আমার দেখা সেই যুবক সুমন___সুরাইয়া হক বিউটি (আমার মা)
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১
আমার দেখা সেই যুবক সুমন
__সুরাইয়া হক বিউটি (আমার মা)
কিসের এতো ভয় ছিল তোমার কেন
পাহাড়ের চূড়োয় উঠে নিজেকে ঠেলে
ফেলে দিলে এ কেমন অভিমান
তুমি ছিলে সদ্য বোনা জাল, যে
জালে ফেসে যেত পৃথিবীর সব
টস্ টসে ভাষাগুলো। একা ঘরে
বন্দি হওয়ার যুবক তুমি নও
সে শিকল ভেঙে বেরিয়ে এলে-না
পৃথিবীকে চিৎকার করে বললে-না
হে নিষ্ঠুর পৃথিবী আমি
দোষী নই, আমাকে বাঁচাও
আমি বলছি সব' ! তুমি
জানতে-না এই স্বার্থপর
পৃথিবীতে মা না-থাকলে বাবা
ভাই-বোন একদিন পর হয়ে
যায় ! তাই প্রতিবাদী হয়ে
নিজেকে টেনে হিঁচড়ে কেন
বেরিয়ে আসোনি সঙ-সাজানো
ঘর থেকে যেখানে ছিল-না
কোনো মায়ার বন্ধন। এমন
নিশ্চুপ হয়ে কেন বিদায় নিলে
অসহায়ের মতন কেন চলে
গেলে ? কাউকে কিছু না-বলে
ভাষাহীন পাখির মতন...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার দেখা সেই যুবক সুমন ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: পড়লেন, অনুভূতি জানালেন....তা-ও আবার আমার মাকে। খুব ভালো লাগছে
""ফয়সল অভি "" বলেছেন:
কবির জন্য শুভ কামনা রইল ।
লেখক বলেছেন: আপনার শুভেচ্ছা আমাদের কাজে প্রেরণা দিচ্ছে, দিবে আরো...নিয়ে যাবে বহু দূরে, অথচ মনের খুব কাছে।
রথে চেপে এলাম বলেছেন:
ভাল লাগল। ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন পারলে আমার চেয়ে বেশি বেশি আর ওই একটি নক্ষত্রের চেয়ে বেশি বেশি....
মুয়ীয মাহফুজ বলেছেন:
ভাল লাগল।কেমন আছিস-
এ কবিতাটি কাকে উদ্দেশ্য করে লেখা?
আমাদের সুমন প্রবাহন?
ভাল থাক।
লেখক বলেছেন: হ দোস্ত। কবিতা লেখার কারনটা বু ঝলি-না।
লেখক বলেছেন: আর আমি এখন খুব ভালো আছি। কেমন ভালো কফিল ভাইর কাছ হতে দেখা হলে জেনে নিস্ । এতো ভালো কোনোদিন বা গত ১০ বছরের মধ্যে ছিলাম-না। মা আসছে কানাডার বরফের মধ্য হতে উঠে আমার কাছে। আর আমি এখন অনেক কিছু পরিত্যাগ করেছি। নিশ্চয়ই কথাটার মানে বন্ধু
তুই বুঝবি তো আমি জানি.......
রেটিং বলেছেন:
ইবন মনে পড়ে সেই ঈদের দিনের কথা, তোমাদের বাসায় আড্ডা মারার কথা, বসুন্ধরা সিটির পেছন হয়ে সিপাহীবাগে সফিক ভায়ের বাসায় বসে আড্ডা মারার কথা.....আমার নাম সোহাগ... হ্য়ত মনে নাই আমাকে, ঠিক যেমন আমি ভুলেছি অনেক কিছু!
রাকিবুল হক ইবন বলেছেন:
হ্যা, ভাইয়া। ভালো লাগলো আপনাকে আবার পেয়ে। তবে একটি সাহায্য আপনার কাছ হতে খুব দরকার। যেহেতু আপনার বাড়ী সিপাহীবাগ। সত্যি-ই ভাইয়া। খুব দরকার। ফোন নাম্বারটা দিবেন ? অনেক বছর পর আবার আপনাকে পেলাম। এসএমএস করে নাম্বারটা দেন। জরুরী কথা আছে। আমার নং__০১১৯৭০০৮৭৫৯
রেটিং বলেছেন:
আপনি আমাকে চিন্তে পারেন নাই! আমার বাসা মানিকদিতে, ক্যান্টনমেন্ট! আমার email আমি অনেকদিন থেকেই দেশে নাই! পড়তাম খুলনা ইউনিতে! ঢাকায় আসলে সুমনের সাথে বের হতাম! আজিজ মার্কেট,কফিল ভাই, মুয়ীজ নামগুলো তাই এত ভাল লাগে!
হাসান মাহবুব বলেছেন:
ভালো লাগলো তোমার মায়ের লেখা। শুভেচ্ছা।
লেখক বলেছেন: হাসান ভাই, কেমন আছেন?? সূর্যের সাথে সাথে আছেন-তো!! ধন্যবাদ মাকে শুভেচ্ছা জানানোর জন্য। আর শীঘ্রই আবারও প্রবচন......
ভেবে ভেবে বলি বলেছেন:
একসময় আমার মা-ও লিখতেন, সেভাবে আমার পড়ার সৌভাগ্য হয়নি কখনো।আপনার মা'কে অনেক শুভকামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। মায়েদের মূল্যহীন মূল্য/অমূল্যতাকে বোঝার জন্য....ভালোবাসা জানাচ্ছি আপনাকে....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















শুভকামনা।