somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... এলোমেলো দিনগুলি :: আমার বৃষ্টিবেলা
দুঃখজনক যে আমাকে শুধু তাকিয়েই থাকতে হতো, বৃষ্টি ভেজার কোন অনুমতি আমার ছিল না ।

বৃষ্টি হলে মেঘ আর বন্যাকে দেখতাম এক দৌড়ে খোলা ঊঠোনটায় চলে যেত... সেখানে ওরা দু'জন হুটোপুটি খেত, হাসতো ইচ্ছেমতো, নাচানাচিও করতো... আর আমি বারান্দায় দাঁড়িয়ে ওদের আনন্দ দেখতাম ।

বৃষ্টির দিনগুলিতে আমার আব্বা আমাকে কোলে নিয়ে বসে থাকতেন... আমি জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখতাম, আব্বা আমার এরকম আনমনা ভাব কাটাতে আমাকে আমার সবচেয়ে প্রিয় গল্পটা শোনাতেন... কিন্তু আমার প্রিয় গল্পটাও আমাকে বাইরে তাকিয়ে থাকা থেকে বিরত রাখতে পারতো না । আব্বা মাঝে মাঝে হাল ছেড়ে দিয়ে আমাকে বারান্দায় নিয়ে গিয়ে হাত দিয়ে বৃষ্টির ফোঁটা ছুঁতে দিতেন । আমি ওতেই খুব আনন্দিত হতাম... অন্যরকম...

কিন্তু সেটা বেশিক্ষণ হতো না, আব্বা আমাকে রুমে নিয়ে এসে বসে বসে আমার প্রিয় গল্পটা শোনাতেন... একসময় সত্যি আমি বৃষ্টির কথা ভুলে গিয়ে গল্পটা শুনতাম...

একবার ঈদে দাদু বাড়ি গিয়েছি... হঠাৎ একদিন তুমুল বৃষ্টি শুরু হল... বিদ্যুৎ চমকালো কয়েকবার... মেঘ, বন্যা সহ আমার ফুফাতোভাই-বোনেরা বাইরে চলে গেল... বৃষ্টিতে ভিজতে... আর আমি আব্বার সাথে দাদুর রুমে বসে রইলাম... আমার খুব ইচ্ছা হলো ওদের সাথে যাই... আব্বা গল্প বলা শুরু করলেন, আমার গল্প শোনার কোন ইচ্ছে ছিল না... আমি চিৎকার করে থামিয়ে দিলাম । না! আমি কোন গল্প শুনতে চাই না!!

বাড়ির বাইরে যাওয়ার তিনটা দরজা... আমি যে রুমটায় বসে ছিলাম ওই রুমের সাথে একটা । আব্বা উঠে গিয়ে ভাল করে ছিচকিনিটা আটকিয়ে ড্রইং রুমে চলে গেলেন । আমি বসে রইলাম একা...

যত জোরে বৃষ্টি হতে লাগলো ততই যেন আমি অস্থির হয়ে পড়লাম... নাহ, আমি আজ ভিজবোই...

একটা চেয়ার উঠে শক্ত ছিটকিনিটা খুলে ফেললাম…. বৃষ্টি পড়ার দিকে তাকালাম... বৃষ্টির প্রতিটা ফোঁটা আমাকে যেন ডাকছে... সেন্ডেলটা খুলে ছুঁড়ে দিলাম এককোণায়... আস্তে আস্তে নেমে পড়লাম রাস্তায়...

বৃষ্টির একটা ফোঁটা মাথা দিয়ে আমার শিড়দাঁড়া বেয়ে নেমে গেল । এক অদ্ভুত শিহরণ... আমার ঠোট তির তির করে কেঁপে উঠলো... দাঁতের সাথে দাঁত ঠোকর লাগলো... হ্যাঁ, আমি ভিজছি..... আমার লাল টুকটুকে জামাটাও ভিজে গেছে.... আমি হাঁটছি... হাসছি... ঘুরছি... বৃষ্টিকে আমি স্পর্শ করছি... আমি কাঁপছিও..


