১
কোন খোদায় জুদা করে হিন্দু মুসলমান
রক্তের সম্মন্ধ ভেঙ্গে নৃত্য করে পিশাচ শয়তান
২
পড়িযাছে কুর্তা জামা রত্ন মনোহর
জন্মে উদাম মানুষ, উদাম মাটির বাসর
৩
নর নারী চিরকাল একই সুত্রে বাঁধা
পিরিতি ছলনায় দুজন হইলাম আলাদা
৪
এক দমের কত বাহাদুরী
মাটির কঙ্কাল সাজে সোনার মোহরে,
গরীবের অর্থ করে চুরি
৫
জিন্দা মানুষ দেহে ধরে পূণ্য পতিব্রতা
তারেই ডাকো কলঙ্কিনী কুলটা পতিতা
৬
দু:খ ছাড়া সুখ পেলে পায়ে ঠেলো তারে
মানুষ আপন হয় মরিবার কালে
৭
গোয়ালার গরু নাই, চাষা কাঁদে রাতে
আমার সন্তান কেমনে থাকে দুধে ভাতে?
৮
সালাম দিয়াছো যারে, জরি সাজে মখমলের জামায়
গতকাল সে ছিন্ন বেশে ভিক্ষা চাহিয়া ফিরে যায়
৯
রূপবতী ললনার মাও ছিল দুধেতে আলতা
তড়িৎ আলোর মতো যৌবন ফুরায় রূপকথা
১০
বিন্দু বিন্দু সৎকর্ম গড়ে তোলে সুখের প্রাসাদ
বিন্দু বিন্দু লোভে দু:খ, বিন্দু বিন্দু কষ্টে অবসাদ
----
একসময় হাত পাখায় বা সুতোয় বাঁধানো কিছু লেখা ঝুলতো ঘরে ঘরে - সেই অমৃতবচন থেকে এর অনুপ্রেরণা।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


