জাতিস্মর নই আমি
পূর্বজন্মে বামুন কিংবা কুকুর ছিলাম মনেই পড়ে না
খালি পায়ে ভিখিরি ছিলাম, দেখ নি এ গোড়ালিতে ছোপ ছোপ মাটি
সার্কাসের ভাঁড়ের মত চঞ্চল রসিক ছিলাম
মুখে রঙ না দিলে আমাকে কেউ ভালবাসে নি
এখনো রঙিন অন্তর, মাথায় লাল নীল টুপি
দিনের আলোয় পাছে হাসা হাসি করে একজোড়া হাতের তালুতে
ঢেকে রাখি মুখ,
হাতের কব্জিতে অপরাধের চিহ্ন আছে
তস্করের জন্মটাকে আমি ভুলে যেতে চাই
যা কিছু নিয়েছিলাম প্রাপককে ফিরিয়ে দিয়ে যাব
এ জন্মে ভাঁড় বা ভিখিরি নয়
মহানুভব সম্রাটের মত
তোমাকে নিজের ছোট রাজ্যটি বর দিয়ে যাব
--
ড্রাফট ১.০ // দূরদ্বীপবাসিনীর ব্লগে মন্তব্যকৃত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


