আমার প্রিয় পোস্ট

রমজানের কুইজ - ৮

২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৭

শেয়ার করুন:                   Facebook

আজকের কুইজ!



১) ওহুদ যুদ্ধে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন সাহাবীকে তীরন্দাজ বাহিনীর নেতৃত্ব দান করেন?


২) ওহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীতে সাহাবীদের সংখ্যা কত ছিল?


৩) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে গিরিপথে তীরন্দাজ বাহিনীকে নিযুক্ত করেন তার বর্তমান নাম কি?


৪) ওহুদ যুদ্ধে হযরত হামযা (রাঃ)-এর আততায়ী কে ছিল এবং কে হযরত হামযা (রাঃ)-এর বুক চিরে কলিজা খাওয়ার চেষ্টা করেছিল?


৫) ওহুদ যুদ্ধে কোন মহিলা সাহাবী লড়াই-এ অংশ নেন ?


৬) ওহুদ যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়েছিলেন ?


৭) ওহুদ যুদ্ধ সম্পর্কে সূরা আল-ইমরানের কতটি আয়াত নাযিল হয়?






ওহুদ যুদ্ধ নিয়ে আজকের কুইজ ।
ওহুদ যুদ্ধে মুসলিমদের জয় হয়েছে নাকি পরাজয় হয়েছে- এটা ব্যাপক আলোচনার দাবী রাখে । অনেকেই এই যুদ্ধকে অমীমাংসিত যুদ্ধ বলে আখ্যায়িত করে থাকে ।

যাই হোক না কেন, একথা নিঃসন্দেহে বলা যায়, ওহুদ যুদ্ধে মুসলিমদের জন্য প্রচুর শিক্ষনীয় বিষয় ছিল ।

আমি আর বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না । আপনারাও আর দেরী না করে উত্তরগুলি বের করে ফেলুন ।






আগের পর্ব :
রমজানের কুইজ-৭

 

 

  • ৩ টি মন্তব্য
  • ১৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫২
comment by: আশিক হাসান বলেছেন: ১। হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের (রাঃ) ।
২। ৫০ জন।
৩। জানা নেই ।
৪।আততায়ী ছিল আবু সুফিয়ানের স্ত্রীর ইথোপীয়ান দাস ওয়াসী, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ চেষ্টা করেছিল ।
৫। হজরত ফাতিমা (রাঃ) (সম্ভবত)
৬। ৭৫ জন (সম্ভবত)
৭। ৬০ টি আয়াত
২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৫
comment by: আবূসামীহা বলেছেন: ১ নং - আব্দুল্লাহ্‌ ইবন জুবায়ের (রাঃ), ইনি জ়ুবায়র ইবনুল আওয়াম (রাঃ) ও আসমা বিনতে আবুবকরের (রাঃ) পুত্র আব্দুলুল্লাহ্‌ নন।
২ নং - ৫০ জন
৩ নং - জাবাল রুমাত
৪ নং - ওয়াহশী (রাঃ), তিনি ছিলেন যুবায়র ইবন মুতয়িমের ক্রীতদাস, হিন্দ বিনত উত্‌বার নন। হিন্দ বিন্‌ত উতবা হামজ়ার (রাঃ) কলিজা চিবিয়েছিল।
৫ নং - অনেক মুসলিম মহিলা অংশগ্রহন করেন। তবে রসূলের (সঃ) চারপাশে থেকে যুদ্ধ করেন উম্মু আম্মারা নুসাইবা বিনত কা'ব (রাঃ)।
৬ নং - ৭০ জন
৭ নং - ৮০ টি আয়াত, (১২১ নং থেকে ২০০ পর্যন্ত)
৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৭
comment by: এক পশলা বৃষ্টি বলেছেন: ভাই আবূসামীহার দেয়া ১নং থেকে ৬ নং প্রশ্নগুলোর উত্তরের সাথে আমার কোন দ্বিমত নেই ।

৭নং প্রশ্নের উত্তর আমি ৫০ টি আয়াত জানি । বুঝতে পারছি না আপনার টা ঠিক না আমার টা ঠিক ।


যাই হোক, আমি এটা দেখে জানাবো ইনশাআল্লাহ ।


ধন্যবাদ আপনাদের দুজনকে


প্রশ্ন বোধহয় কঠিন হয়ে যাচ্ছে দিন দিন

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৩৩৬