সামনে ছিল বিশাল মাঠ । ওখান থেকে আমার ভাই-বোনদের চিৎকার চেঁচামেচি শুনলাম... আমি ধীরে ধীরে ওদের কাছে পৌঁছে গেলাম । ওরা আমাকে দেখে হঠাৎ নিশ্চুপ হয়ে গেল । মেঘ কাছে এসে বলল, তুই যা, তোর জন্য আমরা কেউ মার খেতে পারবো না । আমি যাচ্ছিলাম না, নদী এসে ধাক্কা দিয়ে বলল, হয় তুই যাবি নয়তো আমরা । আমি ওদেরকে বললাম, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো... কিন্তু এতেও ওরা কেউ রাজি হল না... আমি ঘুরে দাঁড়ালাম... আমি হয়তো কাঁদছি... বৃষ্টির পানি আমার মুখটা বার বার ধুয়ে দিচ্ছিল... আমি আনমনে হাঁটতে লাগলাম... কোথায় যাবো... আমি তাও জানি নাহ...

এলোমেলো ভাবে হাঁটছি... হাঁটতে হাঁটতে ডান পাশে একটা সরু গলিতে চলে গেলাম... ওখানে গিয়ে দেখি একটা টিনের বাড়ি... ওই টিনের একটা জায়গা দিয়ে একসাথে অনেক বৃষ্টির পানি পড়ছে... আমি ওটার নিচে গিয়ে দাঁড়ালাম... নিমিষেই সব ভুলে গেলাম... আমি আনন্দে লাফাতে লাগলাম... মাটিতে ইচ্ছাকৃত পড়ে গেলাম... আবার উঠলাম... চিৎকার করলাম.... বৃষ্টির সাথে কথা বললাম.. অনর্গল... ওই ছোট্ট জায়গাটা যেন আমার জন্য স্বর্গ হয়ে ওঠলো...

আমি প্রচন্ড কাঁপছি... কিন্তু সেটা আমাকে বৃষ্টিতে ভেজা থেকে বিরত রাখতে পারলো না... আমি ভিজলাম... আমার ইচ্ছামতো...

আমি খুব ক্লান্তি অনুভব করছি... চোখ বন্ধ হয়ে এল... হয়তো পড়েও যাচ্ছি... কিন্তু আমি খুশি, আমি সুখী...

]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28804587 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28804587 2008-05-30 21:10:23
জীবন ঘুড়ি...


এ্যাই ছেলে, আরেকটু… হ্যা, হ্যা, আরেকটু… আমি অজান্তেই ওদের সাথে একাত্ম হয়ে যাই…

এইতো… হচ্ছে... উহু… ছেড়ে দাও… সুতা ছাড়! এইতো.. উড়ছে…! আরে! উড়ছে তো!… ওয়াও!! ঘুড়ি উড়ছে!! কুল!!
ওদের সাথে আমিও চরম খুশি… আমি হাসছি.. আনন্দে… ঘুড়ি উড়ার আনন্দে… ঘুড়িটা ঐ সুবিশাল নীলাকাশে উড়ছে… খেয়াল করলাম, আরও ঘুড়ি উড়ছে… লাল-নীল, বেগুনী, সাদা…. ওরা উড়ছে… বাধাহীনভাবে… ওদের সাথে আমারো উড়ে যেতে ইচ্ছে করছে… বারান্দার শক্ত গ্রীল আমি দু‘হাত ধরে চেপে ধরি… আমি যদি পারতাম গ্রীল ভেঙ্গে ওদের মতো আকাশে উড়ে যেতে… আমার মনটা যেন খাঁচার পাখির মতো ছটপট করে উঠে… আমিও যে উড়তে চাই!! আমি চাইইই!! আমার নীরব আর্তনাদএকসময় আমাতেই মিলিয়ে যায়… পরাজিতের মতো… আমি ওই ঘুড়িগুলির দিকে তাকাতে পারি না… চোখদুটো ঝাপসা হয়ে আসে… একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে… অজান্তেই….

