আমার প্রিয় পোস্ট
- দেওয়ানবাগী পীরের মুরীদদের সংগঠন বায়্যিনাত এর সদস্যরা কি মুসলিম ? - আকাশ সুনীল
- ক্রিড়নক সেক্টর কমান্ড়ারস ফোরাম কার দালালি করছে, কেন করছে !! (পূনঃ পোষ্ট) - তীর্যক
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ লালনের মূর্তির মত সকল মূর্তি অপসারিত হোক! সময়ের দাবী!! - ফজলে এলাহি
- iTunes-এ গানের বাংলা নামকরণ - ইউ২৫৬
- জবাবঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-হাওয়া ইরফান (কাউন্সেলর) - মাহমুদ রহমান
- নবীজি সা: অমর্যাদাকারীরা কেন মানবতার শত্রু - মাহিরাহি
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- জবাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- ওয়েব ভিত্তিক ইউনিকোড কিবোর্ড ইনপুট ও কনভার্টার - এস এম মাহবুব মুর্শেদ
- জাতির মাতা হিসেবে ইন্দিরা গান্ধীকে দেখতে চাই - হুদা ইসলাম
- মাথারে নহে,মনের প্রশ্ন মনেরে!! - সোনার বাংলা
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (২) - ফজলে এলাহি
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (১) - ফজলে এলাহি
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -২ - মিজু
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -১ - মিজু
বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।

কুর'আনের অসংগতি ও একজন ক্যাচালের ক্যাচালী
২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২২
জনৈক ক্যাচাল নিকধারী ব্লগার সম্প্রতি ব্লগে আসিয়া বড়ই উদ্দীপ্ত বোধ করিতেছেন। তিনি বড় ইসলাম বিশেষজ্ঞ মুক্তচিন্তাবিদ বলিয়া নিজেকে প্রতিষ্ঠিত করিয়া তুলিতে চাহিতেছেন। আর প্রচেষ্টার অংশ হিসাবে তিনি কুর'আনের অসংগতি ধরাসহ আরও কিছু হাস্যকর তথ্য দিয়া আমাদিগকে যারপরনাই আনন্দিত করিতেছেন। তাহার এমন একখানা আনন্দদায়ক পোস্ট হইতেছে: অহূদ বংশ(The people of Aad) ধংস করতে আল্লাহ কয়দিন সময় নিয়েছিলেন?
ঐ স্থানে তিনি কুরআনের তিনটি আয়াতের মধ্যে অসংগতি থাকার মত "আনন্দদায়ক তথ্য" আমাদিগকে জানাইয়াছিলেন। আমিও বড়ই আনন্দ পাইয়া নিম্নোক্ত মন্তব্যখানা পেশ কোরিয়াছিলামঃ
====================
আয়াতগুলো কুর'আনে আছে তবে অহূদ জাতি বলে কোন জাতির কথা নাই। যেইটা আছে সেইটা হইল আপনার পরে ইংরাজী যোগ করা "আদ জাতি" [people of the Aad]।
আর এই আয়াতগুলার মইধ্যে কন্ট্রাডিকশন কই পাইলেন। আপ্নের আর আমার ভাষা যদি ঐগুলার ঠিকমতো অনুবাদ করতে না পারে তাইলে সেইটা আপনের আর আমার ভাষার সমস্যা, কুরআনের না। এখন দেখেন আমিও ঐগুলার একটা তর্জমা দিই।
৪১/১৬ - শেষ পর্যন্ত আমরা কয়েকটি খারাপ দিনে প্রচণ্ড ঝড়ো হাওয়া তাহাদের উপর পাঠাইয়া দিলাম, যেন তাহাদিগকে দুনিয়ার জীবনেই অপমান ও লাঞ্ছনাময় শাস্তির স্বাদ আস্বাদন করাইতে পারি। আর পরকালের আযাবতো ইহা হইতেও বেশী লাঞ্ছনাকর। তথায় তাহাদিগের সাহায্যকারী কেহ হইবেনা।
৫৪/১৯ - আমরা এক অতীব বড় ও ক্রমাগত অশুভ দিনে প্রবল ঝড়ো-হাওয়া তাহাদের উপর প্রেরণ করিয়াছি।
৬৯/৬-৭ - আর 'আদকে ধ্বংস করা হইয়াছে একটি ভয়াবহ তীব্র ঝঞ্ঝা বাত্যার আঘাতে। আল্লাহ্ তা'আলা উহাকে সাত রাত ও আট দিন পর্যন্ত তাহাদের উপর চাপাইয়া রাখিযাছিলেন।
৫৪ # সূরার ১৯ # আয়াত লইয়ায় আপ্নের যত আপত্তি। এখানে আপত্তিটা কিশের। একদিন বলিছেন সেইজন্য। ওই জায়গায় আল্লাহ্ তা'আলা বলছে আরবীতে
إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ
শেষের শব্দটা "মুস্তামিররুন" যার মানে হলো ক্রমাগত চলতে থাকা। যেখানে নির্দিষ্ট কইরা একদিন বুঝায়না। এইখানে আর ৪১ # সূরার ১৬ # আয়াতে সময়টা অনির্দিষ্ট। আর ৬৯ # সূরায় আইসা ঐটারে নির্দিষ্ট কইরা দিসে। আর ৫৪ # সূরায় যদি একদিনও বুঝায় তাইলেও সমস্যা কি? তিনিতো কইছেন ঐদিনে পাঠাইছেন। ঐদিনেই ঐটারে সম্পূর্ণ শেষ কইরা দিছেন আয়াতে সেইটাতো কন নাই। আমি কাউরে কোন যায়গায় একদিন পাঠাইতে পারি আর তারপর সেইখানে তারে কয়েকদিন রাইখতেও পারি। তারপর যদি আমি কই যে অমুকরে অমুকদিন অমুক যায়গায় পাঠাইছি তাইলেকি আমার কথার মইধ্যে কন্ট্রাডিকশন বুঝা যাইব। মাথায় ঘিলু যাগো একটু কম অথবা যাগো একটু বেশী বুঝনের প্রবণতা হেরাই খালি উলটা বুঝব।
আরবী বিরাট একখান লেক্সিকন আছে, যার নাম হইল "লিসানুল আরব"। ঐটা পইড়া কুর'আনের ভুল ধরতে আইসেন। আর একজন ভালা ক্লাসিক্যাল আরবী জানে এরকম উস্তাদের কাছে যাইয়া আগে আরবী শিখি নিয়েন।
নিজে এইসব উল্টা-পাল্টা ক্যাচাল থুইয়া কিছু ভালা গঠনমূলক কাম করেন। তাইলে মাথাটা ভাল কামে লাগব।
ধন্যবাদ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইসলাম, ইসলাম ;
প্রকাশ করা হয়েছে: ইসলাম ও মুসলমান বিভাগে ।
ক্যাচাল বলেছেন:
পড়ো , তোমার প্রভূর নামে।
লেখক বলেছেন: ভাল কথা।
লেখক বলেছেন: আপনাকে জবাব দিবার ইচ্ছা আমি আর পোষণ করিনা। ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্ট ভাল লাগিবার জন্য।
আর হ্যাঁ অধ্যয়ন করিবার নতুন দিক উন্মোচিত হইল।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আশরাফ রহমান বলেছেন:
উত্তম জবাব ।
লেখক বলেছেন: চেষ্টা করিয়াছি আর কি! ধন্যবাদ আপনাকে।
জ্ঞানপাপী বলেছেন:
উত্তম জাঝা!
লেখক বলেছেন: "জাঝা" - ইহা কি বস্তু? তবে জানিতাম আপনি সবসময় মাথাব্যথা রোগে ভোগেন। এইবার একটু ভাল করিয়া ঔষধ সেবন করুন। আশা করি সারিয়া যাইবে।
কেএসআমীন বলেছেন:
জ্ঞানপাপী কে ভাই?
লেখক বলেছেন: জ্ঞানপাপী মাথাব্যথার রোগী।
মদনবাবু বলেছেন:
ক্যাচাল দেখি খাট পালং সব নাড়াচাড়া দিয়া ফেলতেছে ।
লেখক বলেছেন: খাট পালংয়ের পদসমূহ ঠিক না থাকিলে উহা নড়াচড়া করিবেই। আর শেষে পড়িয়া গিয়া ক্যাচাল মহাশয় হস্ত-পদ ভাঙ্গিবেন। সহানুভুতি থাকিল তাহার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ফজল বলেছেন:
দ্বীপবালক,এদেরকে উপদেশ দান আর উলুবনে মুক্তো ছড়ানো সমান মনে হচ্ছে।
তবে খুশীর দিকটি হলো ইসলাম সম্পর্কে যাদের আগ্রহ, যারা সত্যিকার অর্থেই মুসলমান হতে চায়, থাকতে চায়, তারা অনেক উপকৃত হবে।
জাযাকাল্লাহ্।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
সন্ধ্যাবাতি, এতেই তাদের আসল রূপ ও চরিত্র প্রকাশ পায়।

















