আমার প্রিয় পোস্ট
- দেওয়ানবাগী পীরের মুরীদদের সংগঠন বায়্যিনাত এর সদস্যরা কি মুসলিম ? - আকাশ সুনীল
- ক্রিড়নক সেক্টর কমান্ড়ারস ফোরাম কার দালালি করছে, কেন করছে !! (পূনঃ পোষ্ট) - তীর্যক
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ লালনের মূর্তির মত সকল মূর্তি অপসারিত হোক! সময়ের দাবী!! - ফজলে এলাহি
- iTunes-এ গানের বাংলা নামকরণ - ইউ২৫৬
- জবাবঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-হাওয়া ইরফান (কাউন্সেলর) - মাহমুদ রহমান
- নবীজি সা: অমর্যাদাকারীরা কেন মানবতার শত্রু - মাহিরাহি
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- জবাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- ওয়েব ভিত্তিক ইউনিকোড কিবোর্ড ইনপুট ও কনভার্টার - এস এম মাহবুব মুর্শেদ
- জাতির মাতা হিসেবে ইন্দিরা গান্ধীকে দেখতে চাই - হুদা ইসলাম
- মাথারে নহে,মনের প্রশ্ন মনেরে!! - সোনার বাংলা
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (২) - ফজলে এলাহি
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (১) - ফজলে এলাহি
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -২ - মিজু
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -১ - মিজু
বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।

ইহা কি ব্লগ বিরতি না গালি বিরতি?
১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৭
কতিপয় ব্লগার ব্লগ নীতিমালা ভঙ্গ করিয়া ব্লগে দিনকয়েকের জন্য নিষিদ্ধ হইয়াছেন। যাহারা নিষিদ্ধ হইয়াছেন তাহাদের মধ্যে কয়েকজন ব্লগারকে ভাল ব্লগার বলিয়াই আমি জানিতাম। কিন্তু ইহারাও ব্লগ নীতিমালা ভঙ্গ করিয়া পোস্টের বন্যা বহাইয়া দিয়া প্রথম পৃষ্ঠা টিকে পাঠের অযোগ্য করিয়া দিয়াছিলেন। এই ভদ্র ব্লগারদের এইরূপ অর্বাচীনের মত আচরণ করিয়া নিষিদ্ধ হওয়ায় তাহাদের জন্য দুঃখ প্রকাশ করিতেছি। আশা করি তাহার শীঘ্রই ফিরিয়া আসিবেন।
অন্য যাহারা নিষিদ্ধ হইয়াছেন তাহাদের জন্য কোনরূপ সহানুভূতি পোষণ করিনা, কারণ উহারা এই ব্লগ গৃহখানিতে মানব ভাষার বর্জ্য-নিক্ষেপ ব্যতীত আর কোন ভাল কিছু উপহার প্রদান করেন নাই। ইহাদের নিক্ষিপ্ত বর্জ্যের দূর্গন্ধে এই ব্লগ গৃহখানার পার্শ্ব অতিক্রম করণ নিতান্তই দূঃসাধ্য হইয়া উঠিয়াছিল।
ইহারা এই ব্লগে কখনো কোন গঠনমূলক আলোচনা করিতনা। কেহ করিলেও তাহার বিরুদ্ধে ইহারা উঠিয়া-পড়িয়া লাগিয়া যাইত। ইহারা ব্লগে অন্যদের লেখার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল লিখা ব্যতীত খুব কমই কোন মৌলিক লিখা প্রদান করিত। কিন্তু ঐ প্রতিক্রিয়াশীল লেখনী দ্বারাই উহারা প্রায়ই প্রথম্ পৃষ্ঠা দখল করিয়া রাখিত।
