মধ্যে দেখিতে পাইবেন, আশা করি।
১৮. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪২
comment by: বিহংগ বলেছেন: আপনাকে পড়ার জন্য আর সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।অশেষ শুভেচ্ছা থাকলো।
১৯. ১৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:১৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: দ্বীপ বালক, আপনি ভদ্রতা বজায় রেখে ব্লগিং করতে পেরেছেন। কিন্তু আপনাকে কটাক্ষকারী সেটা পারেনি। এটাতেই কি আপনার সার্থকতা নয়?
২০. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১১
comment by: দ্বীপবালক বলেছেন: ধন্যবাদ উম্মু আবদুল্লাহ

 



 


জন্ম আমার গাঙ্গেয় ব-দ্বীপের দেশের উপকূলীয় এক দ্বীপে। ভীষণ ভালবাসি দ্বীপটিকে এবং দেশটিকে। সবচেয়ে বেশী ভালবাসি মানুষকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৩০০