কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু....

পরামর্শ আবশ্যক

২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯

শেয়ারঃ
0 0 0

- কি করে ভালো ছবি তোলা যায়?
- মোটামুটি কাজ চালাতে কি ক্যামেরা ভালো হবে? ক্যামেরার দাম কত পড়বে?
- একটা এসএলআর ক্যামেরা এর দাম কেমন হতে পারে?ভালো মানের তবে সাশ্রয়ী।
_____________________________________
আপনি যদি ফটোগ্রাফার হোন কিংবা ছবি তুলে থাকেন তবে একটা প্রশ্নের উত্তর চাই।
- কেন ছবি তোলেন?

_____________________________________
সবশেষে সবাইকে অনুরোধ
- নিচের কিছু ছবির উপর মন্তব্য করুন।

 

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২
রাজসোহান বলেছেন: আপনি যদি ফটোগ্রাফার হোন কিংবা ছবি তুলে থাকেন তবে একটা প্রশ্নের উত্তর চাই।
- কেন ছবি তোলেন?

আবেগী উত্তর-ভালো লাগে
লজিক্যাল উত্তর-প্রফেশনাল ফটগ্রাফার হব
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: কেন ভালো লাগে? এই উত্তরটা আমার দরকার।
আমারো ভালো লাগে। কারণ খুজি।

২. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪
রাজসোহান বলেছেন: শেষের ছবিতে বিদ্যুতের তার টা দেখা না গেলে ভালো লাগত
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: বাসে ছিলাম। নামতে পারলে মাঠ থেকে তুলতাম।
ধন্যবাদ। তোলার পর আমারো আফসোস তারটা না হলে ভালো হতো।কিন্তু উঠে গেছে।

৩. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩
ওরাকল বলেছেন: - কি করে ভালো ছবি তোলা যায়?

কেমেরা ও ফটগ্রাফী'র কিছু বেসিক জ্ঞান আর প্রচুর এস্কপেরিমেন্টাল ছবি তোলা


- মোটামুটি কাজ চালাতে কি ক্যামেরা ভালো হবে? ক্যামেরার দাম কত পড়বে?

কাজ চালানর মতগুলর দাম ৮-১২,০০০ তবে ফটগ্রাফির শখ থাকলে ১৮-২৭,০০০

- একটা এসএলআর ক্যামেরা এর দাম কেমন হতে পারে?ভালো মানের তবে সাশ্রয়ী।

৩৫,০০০ - ...........
_____________________________________
আপনি যদি ফটোগ্রাফার হোন কিংবা ছবি তুলে থাকেন তবে একটা প্রশ্নের উত্তর চাই।
- কেন ছবি তোলেন?

আত্নার খোরাক যোগাবার জন্য


** আমি সৌখিন ফটগ্রাফার .......আমার ব্লাগের ছবি বিভাগে কিছু পোস্টা আছে..সময় নিয়ে দেখতে পারেন......আাপনার কাজে ও লাগতে পারে।

বিগেইনার হিসেবে আপনার ছবি তোলার হাত খারাপ নয়।
২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ব্যাপক ধন্যবাদ।

৪. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৪
সেতূ বলেছেন:
ভাইডি এত কিছু থাকতে কুত্তার (কুকুরের) ছবি কেএন ???
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: আলোর বিপরীতে ওদের পজিশনটা ভালো মনে হলো।

৫. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫
সিনসিয়ার বলেছেন: আমার প্রথম পাতায় একসেস নাই।
কিন্তু এই লেখাটা সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে -

আমাকে আর ইসকুলে পাঠিও না

আমার এই প্রকাশের তাড়না ক্ষমার চোখে দেখার অনুরোধ করছি।
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩

লেখক বলেছেন: পড়বো নি।

৬. ২০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪
ফয়সাল আকরাম বলেছেন: - কি করে ভালো ছবি তোলা যায়?

= চান্স পাইলেই ছবি দেখবেন...ভাল হোক খারাপ হোক দেখবেন...ছবি নিয়া ভাব্বেন..একটা ছবি ক্যান ভাল্লাগতাসে এইটা ভাব্বেন....ভাল না লাগলে ক্যান লাগতাসে না আর আপনি ছবিটা তুল্লে ক্যামনে তুলা পছন্দ করতেন এইটা ভাব্বেন...একটা বেসিক কোর্স কইরা ফালান....পাঠশালা/প্রিজম/ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি থেইকা... নিজে ছবি তোলার সময় ছোটখাট অনেক ভুল চইলা যাবে...আমি অল্প সল্প বেসিক লেখার ট্রাই করি ব্লগে...চাইলে পরতে পারেন...

আর ফ্লিকারে বাংলাদেশের অনেকগুলা ফটোগ্রাফি গ্রুপ আসে। সেইগুলায় জয়েন করেন...অন্যরা কি ছবি তুলতাসে দেখেন..মন্তব্য গুলা পড়েন....এরা প্রায়ই ফটো ওয়াকের আয়োজন করে...সেগুলায় গেলে অনেক গুনি ফটোগ্রাফারের দেখা পাইবেন আর তাদের দেইখা দেইখা নিজেরে বেঞ্চমার্ক করবেন..

- মোটামুটি কাজ চালাতে কি ক্যামেরা ভালো হবে? ক্যামেরার দাম কত পড়বে?

মোটামুটি কাজ চালানোর মতো ক্যামরা কিন্নেন না....নাইলে ছবি নিয়া খুব তাড়াতাড়ি হতাশ হইয়া যাবেন... একটু অপেক্ষা করেন কিন্তু একটা ভাল বিগিনার লেভেলের এসএলআর ক্যামেরা কিনেন....

- একটা এসএলআর ক্যামেরা এর দাম কেমন হতে পারে?ভালো মানের তবে সাশ্রয়ী।

শুরু হইলো ৩৫ হাজার/৪০ হাজার টাকায়
__________________________________আপনি যদি ফটোগ্রাফার হোন কিংবা ছবি তুলে থাকেন তবে একটা প্রশ্নের উত্তর চাই।
- কেন ছবি তোলেন?

একটা চিন্তার প্রয়োগ দেখার আনন্দ পাওয়ার জন্য ...

আপনার ছবি গুলা ভাল হয় নাই কোনটাই... আরও অনেক দুর যাওয়া বাকি....
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ভালো হয় নাই এটা আরো অনেকে বলছে।কিন্তু কেন ভালো হল না তা যদি একটু বলতেন তবে বান্দার খুব উপকার হতো।
আর আপনার লেখাগুলো অবশ্যই পড়বো।
সবশেষে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।আপনার মন্তব্য এর জন্য আপনাকে অনেক অনেক শুভ কামনা।

৭. ২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭
যীশূ বলেছেন: আমি আর কি বলি। ফয়সাল আকরাম ভাই সবই বলে দিয়েছে। :)
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ভালো মন্দ কিছু একটা বলেন।

৮. ২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
কালপুরুষ বলেছেন: আপনি আসলে কোনটা চাচ্ছেন? "এসএলআর" নাকি "ডিএসএলআর"। দুটোর মধ্যে দামের যথেষ্ট তফাৎ।

"এসএলআর" (সিঙ্গেল লেন্স রিফ্লেক্স) যাতে ইচ্ছেমতো ইন্টারচেঞ্জেব্যল্ লেন্স ব্যবহার করা যায় এবং তা অটো-ফোকাস ও ম্যনুয়্যাল-ফোকাস দু'ধরণেরই হতে পারে এবং যা অপেক্ষাকৃত অনেক কম দামে পাওয়া সম্ভব। এই ক্যামেরায় সাবজেক্ট সরাসরি থ্রু দ্যা লেন্স দেখার সুবিধে রয়েছে।

"ডিএসএলআর" (ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স) এটাতেও ইন্টারচেঞ্জেব্যল লেন্স ব্যবহার করা যায় তবে এই লেন্সগুলো মূলতঃ অটো-ফোকাস তবে ক্যামেরার ম্যনুয়াল মোড থেকে ম্যানুয়ালী ব্যবহার করা সম্ভব। এটাতে সাবেজেক্ট থ্রু দ্যা লেন্স অথবা সরাসরি এলসিডি মনিটরে দেখার সুবিধে রয়েছে।

তবে হাত পাকানোর জন্য কমদামী "এসএলআর" ক্যামেরা কিনে পরে "ডিএসএলআর"-এ যাওয়াই উচিৎ। নতুন এসএলআর ক্যামেরা বাজেরে খুব একটা নেই। কারণ বিশ্ব বাজারে এটা এখন অপসোলিট ব্র্যান্ড বলা যায় কারণ জাপানের বিখ্যাত ক্যামেরা ম্যানুইফ্যাকচারিং কোম্পানিগুলো এখন ডিজিটাল ও "ডিএসএলআর" ক্যামেরা উৎপাদনে ব্যস্ত।