এখন ইহারা কলম বিরতিতে যাইবার আন্দোলন করিতেছেন। কিন্তু আমি কতিপয় আন্তরিক ও ভাল মানুষ ব্লগার ব্যতীত ইহাদের অন্যদিগকে কলম বিরতিতে অংশগ্রহন করিতে দেখিনাই। ইহারা একের পর এক পোস্ট দিয়া যাইতেছে বয়কট ও বিরতিতে যাইবার জন্য। নিষিদ্ধ হইবার আগেও যেমন ইহারা ব্লগে ভাল কোন কিছু লিখিতনা, এখনও ইহারা ভালভাবে চুপচাপ কলম-বিরতি না চালাইয়া প্রথম-পৃষ্ঠে দখলএ রাখিবে। ইহারা বলিবে লগ-আউট থাকুন। কিন্তু ইহা বলিয়াই উহারা পোস্ট দিতে থাকিবে।
বিরতি কোথায়? সেই পূর্বের রূপেই ইহারা আছেন। গালাগালিও কিন্তু ইহাদের অনেকে এখনও বন্ধ করে নাই।
আমি যাহা বুঝিতে পারিয়াছি তাহা হইল ইহারা এই ব্লগ গৃহখানিতে শান্তি আসিতে দিবেনা বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে, কারণ ইহারা ইহাদের শান্তির গৃহ অন্যস্থানে নির্মাণ করিয়াছে, যেই গৃহে "এলিট" লেখক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্যান ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ বিভাগে ।
পাশা বলেছেন:
পুরানা অভ্যাস ওনারা ছাড়তে পারছেন না।
লেখক বলেছেন: কিছুক্ষণ বিরতিতে শান্ত থাকিবার আহবান বারবার ফিরিয়া আসিতেছে।
আওরঙ্গজেব বলেছেন:
আচ্ছা ওদেরকে কে উস্কানি দিচ্ছে? কিছু পোস্ট এরকম, 'সকল উস্কানির মুখে চুপ থাকুন'!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: অন্তর্গত উস্কানি।
ছন্নছাড়া বলেছেন:
দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল।
লেখক বলেছেন: সহমত
নু রা পা গ লা বলেছেন:
আমি যাহা বুঝিতে পারিয়াছি তাহা হইল ইহারা এই ব্লগ গৃহখানিতে শান্তি আসিতে দিবেনা বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে, কারণ ইহারা ইহাদের শান্তির গৃহ অন্যস্থানে নির্মাণ করিয়াছে, যেই গৃহে "এলিট" লেখক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ। - এই বার বুঝিতে পারিলাম আপনার মনো কস্টের কারন।
যাহাই হোক, প্রশ্ন:
আপনিই কি আবূসামীহা?
লেখক বলেছেন: আমি কাহারও কাছে "আশরাফ", কাহারও কাছে "শাওন" আর আপনার কাছে নাহয় "আবূসামীহা"-ই হইলাম। আমার কাছে আমি "দ্বীপবালক"।
আর প্রশ্নখানার সহিত এই পোস্টখানার সম্পর্ক কী? নাকি ইহা আলোচনার গতি ভিন্নখাতে প্রবাহিত করিবার নিমিত্ত কিছু ব্লগীয় চুক্তিযোদ্ধার চিরাচরিত কৌশল?
নু রা পা গ লা বলেছেন:
আমি যাহা বুঝিতে পারিয়াছি তাহা হইল ইহারা এই ব্লগ গৃহখানিতে শান্তি আসিতে দিবেনা বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে, কারণ ইহারা ইহাদের শান্তির গৃহ অন্যস্থানে নির্মাণ করিয়াছে, যেই গৃহে "এলিট" লেখক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ। - মনে হয় এটাই গীবত, কি বলেন?
লেখক বলেছেন: গীবতেরতো ভালই সংজ্ঞা জানা রহিয়াছে আপনার।
ফারজানা১৬ বলেছেন:
এটা আসলেই একটা চিন্তা করার বিষয়!সত্যিইতো, এটা কি ব্লগ বিরতি নাকি গালি বিরতি?
ওয়াও!
