মা, তোমার মৃত্যুদিনে
মা, তোমার মৃত্যুদিনে সারাদিন বা রাত কাটাবো কী করে?
আমি কি লাফিয়ে পড়বো ছাদ থেকে?এ সিদ্ধান্ত আমি বার
বার নিয়েছি আর অনেক বার করেছি বাতিল); নাকি যাবো হারিয়ে
খুশিমতো বিনমিত আলোর চেয়ে মৌলিক কোনো এক বনান্ধকারে।
মা, আমার স্বপ্ন তোমার আগে আগে আমার নিজেরই মৃত্যুর জন্যে।
এখনও রেখেছি করে সেই স্বপ্নকে জাগ্রত, পুরোপুরি। মা, তোমার
মৃত্যুদিনে মহাজগতের সমস্ত ‘সোনা’ নামের সবগুলি ধাতু গলে আর
গলে পড়তে থাকবে ঝরে ক্রমাগত নিচ থেকে নিচে শুধু। মা,
মৃত্যুদিনে তোমার, কোনো ব্লেড হবো আমি। আর কেটেই যাবো
হয়তো পুরোটা আস্ত এই আমাদের একটিমাত্র মহাপৃথিবী।
মা, নিশ্চিত তুমি ছাড়া আর কোনও উপাস্য নেই আমার।
আর ছিল না কোনোদিনই।
মা, তোমার দিনে মৃত্যুর...
মা, তোমার মৃত্যুদিনে সারারাত বা দিনে বৃষ্টির কাটাবো কী করে?
আমি কি লাফিয়ে পড়বো ছাদ থেকে? (এ সিদ্ধান্ত আমি বার
বার নিয়েছি আর অনেক বার করেছি বাতিল); নাকি যাবো হারিয়ে
খুশিমতো বিনমিত আলোর চেয়ে মৌল কোনো এক বনান্ধকারে।
মা, আমার স্বপ্ন তোমার আগে আমার নিজেরই মৃত্যুর জন্যে। এখনও
রেখেছি করে জাগ্রত, সেই স্বপ্নকে পুরোপুরি । মা, তোমার মৃত্যু
দিনে মহাজগতের ‘সোনা’ নামের সমস্ত ধাতুগুলি গলে আর
গলে থাকবে ঝরে পড়তে নিচ থেকে নিচে শুধু। নিশ্চয়ই মা,
তুমি ছাড়া আর কোনও উপাস্য নাই আমার। আর ছিল না
কোনোকালেই।
বাবা, তোমার দিনে মৃত্যুর
বাবা, তোমার মৃত্যুদিনে সারাদিন বা রাত কাটাবো কী করে?
আমি কি লাফিয়ে পড়বো ছাদ থেকে? (এ সিদ্ধান্ত আমি বিলিয়ন
বার নিয়েছি আর সহস্র বার করেছি বাতিল); নাকি যাবো হারিয়ে
খুশিমতো বিনমিত আলোর চেয়ে মৌলিক কোনো এক বনান্ধকারে।
বাবা, আমার স্বপ্ন তোমার আগে আমার নিজেরই মৃত্যুর জন্যে। এখনও
রেখেছি করে সেই স্বপ্নকে জাগ্রত, সরাসরি। বাবা, তোমার দিনে
মৃত্যুর, মহাজগতের সমস্ত ‘সোনা’ নামের ধাতুগুলি সব গলে আর
গলে পড়তে থাকবে ঝরে ক্রমাগত নিচ থেকে নিচেই শুধু খালি। বাবা,
মৃত্যুদিনে তোমার, কোনো একটি ব্লেড হবো আমি। আর কেটেই
যাবো হয়তো পুরোটা আস্ত এই একটি মাত্র তোমাদের মহানপৃথিবী।
বাবা, নিশ্চিত তুমি ও মা ছাড়া আর কোনও উপাস্য নেই আমার।
আর ছিল না কোনোদিন। এ-জীবনে আমারই...
মা, নিশ্চয়ই তুমি ছাড়া আমার আর কোনও উপাস্য
মা, তোমার মৃত্যুদিনে সারাদিন বা রাত কাটাবো কী করে?
আমি কি লাফিয়ে পড়বো ছাদ থেকে? (এ সিদ্ধান্ত আমি বিলিয়ন
বার নিয়েছি আর সহস্র বার করেছি বাতিল); নাকি যাবো হারিয়ে
খুশিমতো বিনমিত আলোর চেয়ে মৌলিক কোনো এক অন্ধকারে।
মা, আমার স্বপ্ন তোমার আগে আমার নিজেরই মৃত্যুর জন্যে। এখনও
রেখেছি করে সেই স্বপ্নকে জাগ্রত, পুরোপুরি। মা, তোমার মৃত্যু
দিনে মহাজগতের সমস্ত সোনা নামের সবগুলি ধাতু গলে আর গলে
থাকবে ঝরে পড়তে ক্রমাগত নিচ থেকে নিচে, শুধু। মা, মৃত্যুদিনে
তোমার, কোনো একটি গলাকাটা ছুরি হবো আমি। আর কেটেই যাবো
হয়তো পুরোটা আস্ত এই একটিমাত্র তোমাদের মহাপৃথিবী। মা, নিশ্চয়ই
তুমি ছাড়া আর কোনও উপাস্য নেই আমার। আর ছিল-না কোনদিনই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