তবে বাজারে পুরোনো এসএলআর ক্যামেরা ৫ থেকে ১০ হাজার টাকায় পাওয়া সম্ভব। এবং যদি সেটা নিকন, ক্যানন, মিনোলটা ও আসাহি পেন্টাক্স হয় তবে খুবই ভাল। তবে স্টেডিয়াম বা বায়তুল মোকাররম থেকে কেনা একটাই ভয় অনেক ক্যামেরাই থাকে রিপেয়ার করা কিংবা রঙ-পালিশ করা। সেকেন্ড হ্যান্ড অথচ রিপেয়্যার হয়নি এমন ক্যামেরা কিনলে তেমন কোন অসুবিধা নেই। স্টেডিয়ামের মিতালী কিংবা বায়তুল মোকাররমে "সোহেল ইলেকট্রনিক্স"-এ খোঁজ করলে সেকেন্ড হ্যান্ড "এসএলআর" ক্যামেরা পাবেন। তবে দেখে নেয়ার ব্যাপারটা আপনার। বাছাই করার মতো চোখ এবং ভাল-মন্দ বুঝার মতো একটু জ্ঞান থাকতে হবে।

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: আমার আরো বহুদূর বাকি আছে এ পথে আসতে।আগে প্রাথমিক পাঠ শেষ করে নেই।
আপনাকে ধন্যবাদ তথ্যগুলো কাজে দিবে।

৯. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪
শুভ রহমান বলেছেন: Click This Link

এই পোস্টে ফটোগ্রাফির কিছু প্রাথমিক টিপস পাবেন, যা মেনে আমি উপকার পেয়েছি। ছবি তোলার আগের ভাবনা এবং হিসাবটা জরুরী।
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২৬ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭
ফয়সাল আকরাম বলেছেন: আমার মনে হইতাসে আপনে ছবি আর ভাল ছবির মধ্যে পার্থক্যটা ঠিক বুঝতে পারতাসেন না... আপনে যেই ছবিটা দিসেন সেইটা থিউরিটিকালি একটা "ছবি" এইটাতে কুন সন্দেহ নাই....এই ছবিটা এ বি সি ডি শিখার বইয়ে যদি ডি ফর ডগের পাশে থাকতো তাইলে ঠিকাছে... কিন্তু আপনে কি শুধু ডি ফর ডগের ছবিই তুলতে চান সারাজীবন?

ফটোগ্রাফি একটা নন ভারবাল কমিউনিকেশন মিডিয়া । একজন ফটোগ্রাফার যখন একটা ছবি তুলে তখন তার মাথায় থাকে এই ছবিটা দিয়া সে কি বলতে চায়।

আমার কাসে, যেটা বলতে চায় সেটা যদি এমন কিছু হয়, যেইটা দর্শক হয়তো আগেও শুনসে কিন্তু এইভাবে বলে নাই, তাইলে সেইটা ভাল ছবি । যেমন ধরেন জি এম বি আকাশের চাইল্ড লেবারের উপর করা ডকুমেন্টরির ফটো গুলান, চাইল্ড লেবার নিয়া অনেক কাজ হইসে আগে কিন্তু এইরকম কইরা কেউ দেখায় নাই।

যদি আগেও কেউ বলসে কিন্তু বিষয়টার গুরুত্ব অনুসারে আবারো কেউ একজন একি কথা একি ভাবে বললো, তাইলে আমার কাসে সেইটা পরিচিত ভাল ছবি। যেমন ধরেন বিশ্ব ইস্তেমার আখেরি মুনাজাতের ছবি। প্রত্যেকবারি তো একি জিনিষ...কিন্তু প্রত্যেকবারি কি দেখতে ভাল্লাগে না?

আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন আমি এফ ফর ফ্লাওয়ার, বি ফর বোট মার্কা ছবি তুলতাম। এখন চেষ্টা করতাসি "পরিচিত ভাল ছবি" তুইলা হাত পাকাইতে আর আশা রাখি কোন একদিন "ভাল ছবি"র লেভেলে যাইতে পারুম...
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: দু:খিত।

 

মোট সময় লেগেছে ১.০২৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা, ছবি সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