লেখক বলেছেন: "সকল উস্কানীর মুখে শান্ত থাকুন।" এই শীর্ষক পোস্ট প্রথম পাতায় থাকিয়া থাকিয়া আসিতেছে? অতএব, বিরতি দেখিতে পাইতেছিনা।
লেখক বলেছেন: ইহাদের নিকট হইতে গীবতের অতীব উত্তম একখানা সংজ্ঞা সম্পর্কিত ধারণা অর্জন করিতে পারিলাম।
হাশেম পোদ্দার বলেছেন:
দ্বীপ বালক, বাংলাদেশি রাজাকার নিকটারে ব্লক করেন, সে খেলা খেলবার চেষ্টা করতেছে।লেখক বলেছেন: ধন্যবাদ পোদ্দার। আপনার অনুরোধ শিরোধার্য।
লেখক বলেছেন: ধন্যবাদ
ফারজানা১৬ বলেছেন:
আমিও বলতে যাচ্ছিলাম। সবার উচিত এই ‘আমি বাংলাদেশী রাজাকার’ নিকটাকে ব্লকড করা।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
এইসব নিক সামহোয়ারের এপ্রুভাল পায় কি করে?
লেখক বলেছেন: এপ্রুভালটা বোধ করি স্বয়ংক্রিয়!!
হাশেম পোদ্দার বলেছেন:
বিরতী যারা নিছে তারা আর না লিখলেই ব্লগ শান্ত থাকবে আর সুন্দর থাকবে এখনকার মত।আর বিরতী নিল ক্যামনে? শিয়াল পিয়ালতো ব্যান প্রথম পাতায়, তইলে ক্যামনে বুঝুম বিরতী নিছে?
লেখক বলেছেন: ইহারা নিজেরা বিরতির আহবান জানাইয়া পোস্ট প্রদান করে। লগআউট থাকিতে বলিয়াও পোস্ট দিয়া থাকে। লগ'আউট থাকিয়া ঐ পোস্ট দেয় কীভাবে, ইহারা? যাদু জানে বোধ করি।
লেখক বলেছেন: পোদ্দার অনেক বিষয়ে অবহিত ব্যক্তিত্ব!!!
বিবেক সত্যি বলেছেন:
সাধু ভাষায় আমি একটা পোষ্ট করিয়াছিলাম গতকল্য...নাম দিয়াছি
"আমরা কী-বোর্ড বিরতিতে গেলাম-
লেখক বলেছেন: দেখিয়া একখানা মন্তব্যও করিয়াছি সাধু ভাষায় লিখার সহযোগী পাওয়ার আনন্দ জানাইতে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ। ইহাই কথা।
ফারজানা১৬ বলেছেন:
তবে পোদ্দার কাকু, একটা প্রশ্ন আমার খুব মনে ধরেছে- ইহা কি ব্লগ বিরতি নাকি গালি বিরতি?
এটা হল এ মাসের সেরা প্রশ্ন।
শাস্তি বলেছেন:
ইহারা এই ব্লগে কখনো কোন গঠনমূলক আলোচনা করিতনা। কেহ করিলেও তাহার বিরুদ্ধে ইহারা উঠিয়া-পড়িয়া লাগিয়া যাইত। ইহারা ব্লগে অন্যদের লেখার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল লিখা ব্যতীত খুব কমই কোন মৌলিক লিখা প্রদান করিত। কিন্তু ঐ প্রতিক্রিয়াশীল লেখনী দ্বারাই উহারা প্রায়ই প্রথম্ পৃষ্ঠা দখল করিয়া রাখিত।এই যে ভাই,
পিয়াল ভাই, এস্কিমো ভাই, শিপন ভাই, বিষাক্ত ভাই, মানুষ ভাই এবং আরো যারা আছে তাদের ব্লগে জীবনে কয়বার গেছেন? গিয়া দেখেন এরা গঠন মূলক লেখা দিত কি না দিত? নিজেকে খুব আঁতেল ভাবেন নাকি??? এদের ব্লগ পড়ে কথা বলবেন না পড়ে আন্দাজি কথা বলে নিজেকে ছাগলের সমতুল্য করবেন না। নাকি আপনি পড়তে পারেন না, আমার মনে হয় এদের ব্লগের কোন লিখা পড়ার ক্ষমতা আপনার মত হীনবুদ্ধির মানুষের নেই। এবং ভবিষ্যতেও হবে না। সেটা আপনার ব্যার্থতা তাদের নয় বুঝলেন?
