আমার প্রিয় পোস্ট

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়

১৯৭৩ সালের ৩রা জানুয়ারী শেখ মুজিবকে দেয়া ‘বঙ্গবন্ধু’ খেতাব উঠিয়ে নেয়া হয় এবং একই সাথে তার ‘ডাকসুর আজীবন সদস্যপদ’ ও বাতিল করা হয়

০৭ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৫৫

শেয়ারঃ
0 1 0

৩রা জানুয়ারী পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, “দরকার হলে আরো রক্ত দেব। তবুও সাম্রাজ্যবাদের লেজুড় সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই।” ঐ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্যপদ থেকে শেখ মুজিবর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন। এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস, ১৯৭২ সালের ৬ই মে এই ছাত্রনেতাই শেখ মুজিবর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানকে প্রদত্ত ‘বঙ্গবন্ধু’ উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন, “সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের ‘বঙ্গবন্ধু’ উপাধি ব্যবহার করা চলবে না।” তিনি বাড়িতে, অফিস-আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান
-- গঠনমূলক মন্তব্য করুন ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:০৮
মিরপুর থেকে বলেছেন: জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানকে প্রদত্ত ‘বঙ্গবন্ধু’ উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন, “সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের ‘বঙ্গবন্ধু’ উপাধি ব্যবহার করা চলবে না।”
৩. ০৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:১৭
সজীব আকিব বলেছেন: এখন তারা যে "বঙ্গবন্ধু" ওটা তো আর তারা বলছে না সেলিমের দেয়া। সেলিম দিয়েছিলেন আবার প্রত্যাহার করেছেন আবার পার্টির লোকজন তারে দিয়া দিল এই তো হল- আরো বলন লাগব। এই সব আমাদের দেশের নোংরা , অনর্থক রাজনোইতিক বিষয় বাদ দিয়াও অন্য কিচু নিয়া কথা কন।
৪. ০৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:২৩
একাত্তরের রক্ত বলেছেন:

একটা ভুল ইনফোরে ভাইজান ।

আহবান আর অথরিটি তো এক বিষয় না ।

ওইটা আহবান ছিলো ।

একটা উদাহরণ দেই -

চবিতে সম্মিলিত ছাত্ররা লীগের চামচা ভিসি ইউসুফকে ( লোকটাকে স্যার বলে শিক্ষকদের অমর্যাদাকরলাম না ) পদত্যাগের আহ্বান করেছে কিন্তু পদত্যাগ করানো অথরিটি কিন্তু ছাত্রদের নাই । এটাও সেরকম ।
.
.
.
৫. ০৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫৪
যোগী বলেছেন: আমিও আজকে আপনার পিতৃ পরিচয় প্রত্যাহার করে আপনাকে জারজ সন্তান হিসাবে গন্য করার জন্য সকলের প্রতি আহবান জানালাম।


ব্যাস হয়ে গেল শুধু দিন তারিখটা মনে রাখতে হবে !!!
৬. ০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৭
আকাশের তারাগুলি বলেছেন: মুজাহিদুল ইসলামরা আজ রাস্তায় গড়াগড়ি করে, জনগনের সাথে তাদের কোন সংযোগ নেই দেশের চেয়ে উনারা রুশ, ভারত, কিউবা, পোল্যান্ড এসব দেশের কমিউনিজম দিবস বেশি উদযাপন করেন।
৭. ০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৭
মুখ ও মুখোশ বলেছেন: মতিয়া আফায় বঙ্গবন্ধু না বলে বঙ্গশত্রু বলতেন আর এখন............
৮. ০৭ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪৩
সপ্ন বালক বলেছেন: এসব ব্যাপারে আজকাল মন্তব্য করতে ঘৃণা হয়। আমারা এক আজব জাতি, যারা ক্ষনিকেই কাউকে হিরো বানাই, আবার স্বার্থহানী হলে তাকে জিরো বানাতে দ্বিদ্ধা করি না।

এ দেশে শুধু গঠনমূলক আলোচনাই হয় কোন বাস্তবায়ন হয় না। তাই এই ফালতু কমেন্টটি করলাম। দুঃখিত।

 

মোট সময় লেগেছে ০.৯৫২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সবসময় সত্য জানতে আগ্রহী
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই