দুঃখীস্টাচু
উৎসর্গ- আমার দেখা অনেকানেক উপমানবের ভিড়ে সত্যিকারের
একজন মানুষকে, ইশতিয়াক আহমেদকে
আমাদের যাবার প্রত্যেকটি জায়গা ধ্বংস করে দিয়েছে
ওরা। বহঃস্পতি হতে এমনকী পর্যন্ত শুক্র। শহরের
জমজমাট পথগুলো আটকা এখন (কাঁদলাম বসে কিছুক্ষণ
আমি আকাশবিনা যেমন) সুউচ্চ টাওয়ারগুলোতেও
আগুন লাগিয়েছে ওরা, ব্লু পিরয়েডের। যেন কালোতে
ফেরা। চুপচাপ করে পুড়ছে ঐ বসুন্ধরা; আর দাউ দাউ করে
উঠছে আমার চোখের বিনমিত জলেরা। তুমি আর আমি
চলেছি তাই নেচে নেচে কিছুক্ষণ (গোপনে ভীষণ) কোনও
এক চকলেটয়ীও রাতে, স্বপ্ন লাগিয়ে গায়ে হাতে নিয়ে
দেশযুগল : কোথাও কোনও বীর মাঠে মাঠে তো নয়-ই
অথবা নয় কোনো মুক্ত প্রান্তরে; শুধুমাত্র ঘরের এ-মাথা থেকে
পর্যন্ত ও-মাথাতে কোনো। আমাদের বাহিরেও নেই কোনও
যাবার জায়গা আর। যেন আমরা এক এক জন মানুষ
-অতীত-ছাড়া । ওদের কী আমরা ছেড়ে দেবো এখন?
সন্ধ্যার পর প্রত্যহ হয়ে উঠি খেয়া ঘাটের মতন নিঃসঙ্গ
আর একাকী যেমন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

