আমার প্রিয় পোস্ট

রমজানের কুইজ - ৫

১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৬

শেয়ার করুন:                   Facebook

আজকের কুইজ!

১) কুরআনে কতবার সালাতের কথা বলা হয়েছে?


২) কুরআনে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কত বার ‘ইয়া আয়্যুহান নবী’ বলে সন্মোধন করা হয়েছে ?


৩) কুরআনে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে ?


৪) কুরআনে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন আত্মীযের নাম উল্লেখ করা হয়েছে ?


৫) কুরআনে শয়তানের কয়টি ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায় ?


৬) কোন তিনজন সম্মানিত ব্যক্তি যারা নবী ছিলেন না কিন্তু তাদের কথা কুরআনে উল্লেখ করা হয়েছে ?


৭) হযরত আবু বকর তার খেলাফতের সময় কতজন সাহাবীকে কুরআন সংকোলনে নিয়োজিত করেন ?





আগের পর্ব :

রমজানের কুইজ-৪

 

 

  • ৬ টি মন্তব্য
  • ২০০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৭
comment by: বইপাগল বলেছেন: আপনার এ কুইজগুলোর উসীলায় অনেক কিছু শিখলাম। আলহামদুলিল্লাহ। চালিয়ে যান।
২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৭
comment by: অপূর্ব বলেছেন: প্রশ্ন পেলাম উওর দিবে কে?
৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০০
comment by: আশিক হাসান বলেছেন: ১। ৭০০ বার
২। ১১ বার

৩।জানা নাই

৪। আবু লাহাব
৫। ইবলীস , আশ-শায়তান
৬। লোকমান (৩১নং সুরা লোকমান আয়াত ১২),জুলকারনাইন (১৮ নং সুরা কাহফ আয়াত ৮৩) আল-আযীয নামে এক মিশরীয় ব্যক্তি
[সুরা ইউসুফে আয়াত নং ৩০ এ তার নাম উল্লেখ করা হয়েছে । এই ব্যক্তির স্ত্রীর নাম জুলেখা ছিলো (ধারনা করা হয়) এবং কোরআনের সুরা ইউসুফে বর্নিত ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ জুলেখা কাহিনী রচিত হয়]
৭। ৭৫ জন সাহাবী

সবশেষে আপনার জন্য ৫।
৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৪
comment by: মািহন বলেছেন: অেনক িকছু িশখলাম।
৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: দুজন জ্ঞানী ব্যক্তি : লোক্বমান ও যুলকারনাইন(যিনি ইয়াজুজ মাজুজ কে অবরুদ্ধ করে রাখার দেয়াল নির্মাণ করেছিলেন)
প্রতিদিন অনেক শিখছি, ধন্যবাদ আপনাকে
৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩২
comment by: এক পশলা বৃষ্টি বলেছেন: ধন্যবাদ বইপাগল


হা হা হা, অপূর্ব উত্তর তো আপনার দেয়ার কথা ছিল...


ভাই আশিক হাসান,
আপনাকে অভিনন্দন সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দেয়ার জন্য!

৩ নং এর উত্তর হচ্ছে : যায়েদ বিন হারিস (রাঃ)



মাহিন ও মেহরাব শাহরিয়ার, ধন্যবাদ আপনাদের ।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭২৪৯