আমার প্রিয় পোস্ট

বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।

আর কত মায়াকান্না?

২১ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৪

শেয়ারঃ
0 0 0

পিলখানার সেইদিনকার ঘটনায় বড়ই আশ্চর্যান্বিত হইয়া পড়িয়াছিলাম। কী করিতে হইবে? কাহাকে দোষারোপ করিতে হইবে? প্রকৃত ঘটনাই বা কী? ইত্যাদি নানান ধরণের প্রশ্ন অন্তরে উঁকি দিতে থাকায় নিশ্চুপ হইয়া থাকিলাম। কাহারো সহিত এই বিষয়ে আলোচনা করিতেও অন্তরে কোন ইচ্ছার উদয় হয় নাই। কিন্তু সময় সময় যতই গড়াইতে থাকিল ততই নতুন নতুন তথ্য বিভিন্ন গণমাধ্যমে দেখিতে, শুনিতে ও পড়িতে সুযোগ পাইলাম।
এই সমস্ত কিছু আমাকে আরো বেশী করিয়া বিভ্রান্ত করিয়া দিতে থাকিল।
প্রকৃত ঘটনা আমরা কি আদৌ জানিতে পারিব? কাহারা এই ঘটনার পশ্চাতে থাকিয়া কলকাঠি নাড়িয়াছে? আবার আমাদের সীমান্তরক্ষী বাহিনীর জন্য মায়াকান্না এবং আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গারও বন্ধ হইতেছেনা।
আমরা কী করিতে পারি? নতুন একখানা সংবাদ দেখিলাম নিম্নের সংযোগে। আমি আরো বিভ্রান্ত হইয়া পড়িলাম। আপনার পড়িয়া দেখিতে পারেন।
হত্যাকারীদের পক্ষে মায়াকান্না পরিহার করুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পিলখানা হত্যাকাণ্ড ;
প্রকাশ করা হয়েছে: বাংলাদেশ  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩১
নিকোলাই টেসলা বলেছেন: শবই যুদ্দাপাদি ইস্যুকে ভিন্নখাতে প্রবাহের শরযন্ত্র। পাকিস্তানি শরযন্ত্রেরও গন্দ আচে।
২১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: টিক>>>>

২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: লিঙ্কটা অনুসরণ করিয়া মূল প্রতিবেদন পড়িয়া লউন। অতঃপর না বুঝিতে পারিলে পুনরায় উল্লেখ করুন।

৩. ২১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৫
বাঙ্গাল বলেছেন: টেসলা সাব কি লিঙ্কের কাহিনী প ই ড়া কমেন্ট দেন নাকি--২৫ মার্ছ থিকা আকি কমেন্ট কাট পেষ্ট করতাছেন।
লেখা আছে--"Joy has close ties with several think-tanks in United States and reportedly hired one of such think-tank cum lobbyist group in continuing massive propaganda and persuation against DGFI (Directorate General of Forces Intelligence), Rapid Action Battalion (RAB), Bangladesh Army and army´s involvement in politics. Since the February Massacre in Dhaka in February, 2009, Sajib Wajed Joy repeatedly said that, the murders and mutiny inside the Bangladesh Riffles headquarters took place due to corruption of BDR officers (army officers on deputation), pressure upon BDR soldiers by the armymen and huge difference of facilities and other benefits of Bangladesh Army and the Bangladesh Riffles."
২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: ভাল করছেন, মুল থেইকা উল্লেখ কইরা।
ধন্যবাদ।

৪. ২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ঘটনার সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের আগে মন্তব্য করা উচিৎ নয়।
২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: তদন্ত যাহা হইবে তাহা সুস্থ্য না অসুস্থ্য তাহা আমরা কীরূপে বুঝিতে পারিব?
"তদন্তের আগে মন্তব্য করা উচিৎ নয়।" ইহা সম্ভবত একটই উচিৎ বাক্য। আপনাকে ধন্যবাদ।

৫. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৪
আশরাফ রহমান বলেছেন: রিপোর্টটা পড়লাম।

‘তদন্তকারীরা ইতোমধ্যেই বিদ্রোহে মদদদানকারী প্রায় ১৫ জন আওয়ামী লীগ নেতা ও ৮ বিএনপি নেতাকে সনাক্ত করেছে। আটক করা হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীকে। তিনি এই সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়সহ বেশ কিছু প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নাম তদন্তকারীদের কাছে প্রকাশ করেছেন। এমনকি তিনি এও বলেছেন যে, বিদ্রোহে ব্যবহৃত বেশকিছু অস্ত্র ছাত্রলীগ ও যুবলীগ নেতারা তার কাছ থেকে নিয়ে গেছে। এমনকি বিদ্রোহের দিন বাইরে বিডিআর সদস্যদের অনুপ্রাণিত করার জন্য যেই মিছিলটি হয়েছিল তাও আওয়ামী লীগ নেতাদের কাজ।’

রিপোর্টে আওয়ামীলীগের সংশ্লিষ্টতার কথা বিস্তারিত বলা হলেও বিএনপির কথা তেমন কিছু বলা হয়নি।

 

মোট সময় লেগেছে ০.৯৭২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম আমার গাঙ্গেয় ব-দ্বীপের দেশের উপকূলীয় এক দ্বীপে। ভীষণ ভালবাসি দ্বীপটিকে এবং দেশটিকে। সবচেয়ে বেশী ভালবাসি মানুষকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