লেখক বলেছেন: জনাব আপনি বোধহয়, প্রথম অনুচ্ছেদখানা লক্ষ্য করেন নাই। আবার পড়িয়া দেখিবেন। ঐখানে নিম্নোক্ত বাক্যটি রহিয়াছে, "যাহারা নিষিদ্ধ হইয়াছেন তাহাদের মধ্যে কয়েকজন ব্লগারকে ভাল ব্লগার বলিয়াই আমি জানিতাম।"
আপনি যেই অংশ খানা উদ্ধৃত কতিয়াছেন তাহা গালিবাজদের জন্য লিখা।
লেখক বলেছেন: আপনাকে আমি পরাজিত মানুষরূপেই দেখিতে পাইয়াছি। তবে যুদ্ধে যদি জয়লাভ করিতে পারেন তাহার জন্য অগ্রিম অভিনন্দন।
মাহমুদ রহমান বলেছেন:
এ এক মহা বিপদ তাদের জন্য। জয়লাভের কোন সম্ভাবনায় নাই, শুধু শুধু অস্থিরতা আছে.............।রাজাকারমুক্ত ব্লগের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। স্বাধীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা। সেই সময়ের রাজাকাররা গালিবাজী ছিল না, এখনকার রাজাকাররা অতীতের সব রেকর্ড ভেঙ্গেচুরে একাকার করে দিয়েছে।
লেখক বলেছেন: ইহারা যাহাদেরকে ৭১ এর রাজাকার বলিয়া থাকে এবং তাহাদের যেই সমস্ত "গুনাবলী" বর্ণনা করিয়া থাকে সেই সমস্ত গুনাবলী ব্লগীয় এই গালিবাজদের মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান। ইহারা হইল একবিংশ শতাব্দীর রাজাকার। এই নব্য রাজাকার মুক্ত ব্লগ এখন জাতির মুক্তি আকাঙ্খী জনতার প্রত্যাশা।
ধন্যবাদ।
ফারজানা১৬ বলেছেন:
সিহাব ভাই,আপনারা ভন্ড জামাতের বিরুদ্ধে শুভ যুদ্ধ করেন।
আপনাদের কর্মসূচীর চামে চামে আমরা যদি গালিগালাজ মুক্ত সুন্দর প্রথম পাতা দেখি তাহলেই খুশী! ঃ)
লেখক বলেছেন: ঊহাই প্রকৃত কথা। "যাহারা যেই আন্দোলন আর যুদ্ধ করিবার আকাঙ্ক্ষা করেন তাহা করিয়া যাইতে থাকেন। আমরা মানব-ভাষার বর্জ্যবিমুক্ত পরিচ্ছন্ন ব্লগ চাই।"
সিহাব চৌধুরী বলেছেন:
@ফারজানা১৬, জ্বী আপনিও খুশি আমরাও খুশি ।
আপনার ব্লগে কিছু ক্লারিফিকেশন এবং আপনার কিছু কারেকশান দিয়ে এসাছিলাম । একটু খেয়াল করে দেইখেন ।
ফজলে এলাহি বলেছেন:
"বিরতি কোথায়? সেই পূর্বের রূপেই ইহারা আছেন। গালাগালিও কিন্তু ইহাদের অনেকে এখনও বন্ধ করে নাই।আমি যাহা বুঝিতে পারিয়াছি তাহা হইল ইহারা এই ব্লগ গৃহখানিতে শান্তি আসিতে দিবেনা বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে, কারণ ইহারা ইহাদের শান্তির গৃহ অন্যস্থানে নির্মাণ করিয়াছে, যেই গৃহে "এলিট" লেখক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।"
যারপর নাই সহমত। বাস্তবে ইহারা এখনো বহাল তবিয়তেই ব্লগাইয়া যাইতেছেন । (সাধুভাষা হয়েছে?)
