জীবনে এমন কত ঘটনা তো আছে।যা তখন হয়তো না বুঝে করেছেন কিন্তু পরে আফসোস করেছেন।মনে হয়েছিল,একদিন সময় করে গিয়ে ক্ষমা চেয়ে নিব।কিন্তু আর নেয়া হয় নি।আজো হয়ত মাঝে মাঝে একাকী কোনো অলস দুপুরে মনে পড়ে যায় সে কথা।
এর জন্য অবশ্যই সাহসী হতে হবে,এটা ঠিক।সবাই হয়ত বলতে পারবে না।তবে কেউ তো আর সাধু পুরুষ না।বলুক আর না বলুক।
ছোটবেলা-বড়বেলার কত ঘটনা..... আমার তো মনে হয় কনফেস করতে করতে বাকি জীবন শেষ হয়ে যাবে।
ক্লাস টু তে থাকতে আমার পাশের বাসার এক মেয়ে কে ২ টাকা দিবো বলে ও আমাকে দেখতে দিয়েছিলো।
কিন্তু আজো সেই ২ টাকা আমি তাকে দিতে পারিনি।
আজ সে তিন মেয়ের মা।
মাঝে মাঝে এর জন্য খারাপ লাগতো আর এখন হাসি পায়।
এমন কোন ঘটনা কি আপনার মনে পড়ছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