ছেলেটির দিকে চোখ গেল… নাটাইকে এত দ্রুত ঘোরাচ্ছে কেন? কি হল? ঘুড়িটার দিকে চোখ চলে গেল… হঠাৎ আতংক অনুভব করি… পড়ে যাচ্ছে তো! এ্যাই ছেলে, জোরে!! আরো জোরে টেনে ধরো!! আবার হাতদু‘টো শক্ত হয়ে আসে… গ্রীলে… ছেলেটা আপ্রাণ চেষ্টা করছে… আরে! টেনে ধরতে পারছো না কেন?? রাগ হয় ছেলেটার ওপর!
পড়ে গেল!! নিজের অজান্তেই চিৎকার করে বলে উঠি… আমাকে নিরাশ করে দিয়ে ঘুড়িটা পড়ে গেল…. আর আমি..., গ্রীলটা শক্ত করে চেপে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলাম....

জীবনটা কি এমনই? কেন?!
]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28803471 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28803471 2008-05-27 19:33:44
সালাতের ফ্লোচার্ট <img src='http://www.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif' />




দারুন না? ]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28734665 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28734665 2007-09-30 18:27:28
রমজানের কুইজ - ৯



১) বীরে মাউনার ঘটনায় কতজন সাহাবী শহীদ হন ?


২) খন্দকের যুদ্ধে পরিখা খননের প্রস্তাবটি কোন সাহাবী দিয়েছিলেন ?


৩) খন্দকের যুদ্ধে কাফের বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল?


৪) হোদায়বিয়ার সন্ধিতে মুসলিমরা কাফেরদের সাথে কত বছর যুদ্ধ বন্ধ রাখার সন্ধি চুক্তি করেছিল ?


৫) হাবশার বাদশাহ নাজ্জাশীর প্রকৃত নাম কি?


৬) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় বিদায় হজ্বের ভাষণ দেন?


৭) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওফাত হয় কত হিজরীতে এবং কত বছর বয়সে ?




আজকের পর্ব দিয়ে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী শেষ করছি


গত পর্ব :


রমজানের কুইজ-৮]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28733401 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28733401 2007-09-25 05:18:53
রমজানের কুইজ - ৮



১) ওহুদ যুদ্ধে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন সাহাবীকে তীরন্দাজ বাহিনীর নেতৃত্ব দান করেন?


২) ওহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীতে সাহাবীদের সংখ্যা কত ছিল?


৩) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে গিরিপথে তীরন্দাজ বাহিনীকে নিযুক্ত করেন তার বর্তমান নাম কি?


৪) ওহুদ যুদ্ধে হযরত হামযা (রাঃ)-এর আততায়ী কে ছিল এবং কে হযরত হামযা (রাঃ)-এর বুক চিরে কলিজা খাওয়ার চেষ্টা করেছিল?


৫) ওহুদ যুদ্ধে কোন মহিলা সাহাবী লড়াই-এ অংশ নেন ?


৬) ওহুদ যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়েছিলেন ?


৭) ওহুদ যুদ্ধ সম্পর্কে সূরা আল-ইমরানের কতটি আয়াত নাযিল হয়?






ওহুদ যুদ্ধ নিয়ে আজকের কুইজ ।
ওহুদ যুদ্ধে মুসলিমদের জয় হয়েছে নাকি পরাজয় হয়েছে- এটা ব্যাপক আলোচনার দাবী রাখে । অনেকেই এই যুদ্ধকে অমীমাংসিত যুদ্ধ বলে আখ্যায়িত করে থাকে ।

যাই হোক না কেন, একথা নিঃসন্দেহে বলা যায়, ওহুদ যুদ্ধে মুসলিমদের জন্য প্রচুর শিক্ষনীয় বিষয় ছিল ।

আমি আর বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না । আপনারাও আর দেরী না করে উত্তরগুলি বের করে ফেলুন ।






আগের পর্ব :
রমজানের কুইজ-৭

]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28733187 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28733187 2007-09-24 03:37:04
রমজানের কুইজ - ৭



১) কতজন সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করেন ?


২) বদর যুদ্ধে শত্রু বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল ?


৩) বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন ?


৪) বদর যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের মধ্যে কতজন মোহাজের আর কতজন আনসার ছিলেন ?


৫) বদর যুদ্ধে কতজন কাফের নিহত হয় এবং কতজন বন্দী হয় ?