লেখক বলেছেন: মনে হয় হইয়াছে। ধন্যবাদ
লেখক বলেছেন: পাগলে কী না বলে, ছাগলে কী না খায়?
আবূসামীহা বলেছেন:
বিরতি কই? চলছেইতো।
লেখক বলেছেন: হ্যাঁ! চলিতেছেই।
বজলু মহাজন বলেছেন:
কেউরেতো বিরতী নিতে দেখলাম না, যারা বিরতীতে তারা ব্যান হইলে কামনে লিখব? খিকজ! তবে গালাগালি একটু কমছে মনে হইতাছে! +
উম্মু আবদুল্লাহ বলেছেন:
আমি তো কোন বিরতি দেখছি না।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
কে বিরতির ডাক দিয়েছিলেন আর কে তাতে অংশ নিয়েছেন জানতে পারলে ভাল হত।
কসাই বলেছেন:
আহা! গালিবাজ সদ্যশহীদদিগের আজ বড়ই কষ্ট!আমাদিগকে হুশিয়ার করিবার নিমিত্তে শহীদী শয্যা হইতে ক্ষণে ক্ষণে উহাদিগকে গাত্রোত্থান করিতে হইতেছে!
...মরিয়া প্রেতাত্মা হইয়াছে; স্বর্গগমন ঘটিলো না!
আহা!

পোস্টে ধনাত্মক মান প্রদায়িত হইলো...
লেখক বলেছেন: আপনিতো সাধু ভাষায় চমৎকার লিখিয়া থাকেন। আমি আপনার লিখা পড়িয়া অভিভূত হইয়া গিয়াছি। আপনাকে সাধু ভাষা চর্চার সঙ্গীরূপে পাইয়া অতিশয় আনন্দিত হইলাম।
নিন্মোক্ত কথাখানি বলিয়াছেন ভালঃ
"আমাদিগকে হুশিয়ার করিবার নিমিত্তে শহীদী শয্যা হইতে ক্ষণে ক্ষণে উহাদিগকে গাত্রোত্থান করিতে হইতেছে!
...মরিয়া প্রেতাত্মা হইয়াছে; স্বর্গগমন ঘটিলো না!"
মাহমুদ রহমান বলেছেন:
ব্যপারটা এই রকম যে, পিচ্চিরা টুকিভূক খেলতেছে। আমার পাশে একজন এসে লুকাল। আমাকে বলল, আমি যে এখানে আছি তা অমুককে বলবেন না। চোর যখন আসল আমি তখন বললাম, জুবায়ের যে এখানে আছে সেটা সে তোমাকে বলতে নিষেধ করেছে।
শীমুলতা বলেছেন:
খিকজ!
উম্মু আবদুল্লাহ বলেছেন:
যাক ঘুমুতে যাচ্ছি। জানলাম না কিসের বিরতি। এখনও দেখছি মানুষ ব্লগিং করছে।
আবূসামীহা বলেছেন:
ব্লগে বিরতি দেখলামনা। সবাই সমান তালে ব্লগিং করে যাচ্ছে, গালাগালি আর ফ্লাডিং এর জ্বালা ছাড়া।শান্তি! শান্তি!
শান্তিময় ব্লগিং চলতে থাকুক।
লেখক বলেছেন: ঔঁ! ঔঁ! ঔঁ!
উম্মু আবদুল্লাহ বলেছেন:
গালি আবার শুরু হয়েছে। শান্তির দিন শেষ।
লেখক বলেছেন: তাহাইতো দেখিতে পাইতেছি। মডুগণ কি বল্গা ঢিলা করিয়া দিয়াছেন?

















