আমার প্রিয় পোস্ট

বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।

ইহারা কোনকালে সভ্য হইবে?

২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪১

শেয়ার করুন:                   Facebook

ব্লগে আসিয়া কতক মনুষ্য প্রজাতির সহিত পরিচয় ঘটিয়াছে যাহারা সভ্যতার মুখোশ পরিধান করিয়া চলেন। ইহারা সভ্য হইবার ভাব ধারণ করিতে কদাচিত্‌ কার্পণ্য করিয়া থাকেন। ইহারা আবার মানবতাবাদী বলিয়াও নিজদিগকে প্রচার করিয়া থাকেন। ইহাদের সবচাইতে বড় পরিচয় হইল ইহারা নিজদিগকে "মুক্তিযুদ্ধের চেতনার" ধারক-বাহক বলিয়া প্রচার করিতে সর্বদা উচ্চকন্ঠ থাকেন।

কিন্তু এই সমস্ত মুখোশের অন্তরালে ইহাদের রহিয়াছে অত্যন্ত কদাকার একটি রূপ। সর্বদা মুখোশের অন্তরালে মুখমণ্ডল ঢাকিয়া চলিলেও কদাচিত্‌ অসাবধানতা বশতঃ ইহাদের মুখোশ খুলিয়া গিয়া কদাকার অবয়বগুলি দৃশ্যমান হইয়া পড়ে। ইহাদের কদাকার অবয়বগুলি এত অধিক পরিমান অন্ধকার ছড়াইয়া থাকে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রদীপ জ্বালাইয়াও ঐ অন্ধকার দূরীভূতকরণ কঠিন হইয়া পড়ে। ইহাদের কদাকার অবয়বগুলি শুধু অন্ধকারই ছড়ায়না, ইহারা পরিবেশকে পুতি-গন্ধময় করিয়াও তোলে।

অসিষ্ণুতা ইহাদের সর্বাধিক বড় বৈশিষ্ট। ইহাদের মতের সাথে না মিলিলে ইহারা অত্যন্ত ক্ষেপিয়া যায়। [অবশ্য শুধু ক্ষেপিয়া যাওয়া কোন সমস্যা নহে। কাহারও ধারণার বিপরীত কিছু দেখিলে ক্ষেপিয়া যাওয়া অত্যন্ত স্বাভাবিক]। ইহাদের ক্ষেপিয়া যাওয়ার বিশেষ ধরণ হইতেছে যে ইহারা তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া পড়ে। পরিণামে যাহা হয় তাহা হইল তখন ইহাদের মুখোশগুলি খুলিয়া পড়িয়া কদাকার রূপটা দৃশ্যমান হইয়া পড়ে। ইহাদের অসহিষ্ণুতার ধরণ হইতেছে ইহারা তাহাদের প্রতিপক্ষকে বুদ্ধিবৃত্বিকভাবে মুকাবিলা না করিয়া গালাগালি ও প্রসঙ্গ-বহির্ভূত ব্যক্তি আক্রমনে জর্জরিত করিয়া তোলে।

ইহাদের সাম্প্রতিক এইরূপ একখানা কর্ম হইতেছে বিবেক সত্যির ব্লগের মন্তব্য। তাহাকে মেরু প্রদেশে বসবাসকারী এক অসভ্য অনাকাংখিতভাবে গালি প্রদান করিয়াছে। [এখানে দেখুন]। উত্তর মেরুতে বসবাসকারী এই ব্লগার একইভাবে আমাকেও ব্যক্তি আক্রমন করেছিলেন "আবূসামীহার ব্লগে"। ঐস্থানে আমি মন্তব্য করিয়াছিলাম মোহাম্মদ আলী আকন্দ নামক জনৈক ব্লগারের মন্তব্যের প্রেক্ষিতে তাঁহার প্রতি। মেরুবাসী ঐ ব্লগার জেনারেলের মুখোশ ধারণ করিয়া আসিয়া আমাকে গালাগালি করিয়া গেলেন তখন যদিও তাহার সম্পর্কে বা তাহার মন্তব্য সম্পর্কে আমি কোনরূপ মন্তব্য করি নাই। আবূসামীহা পরবর্তীতে সেই মন্তব্যগুলি মুছিয়া দিয়াছেন।

উত্তরমেরুর বাসিন্দা এস্কিমোরা হয়তোবা সভ্যতা হইতে দূরে অবস্থান করিয়া থাকে। কিন্তু তাই বলিয়া উহারা এইরূপ কুত্‌সিত্‌ উক্তি করিবার মতন অসভ্য নহে। তাহাদের নাম লইয়া যাহারা এইরূপ কর্ম করিয়া থাকে তাহাদের প্রতি ধিক্কার রহিল। উহারা সভ্য হইয়া উঠুক, এই কামনা করিতেছি।

পুনশ্চঃ মুক্তিযুদ্ধের চেতনার যাহারা সত্যিকার ধারক-বাহক তাহাদিগকে কটাক্ষ করিবার কোনরূপ ইচ্ছা আমি পোষণ করি নাই।

 

প্রকাশ করা হয়েছে: বাংলাদেশ  বিভাগে ।

 

  • ২৫ টি মন্তব্য
  • ৩৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি
১. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৩
comment by: রাশেদ বলেছেন: ইশশিরে!
২. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
comment by: মুকুল বলেছেন: রাশেদ বলেছেন :
২০০৭-১১-২৫ ২২:৪৩:৫২

ইশশিরে!
৩. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৬
comment by: বুড়া শাহরীয়ার বলেছেন: রাশেদ আর মুকুল ভাই ব্যাথা পেয়েছেন...
ইশশিরে
অনারদের পার্টনার এর ব্যপারে এই সব কি বলেন।
এলিট মানুশ...এচকিমো........উনি গালি দেন না ফুল নির্গত করেন।


৪. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৫
comment by: সোনার বাংলা বলেছেন: কি কইবার আছে ....
৫. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২৬
comment by: ইছামতীর পাড়ে বলেছেন: ইহারা কোনকালেও সভ্য হইবে না দ্বীপবালক!
৬. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩১
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: আমার মনে হয় ইছামতীর পাড়ের অনুমান সঠিক। তবে মিথ্যা হলে হবে মনুষ্যত্বের বিজয়। তাই আমি চাই মিথ্যা হোক।
৭. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
comment by: মনিটর বলেছেন: শাওনের সাথে ১মত
৮. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৬
comment by: দ্বীপবালক বলেছেন: আমারও আকাঙ্ক্ষা যে ইছামতীর পাড়ের অনুমান মিথ্যা হউক। তাহা হইলে আমাদের সমাজের বহুপূর্বে তিরোহিত হওয়া শান্তি ফিরিয়া আসিবে।
মন্তব্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ।
৯. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৬
comment by: জেনারেল বলেছেন: অংকন = শাওন = ইছামতির পারের সাথে একমত
১০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৬
comment by: আশরাফ রহমান বলেছেন: এসবকে গালি বলছেন কেন? উহারা এভাবেই কথা বলে। বলতে পারেন, প্রগতিবাদী কিংবা মুক্তিযুদ্ধের তথাকথিত সপক্ষের শক্তির এটাই আসল সংস্কৃতি।
১১. ২৬ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:২০
comment by: `হাসান বলেছেন: জেনারেল বলেছেন :
২০০৭-১১-২৫ ২৩:৩৬:৫৩

অংকন = শাওন = ইছামতির পারের সাথে একমত
১২. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৩৮
comment by: আওরঙ্গজেব বলেছেন: সালাম।
ইহারা কোনকালেও সভ্য হইবে না দ্বীপবালক!
১৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪২
comment by: েবহাগ বলেছেন: আপনারাই একমাত্র সভ্য মানুষ এই দেশে। জামাতি আর শিবিরেরা।
১৪. ২৭ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
comment by: ফজল বলেছেন: 'কোট পরা কীটেদের' চেনার জন্য এই ব্লগটা একটা দারুন জায়গা।

