আমার প্রিয় পোস্ট

রমজানের কুইজ - ৩

১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৪

শেয়ার করুন:                   Facebook

আজকের কুইজ!

১) কুরআনে সাজদাহ্-এর প্রথম আয়াতটি কততম পারায়, কত নম্বর সূরায় আছে ?


২) কুরআনে মক্কা শহরকে কি কি নামে ডাকা হয়েছে ?


৩) কুরআনে মদীনা শহরকে আর কোন নামে উল্লেখ করা হয়েছে ?


৪) কুরআনে বর্ণিত কোন নবীর বংশধরদের ‘বণী ইসরাঈল’ বলা হয়েছে ?


৫) কুরআনে কয়টি মসজিদের নাম এসেছে এবং সেগুলো কি কি?


৬) করুআনের কোন সূরার কত নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ‘আহমদ’ নামে ডাকা হয়েছে ?


৭) কুরআনে আল্লাহর কতটি ভিন্ন ভিন্ন নাম এসেছে ?



আগের পর্ব :



রমজানের কুইজ-১

রমজানের কুইজ-২

 

 

  • ৭ টি মন্তব্য
  • ২১২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০৯
comment by: সুমি বলেছেন: ১- সম্ভবত সুরা- আল আ'রাফ এর ২০৫/২০৬
আয়াত দুটো---
২০৫-وَاذْكُر رَّبَّكَفِي نَفْسِكَ تَضَرُّعاً وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّوَالآصَالِ وَلاَ تَكُن مِّنَ الْغَافِلِينَ


২০৬- إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَلاَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ


বাকী গুলো জানালে খুশী হব----এবং আমার বলা ১নং টা সঠিক কি?
২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৭
comment by: বিবেক সত্যি বলেছেন: আরবী কিভাবে লিখলেন, সেইটা আগে শেখান..
৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৫
comment by: আশিক হাসান বলেছেন: ১। সুমির উত্তরের সংযুক্তি, ৯ম পারা ৭নং সুরা ২০৬ নং আয়াতটি।
২। ৩নং সুরা আল ইমরানে ৯৬ নং আয়াতে বাক্কাহ নামে, সুরা ত্বীনে ৩নং আয়াতে উল্লেখ্য বালাদুল আমীন নামে

৩। ইয়াসরিব নামে ৩৩ নং সুরা আল-আহযাব এর ১৩ নং আয়াতে

৪। হজরত ইয়াকুব (আঃ) এর বংশধর (জানামতে) ।

৫। মাসজিদুল হারাম,মসজিদে নব্বী,মসজিদুল আকসা (জানামতে)।
৬। জানা নেই
৭। ৯৯ টি


৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৫৯
comment by: আবূসামীহা বলেছেন: ৫ নং প্রশ্নের উত্তরে আশিকের জন্য সংযোজনী
মসজিদ দিরার (জ়িরার) ও মসজিদ কুবা
৬ নং - সূরা আস-সফ, আয়াত নং ৬ - [৬১/৬]
৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
comment by: আশিক হাসান বলেছেন: ভাই আবু সামীহা আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভাই এক পশলা বৃষ্টি কে এই সুন্দর প্রচেষ্টার জন্য।
৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৬
comment by: এক পশলা বৃষ্টি বলেছেন: আজকের কুইজ সবাই মিলে সঠিক উত্তর দিয়েছেন তাই অভিনন্দন সবাইকে!!


বোন সুমি,
অংশগ্রহণের জন্য ধন্যবাদ ।
৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৭
comment by: এক পশলা বৃষ্টি বলেছেন: ভাই বিবেক সত্যি,

আরবী লিখতে চায়লে ক্লিক করুন !@@!1625731 অথবা !@@!1625733


 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৩৩২