৬) আল্লাহ রব্বূল আলামীন বদর যুদ্ধ সম্পর্কিত কোন সূরাটি নাযিল করেন ?


৭) বদর যুদ্ধে আবু জেহেলকে কারা হত্যা করেন ?




আজকের প্রশ্নগুলো বদর যুদ্ধ সম্পর্কিত । বদর যুদ্ধ সম্পর্কে আমরা কম-বেশী সবাই জানি । তবুও জানা জিনিস গুলো আরেকবার ঝালাই হয়ে যাক!




গত পর্ব :

রমজানের কুইজ-৬]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28732356 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28732356 2007-09-20 03:42:50
রমজানের কুইজ - ৬


১) কোন সাহাবীকে ‘আসাদুল্লাহ’ উপাধি দেয়া হয়েছিল?


২) কোন সাহাবীকে ‘ফারুক’ উপাধি দেয়া হয় ?


৩) কোন সাহাবীকে ‘সিদ্দীক’ বলা হয় ?


৪) কোন নবীকে ‘খলিলুল্লাহ’ বলা হয় ?


৫) হযরত আবু হুরায়রার আসল নাম কি ?


৬) কাকে ‘যাত-উন-নিতাকাইন’ বলা হত ?


৭) হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালক পুত্রের নাম কি?




আজকের গুলো খুব সোজা, তাই না?



আগের পর্ব :

রমজানের কুইজ-৫]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28732104 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28732104 2007-09-19 01:53:09
রমজানের কুইজ - ৫

১) কুরআনে কতবার সালাতের কথা বলা হয়েছে?


২) কুরআনে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কত বার ‘ইয়া আয়্যুহান নবী’ বলে সন্মোধন করা হয়েছে ?


৩) কুরআনে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে ?


৪) কুরআনে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন আত্মীযের নাম উল্লেখ করা হয়েছে ?


৫) কুরআনে শয়তানের কয়টি ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায় ?


৬) কোন তিনজন সম্মানিত ব্যক্তি যারা নবী ছিলেন না কিন্তু তাদের কথা কুরআনে উল্লেখ করা হয়েছে ?


৭) হযরত আবু বকর তার খেলাফতের সময় কতজন সাহাবীকে কুরআন সংকোলনে নিয়োজিত করেন ?





আগের পর্ব :

রমজানের কুইজ-৪]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731914 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731914 2007-09-18 03:36:28
রমজানের কুইজ - ৪


আজকের কুইজ!

১) সর্বপ্রথম কে কুরআনের আয়াতসমূহ গণনা করেন ?


২) প্রথম সূরাটি কোথায় নাযিল হয় ?


৩) শেষ সূরাটি কোথায় নাযিল হয় ?


৪) কোন নবীকে কুরআনে তাঁর মায়ের নামে ডাকা হয়েছে ?


৫) কোন সূরায় বিসমিল্লাহ নেই ?


৬) কোন সূরায় বিসমিল্লাহ দুইবার আছে ?


৭) কুরআনের কোন সূরার কোন আয়াতকে আয়াতুল কুরসী বলা হয় ?





আগের পর্ব :

রমজানের কুইজ-১

রমজানের কুইজ-২

রমজানের কুইজ-৩]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731683 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731683 2007-09-17 03:20:31
রমজানের কুইজ - ৩

১) কুরআনে সাজদাহ্-এর প্রথম আয়াতটি কততম পারায়, কত নম্বর সূরায় আছে ?


২) কুরআনে মক্কা শহরকে কি কি নামে ডাকা হয়েছে ?


৩) কুরআনে মদীনা শহরকে আর কোন নামে উল্লেখ করা হয়েছে ?


৪) কুরআনে বর্ণিত কোন নবীর বংশধরদের ‘বণী ইসরাঈল’ বলা হয়েছে ?


৫) কুরআনে কয়টি মসজিদের নাম এসেছে এবং সেগুলো কি কি?


৬) করুআনের কোন সূরার কত নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ‘আহমদ’ নামে ডাকা হয়েছে ?


৭) কুরআনে আল্লাহর কতটি ভিন্ন ভিন্ন নাম এসেছে ?



আগের পর্ব :



রমজানের কুইজ-১

রমজানের কুইজ-২]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731474 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731474 2007-09-16 03:44:11
রমজানের কুইজ - ২ __আগের পর্ব___


আজকের কুইজ :

১) কুরআনে কতবার ‘আল্লাহ’ শব্দটি এসেছে ?


২) কুরআনে কতটি সাজদাহ্ এর আয়াত এসেছে ?


৩) কুরআনে কোন নবীর কথা সবচেয়ে বেশী আলোচনা করা হয়েছে ?


৪) কুরআনে সাধারণত দুই ধরনের আয়াত লক্ষ্য করা যায় । সেগুলো কি কি?


৫) সবচেয়ে বড় সূরার নাম কি ?


৬) সবচেয়ে ছোট সূরার নাম কি ?


৭) কতগুলো সূরার নাম নবীর নামে নামকরণ করা হয়েছে ?




আগের পর্বে কুইজের নিয়মাবলী দেয়া আছে । সেগুলো মেনে ঝটপট উত্তরগুলো বের করে ফেলুন । ]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731264 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731264 2007-09-15 03:31:52
হাদীসের আলোকে সেহরী ও ইফতার


বুখারী-৫৫০ : ইসমাঈল ইব্ন আবূ উওয়াইস (র) .......... সাহল ইব্ন সা‘দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পরিবার-পরিজনের সাথে সাহরী খেতাম । খাওয়ার পরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ফজরের সালাত পাওয়ার জন্য আমাকে খুব তাড়াহুড়া করতে হত ।



বুখারী-৫৯৪ : আহমদ ইব্ন ইউনুস (র) .......... আবদুলাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: বিলালের আযান যেন তোমাদের কাউকে সাহরী খাওয়া থেকে বিরত না রাখে । কেননা, সে রাত থাকতে আযান দেয়- যেন তোমাদের মধ্যে যারা তাহাজ্জুদের সালাতে রত তারা ফিরে যায় আর যারা ঘুমন্ত তাদের জাগিয়ে দেয় । তারপর তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন: ফজর বা সুবহে সাদিক বলা যায় না, যখন এরূপ হয়- তিনি একবার আঙ্গুল উপরের দিকে উঠিয়ে নীচের দিকে নামিয়ে ইশারা করলেন, যতণ না এরূপ হয়ে যায় । বর্ণনাকারী যুহাইর (র) তাঁর শাহাদাত আঙ্গুলদ্বয় একটি অপরটির উপর রাখার পর তাঁর ডানে ও বামে প্রসারিত করে দেখালেন । [ অর্থাৎ আলোর রেখা নীচ থেকে উপরের দিকে লম্বালম্বিভাবে যখন প্রসারিত হয়, তখন প্রকৃতপে ফজরের ওয়াক্ত হয় না । ইহাকে ‘সুবহে কাযিব’ বলা হয় । কাজেই এ রেখা দেখে ‘সুবহে সাদিক’ হয়ে গেছে বলে যেন কেউ মনে না করে । তবে যখন পূর্বাকাশে আলোর রেখা উত্তর-দক্ষিণে বিস্তৃত হয়, তখনই প্রকৃতপক্ষে সুবহে সাদিক ।]



বুখারী-১৮২৭ : হুমায়দী (র) .......... ‘উমর ইব্ন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যখন রাত্র সে দিক থেকে ঘনিয়ে আসে ও দিন এ দিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন সায়িম ইফতার করবে ।



বুখারী-১৮৩০ : ‘আবদুল্লাহ ইব্ন ইউসুফ (র) .......... সাহল ইব্ন সা‘দ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : লোকেরা যতদিন যাবত ওয়াক্ত হওয়ামাত্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে ।



]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731182 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731182 2007-09-14 17:57:40
রমজানের কুইজ!

