সিক্সথ সেন্স
১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল সকাল থেকেই কিছুই যেন ভাল লাগছিল না । এটা ওটা করতে করতেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল । ৪ টায় খবর আসল আমার দাদী গুরতর অসুস্থ । আব্বা জানালেন আমরা দাদীকে দেখতে যাচ্ছি ঠিক ৫ টায় । মিটিং সেরে আব্বা আসবেন আর আমরা যেন রেডি থাকি । অসুস্থতার সংবাদ শোনার পরও যেতে কেন জানি মন চাইছিল না । তবুও একটা ঘোরের মধ্যে রেডি হয়ে গেলাম । আমরা গাড়িতে করে যাচ্ছি । ঢাকা পারই হয়নি, সংসদ ভবনের ঠিক সামনে হঠাৎ একটা বাস এসে আমাদের গাড়িকে দিল এক ধাক্কা । প্রচন্ড এক ঝাঁকুনি খেয়ে সামনের সিটের সাথে বাড়ি খেলাম । মাথাটা একটু চক্কর দিয়ে উঠল যেন, কিন্তু তা শুধু ওই উঠা পর্যন্তই। আমার মার চিৎকারে সবকিছু ভুলে গেলাম । আমার মা মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন । আমি মাকে ধরে ফেললাম । আব্বাকেও দেখলাম মাথায় হাত দিয়ে আছেন। পেছনে তাকিয়ে দেখি গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে গেছে । আর বাসটা ঠায় দাঁড়িয়ে আছে । বাসের লোকজনও নেমে পড়েছে । যাই হোক, আমরা আর গেলাম না । ভাঙ্গা গাড়ি নিয়ে তো আর যাওয়া যায় না । আর মার অবস্থা বেশ সুবিধার না । মা তো মনে করতেই পারছিল না কোথায় আছি আমরা । বাড়ি ফেরার পর আব্বা বললেন অফিসে আব্বার একসময় মনে হচ্ছিল যে আজকে না যাওয়াই বেটার । তবুও সব দ্বিধা-দ্বন্ধ ঝেড়ে তিনি যাওয়ার জন্য মিটিং সেরে বেরিয়ে এসেছিলেন । আমি বললাম, আমারও মন বলছিল কিছু যেন একটা ঘটতে যাচ্ছে ।
আচ্ছা এটা কি সিক্সথ সেন্স??
আপনাদেরও কি এমন হয়??
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন