আমার প্রিয় পোস্ট

কোনো প্রচলিত স্বপ্নের ব্যাখ্যা দিতে আমি আসিনি

০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৬

শেয়ার করুন:                   Facebook

না, কোনো প্রচলিত স্বপ্নের ব্যাখ্যা দিতে আমি আসিনি,
আসিনি কোনো বিকৃত লালসা চরিতার্থ করতে,
বা,
আশৈশব অর্জিত কোনো কষ্টের সফল পরিসমাপ্তি টানত।

না, কোনো প্রথাভাঙা বিপ্লবের জন্ম দিতে আমি আসিনি,
আসিনি কোনো ঘুণে ধরা সমাজের পঙ্কিলতা দেখতে,
বা,
মোহাবিষ্ট কোনো এক নগরীর রূপ-রস-গন্ধ আস্বাদন করত।

না, কোনো যান্ত্রিক কারাগারে আঁটকে থাকতে আমি আসিনি,
আসিনি কোনো ভবঘুরে পথিকের ন্যায় আশ্রয় চাইতে,
বা,
সময়ের দোলাচলে নুয়ে পড়া কোনো এক অট্টালিকার ব্যাখ্যা সইতে।

না, কোনো ব্যর্থতার জয়গান শোনাতে আমি আসিনি,
আসিনি কোনো ধ্বসে পড়া সভ্যতার নিদর্শন দেখতে,
বা,
হাজারের ভিড়ে হারিয়ে যাওয়া কোনো এক কবিতা লেখতে।

না, কোনো প্রচলিত স্বপ্নের ব্যাখ্যা দিতে আমি আসিনি ।

 

 

  • ৩ টি মন্তব্য
  • ১১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৯
comment by: কঁাকন বলেছেন: আমি বুঝতেসি না সবাই আজকেই অসাধারন কবিতা লিখতেসে
নাকি আমারি সব অসাধারন লাগতেসে
++++++++++
২. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৯
comment by: প্রচেত্য বলেছেন:
ধ্রুব তারার মতই ধ্রুব সত্য এ'কটা লাইন
এড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব
আমিও পাড়িনি, তাই সানন্দেই গ্রহণ করেছি যেভাবে ঠিক বরণ করে নেয়া যায়।
৩. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২১
comment by: অনিশ্চিত বলেছেন: চমৎকার।

 



 

comment by:
পৃথিবীতে প্রতিদিন হাজার মানুষের জন্ম ও মৃত্যু হয়। আমি সেই হাজারের ভীড়ে নিত্য নিজেকে হারিয়ে খেঁাজা একজন মানুষ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৪৬