somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমি যাচ্ছি বেরিয়ে পৃথিবী হতে বাহিরে

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি যাচ্ছি বেরিয়ে পৃথিবী হতে বাহিরে, চেরাগ ক্ষেতের আল পেরিয়ে ধীরে, পাথর থেকে কুড়নো পাহাড়ে, মরুভূমি নিয়ে ঠোটে, মুখ গাঁথা দেওয়ালে-ওয়ালে আর গাইছিল যে তার সঙ্গে কীসের সম্পর্ক আমার? কী-ই-বা বলার আছে তাকে? করবো-না গান আর দোরগোড়ায় দাঁড়িয়ে কারো কিংবা নতুন কোনো বৌয়ের গন্ধে ... যাবো-না গভীরতার দিকে, নতুবা করবো-না আর আমাদের সেরা গান, নতুন কোনো লিটলম্যাগের ঘ্রানে আমার এ কালো হৃদয় হতে, জন্য তোমার! আমি প্রদীপের নিচের সেই সাদা অন্ধকার। শুনতে হবে-না-আর মাটিগড়া মানুষের ঐ কলরব, মাটিভাঙা মানুষের ঐ কোলাহল, অথবা সৈকতে শাস্তিদানের স্বর...কোনো ফুটন্ত কিশোরীর বাঁকানো কোমর! ধারালো চেইন দিয়ে কেটে নেওয়া শিশুদেরও স্তন! পরীমাংসে গেঁথে রাখা ছুরি ও চাঁবুক এবং শিক্ষক ও মনুষ্য-রোপিত-বন! আর যে সব নারীরা প্রত্যাখান করেছিল আমার চুম্বন! আর আমার তারকাচিহ্নহীন একটি এঁটো সূর্যের সঙ্গে যে করেছিলো একদিন বাজারের মতো ব্যবহার।(যেমন সোনার মেয়ের সঙ্গে চলে গেছে সোনার জল্লাদ) কৃষকরা পেলে ছিঁড়ে খেতে চাচ্ছে যে রাজপুত্রকে, মৃত মানবীকেও মৈথুন করে বেড়ে ওঠেছে যে নকল প্রবক্তরা আর ডিম নিয়ে নন্দন! নোংরামিতে ভরা এক সোনার পর্বত, এ-সব কোনো দিন আর পাবো-না টের।

এমন-কী চাইবো-না আর কুকুরের মতো চেহারার মামগ্ন এ আমি, (-মনের একটি বিকৃত গোলাপের সঙ্গে) ওরা-ও চিনুক, আমাদের ডুকরানো উপাসনার লাল হরিৎ ঝিনুক। জলে ডুবে যাচ্ছে চাঁদ, স্থাপত্যময় আকাশ, ঘুরতে থাকা ঝিনুকের ত্রাস, এ গ্রহশব, আর অভিভাবক-প্রণীত এই ধোঁকা, কোনো কান্নারত প্রবক্তা আর সমুদ্রদেশের জনমানবহীন কোনো পথ যেন তোমরা সমুদ্রের বন্ধ করা চোখের মিহি জল! দেখতে পাওনি এতো-টা কাল? দুই হাতে এখনও ছুটোছুটি করছে আমার ঝড়! আর উচিত কথা হল এইসব ব্যাপারে আমাদের পরবাসী মা-বাবারা খুব সামান্যই পারতো জানতে। তুমি তো জানো না এশিয়া প্রদেশের সবাই আমাকে ছেড়ে চলে গেছে, এমন-কী আকাশ ও দিনরাত, ছোটো বোন আর মা এক! কোন যত্নে ওপাড়ের মতো দূরে চলে গেল। (আ! ভালো-ই মধু-প্রসবকারী ওরা যেতেই তো পারে প্রবেশপত্রহীন।)

অনেক শুনেছি আমি স্বার্থপর মায়ের ডাইলগ, ছোটো ভাইয়ের অনুরোধ, আর আমার,আগুনের মতো দাউ দাউ করছে এখন, চোখের জল! শক্তির অধিষ্ঠানে কে বসে আছে তোমার ?
দেহমধ্যে যে অঘা, তা আমি আর মুছতে পারবো-না, কোনোদিন আর। গ্রেনেড নিক্ষেপকারী এই আকাশের নিচ হতে আমি যাচ্ছি ডুবে সূর্যেররও আগে আগে বীরের মাথায় গেঁথে যাওয়া একটি ফ্লাগুনের সঙ্গে জটিল শাড়ির পোঁচে খোওয়া একটি মাথার মতো, নীরবে...

এইবার আমি আমার রক্তস্রাব ঘূর্ণিত ঘোড়ার ঘাড়ে আটকাবো যে পথে ইচছা চলে যাবো ...চাঁদেরও বাঁশবনে
যখন কী-না আমরা নিজেরাই(রাতের স্বপ্নবিহীন একটি নদীর সঙ্গে)নিজেদের মাংস খাচ্ছিলাম কোরে ঝাল ফ্রাই। মাথার উপর অনেক অল্প আকাশ, আকাশ ধরা দিয়েছে বিপন্ন আকাশের ফাঁদে
বনে হারিয়ে যাওয়া আমার মা ও এঁটো নিঃশ্বাসেরা আর নিজস্ব কবরের উদাম গাছপালা

অনেক কোপ সহে সারাবেলা
দেহ হতে দেহখানি খুলে
দাঁত থেকে খসিয়ে ফেলে ছাল

ঊর্ধ্বে! আরো ঊর্ধ্বে উঠে
ঝরে গেছে চিল!
বীরের অভিযান
এই গান! এই কৃষিবার্তা!


ছোট্র ছোট্র শিশু
শাবকের দল
দৌড়ে দৌড়ে থেমে থেমে
পৃথিবীর গলিত পঁচা
প্রদর্শনী, চিরস্থায়ী নম্রতেজি
আমাদের এইসব দেখিতেছে
হীরের অন্ধকার জ্বেলে

(জীবন, আমাদের শক্তির সঙ্গে
পাল্লা দিয়ে কী শক্তি ঝরছে?)

ওহে মালঞ্চ! একদিনের
স্প্রিং আমার,
প্রিয় আঙুলগুলো
বেঁকে বেঁকে
যাচ্ছে।

(ওরা কেউ তোমাকে জানে-না!)

বিদায় প্রিয় ফেইসবুক!
বিদায় নিষ্ঠুর মা!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×