somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটির তখন মন খারাপ

১০ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাহাড়ে বেড়াতে এসে
সেই তখন থেকে বসে আছি, বৃদ্ধ কেয়ারটেকার
দুধকফি দিয়ে গেছে, অলস চুমুকে দানা দানা চিনির তলানি,
কী যে এক ভুলোমন মেয়ে, অবশ্য সে এমন মেয়ে না যে
ঘড়িটা না পেয়ে একশ বার একই স্যুটকেস ওলট পালট
করবে,
অথবা সদৃশ অন্য একটা ব্যাগ এনে কিছু পাচ্ছেনা বলে রাগ ঝাড়বে,
আমাকে দোষ দিলেও সুখ ছিল
আর কাচের চুড়ি জুতোর সঙ্গে বেমানান বলে জুতো পাল্টাচ্ছে
এমনও হয় নি।
বরং সাজগোজে কাঁচা বলে আমিই তাকে বকি
সোনায় রুচি নেই, ফুলেরা ব্যথা পাবে বলে খোঁপায় গোঁজে না,
কাঁকইয়ে খোলা চুল আঁচড়ে নেয়
মাঝে মাঝে দেখেছি ডায়েরীতে লিখে রাখে কিছু

দরজা পার হয়ে ভিতরে ঢুকেছি
কটেজের পিছনবারান্দায় মন ভার করে আছে সে
যেন এক্ষুণি কেঁদে দেবে
অসময়ে এসব কার সহ্য হয়?
জানিনা কী জন্য মেয়েদের সব জানতেও নেই -
শুনেছিলাম কোন এক যুবক লুকিয়ে ভায়োলিন
বাজিয়ে চলত চিলেকোঠায়, ওর মায়ের মুখে
ছেলেটির প্রশংসা শুনে হিংসে হয় - আমি যন্ত্রের মতো কাজ জানি
যন্ত্রসঙ্গীত জানা নেই
আর ওদের দেয়ালে পেন্সিলের
একটা স্কেচ ছিল, যে করেছিল নাম জানতে চাইলে
সে এড়িয়ে যেত । আমি তাড়া দিতে সে বলল, আজ বরং এখানেই থাকি

চপল বাতাসে পর্দা উড়ে যায়
আকাশের নীলে মেঘ ভেসে যায় বহুদুর
সোনা ঈগল ডানা ধরে ঘুরপাক খায়
আমি আঙুলে দেখালাম তিনটি পাহাড়ের ছায়া
পিছনের ঝরণাটির নাম মিলনছড়া,
এখানে মানুষ আসে আনন্দের নৌকা ভাসাতে
মিলনের সুখে অতীত ভুলে যায়

কিন্তু ওসবেও চুপ সে, হাতের নতুন আংটিটা আলো
ছড়াচ্ছে, জামায় চুমকির কাজ। শুধু স্বগতোক্তির মত বলল,
আচ্ছা এত ভুল হয় কেন আমার?

যেন একটা শোকক্লান্ত বই, চোখ খুলে শুধু তাকিয়ে দেখছে
পাহাড়ি লেবুর গুল্ম, অদ্ভুত চিকন ছায়া
কাঁটার প্রশাখায়, ঘন ঝোপে আড়াল করে জংলী লতা,
এক দরবেশ ধ্যানে আছে ওপারে
ঘন কাল মুদ্রার অন্যপাশে পাতার রহস্যময় অর্কেডিয়ান সুর
ঘন অন্ধকারে জমানো শিশির, আর রসে তরতাজা
একটি বুনো গাঁদা

বিরক্তি তো আমারও থাকে
ওরকম ফুল বাড়ির ছাদে ছেয়ে আছে,
এসব কাগজী লেবু পথে পথে বিকোয়। আঁকা বাকা
পথে এতক্ষণে হেটে গেলে শীব মন্দিরের ঘণ্টা।
বললাম, ওঠো তো, দেরী হয়ে যাচ্ছে।

তবু সে বসেই থাকল,
বাড়ির ছাদের কথা ভাবছে
বুনো গাঁদার মতো একটি ফুল, তারও আছে। সেই ফুলে জল দিতে
মনে নেই আজ তিন দিন। চোখে ভাসছিল হলুদ
ন্যাপকিনের মতো কুঁকড়ে মরে আছে বহু যত্নের ফুল

সে শুধু বলল, ফেরার টিকেট দেখ
এসব জড় পর্বতে পরেও তো আসা যাবে ।

---
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১১ সকাল ৮:৫২
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×