আমাদের ঘরে বিভিন্ন ধরনের শাক, সবজি, ফলমুল এবং মশলা রয়েছে যা আমরা নিয়মত ব্যবহার করি। এদের প্রায় সবগুলোতেই রয়েছে ভেষজ গুন।
আজকের উপাদানঃ “আদা”

আদা আমাদের খুব পরিচিত একটি মশলা। এই আদার রয়েছে প্রচুর ভেষজ গুন। এই আদা খেলে শরীরের কি কি উপকার হয়, তা সংক্ষেপে দেয়া হোল,
১*** আদার রস শরীর শীতল করে এবং হার্টের জন্য উপকারী।
২*** আদার রস এর সাথে লবন মিশিয়ে পান করলে, হজম শক্তি বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, মল পরিস্কার করে, আমাশা সারায়, খিদে বাড়ায়, বায়ু ও কফ দূর করে।
৩*** আদা এবং পাতিলেবুর রসের মিস্রনে লবন মিশিয়ে খেলে মুখে রুচি বাড়ে এবং পেটের গ্যাস জনিত ফোলা কমে যায়।
৪*** কাশি এবং হাঁপানির জন্য আদার রসের সাথে মধু মিশিয়ে সেবন করলে বেশ উপশম হয়।
৫*** আদার আরও অন্যান্য গুনাবলির মধ্যে আছে, পাকস্থলী, লিভার এর শক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে, কৃমি নিঃসরণ করে, নাক, কান, গলা জনিত রোগের উপশম করে।
আজ এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে জানাবেন।
তাহলে নিয়মিত লিখবো।
আমি কোন কবিরাজ নই।
এইগুলোর তথ্যসূত্রঃ বিভিন্ন কবিরাজি ও ভেষজ উপাদানের বই, এবং মুরুব্বীদের কাছ থেকে শোনা।
সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই শুভকামনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