আমি মনে করি- একমাত্র ইসলামী শিক্ষাই মানুষকে আদর্শিকভাবে সমুন্নত করতে পারে।

আর সৃষ্টিগতভাবে কারো মধ্যে ভালো গুণ থাকলে সেটা ভিন্ন কথা। তবে এসব 'কোট পরা কীটেদের' গুণাগুণ তো এখানে বেশ সুপ্রকাশ হচ্ছে।

আল্লাহ্ এদের হেদায়াত করুন।
১৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৬
comment by: দ্বীপবালক বলেছেন: @বেহাগ
সভ্য মানুষ তাহারা যাহাদের আচরণ সভ্যতায় মণ্ডিত। উক্ত ব্যক্তি যে কোন দল বা গোষ্ঠির সদস্য হইতে পারেন।
১৬. ২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
comment by: দ্বীপবালক বলেছেন: @ফজল
আমিও আপনার সহিত সৃস্টিকর্তার কাছে ইহাদের সভ্য করিয়া দিবার জন্য প্রার্থনায় সূর মিলাইলাম।
১৭. ২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪২
comment by: লাল সালু বলেছেন: যায়যাকআল্লাহ খায়ের।
১৮. ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
comment by: আওরঙ্গজেব বলেছেন: @দ্বীপবালক, সালাম।
আমি বুঝলাম না, কেন আমার পোস্ট দুটি হয়ে যাচ্ছে। আমি একবার ক্লিক করলে দু'বার পোস্ট হয়। ডবলগুলোর একটি মুছে দিচ্ছি। ধন্যবাদ।
১৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:০৯
comment by: দ্বীপবালক বলেছেন: @লাল সালু
আপনি কি বুঝাইতে চাহিয়াহেন তাহা আমার বোধগম্য হয় নাই। তথাপি আপনার জন্যও সম প্রকারের কামনা রহিল।
২০. ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২২
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: যাক, সাতদিনের জন্য একটা বাসযোগ্য পৃথিবী পাওয়া গেল।
১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৪

লেখক বলেছেন: পরমেশ্বরকে কৃতজ্ঞতা, অনেক।

২১. ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৪
comment by: নেই মানুষ বলেছেন: -
২২. ১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৮
comment by: কতবতবকতকত বলেছেন: বেশ, আপনারাই হইলেন জগতের যত ভদ্র এবং সভ্য রাজাকার। আর আমরা হইলাম গালিবাজ এবং মুক্তিযুদ্ধের চেতনার ভূয়া ধারক এবং বাহক। জনাব কি এইবার খানিকটা তুষ্ট হইয়াছেন?

হুন, রাজাকার গাইল্লাতে কোন সুশীল লাগে না। তোর কপাল ভাল যে এই পোস্টটা যখন দিছিলি, তখন আমি ব্লগে পয়দা হই নাই।
১৩ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: অসভ্যদের আমি একদম সহ্য করিতে পারিনা। তোমাকে সভ্য ভাবিয়াছিলাম তোমার কিছু লিখা পড়িয়া। কিন্তু এখন বুঝিলাম তুমিও অসভ্য গোষ্ঠির। তাই মুখে কুলুপ আঁটিয়া দিলাম।

২৩. ১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৫
comment by: ১৯৭১ আমার চেতনা বলেছেন: CORRECT,

+

 



 


জন্ম আমার গাঙ্গেয় ব-দ্বীপের দেশের উপকূলীয় এক দ্বীপে। ভীষণ ভালবাসি দ্বীপটিকে এবং দেশটিকে। সবচেয়ে বেশী ভালবাসি মানুষকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯২৮৭