রমজান উপলক্ষে কিছু করতে ইচ্ছা করছে । অনেক চিন্তা ভাবনা করলাম । কিন্তু কিছু না পেয়ে শেষ পর্যন্ত ঠিক করলাম ব্লগে কুইজের আয়োজন করলে কেমন হয় । যেই ভাবা সেই কাজ । হাজির হয়েছি কুইজ নিয়ে! কুইজ হবে ইসলাম সম্পর্কিত । অন্য কিছু হতে পারে কিন্তু আপাতত বিষয় টা ‘ইসলাম’ থাক ।

আসুন তাহলে, আপনার কতটুকু জানেন তা এই কুইজের মাধ্যমে পরখ করে নিন ।



নিয়মাবলী :
প্রতিদিন সেহরীর সময় ৭ টি করে প্রশ্ন করা হবে । আপনারা সারাদিন ধরে উত্তর খুঁজবেন ।

সঠিক উত্তর যদি জানেন তবে তা অবশ্যই তারাবীহ্ এর আগে পোস্ট করতে হবে মন্তব্যের ঘরে । অর্থাৎ রাত ৮ টার আগেই (বাংলাদেশের সময়) আপনাকে সঠিক উত্তরটা পোস্ট করতে হবে ।


যে সবচেয়ে বেশি এবং/অথবা দ্রুত উত্তর দিতে পারবেন তাকে আমরা ভার্চুয়াল হাত তালি দিয়ে অভিনন্দন জানাবো ।

তাহলে দেরী না করে শুরু করে ফেলি । খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি---

১) ‘কুরআন’ শব্দটির অর্থ কি?

২) কোথায় কুরআন অবতীর্ণ হয়?

৩) কার উপর কুরআন অবতীর্ণ হয়?

৪) কুরআনকে আর কি কি নামে ডাকা হয়? (অন্ততপক্ষে ৪টি নাম বলতে হবে)

৫) কুরআনে মাক্কী সূরার সংখ্যা কতটি?

৬) কুরআনে মাদানী সূরার সংখ্যা কতটি?

৭) কুরআনে রুকুর সংখ্যা কতটি?





সহজ না?

তাহলে ঝটপট উত্তর গুলো মন্তব্যের ঘরে পোস্ট করে ফেলুন ।


]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731105 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731105 2007-09-14 02:57:39
সাওম সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ
হে লোকেরা! তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ওপর রোযা ফরয করে দেয়া হয়েছে, যেমনি করে ফরয করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা (এর মাধ্যমে আল্লাহকে) ভয় করতে পারো; (২ : ১৮৩)


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


আয়াত : (রোযা ফরয করা হয়েছে) কয়েকটি নির্দিষ্ট দিনের জন্যে; (তারপরও) কেউ যদি সে (দিনগুলোতে) অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি (তখন) সফরে থাকে, সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোযা (সুস্থ হয়ে গেলে অথবা সফর থেকে ফিরে এসে) আদায় করে নেবে; (এরপরও) যাদের ওপর (রোযা) একান্ত কষ্টকর হবে, তাদের জন্যে এর বিনিময়ে ‘ফিদিয়া’ থাকবে (এবং তা) হচ্ছে একজন গরীব ব্যক্তিকে (তৃপ্তিভরে) খাবার দেয়া; অবশ্য যদি কোনো ব্যক্তি (এর চাইতে বেশী দিয়ে) ভালো কাজ করতে চায়, তাহলে এ (অতিরিক্ত) কাজ তার জন্যে হবে একান্ত কল্যাণকর; তবে (এ সময়) তোমরা যদি রোযা রাখতে পারো তাই তোমাদের জন্যে ভালো; তোমরা যদি রোযার উপকারিতা সম্পর্কে জানতে (যে, এতেই কল্যাণ রয়েছে!) (২ : ১৮৪)



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


আয়াত : রোযার মাস (এমন একটি মাস)- যাতে কুরআন নাযিল করা হয়েছে, আর এই কুরআন (হচ্ছে) মানব জাতির জন্যে পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন, (মানুষদের জন্যে হক বাতিলের) পার্থক্যকারী, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে, সে এ মাসে রোযা রাখবে; (তবে) যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী (কোনো সময়ে) গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে; (এ সুযোগ দিয়ে) আল্লাহ্ তায়ালা তোমাদের (জীবন) সহজ করে দিতে চান, আল্লাহ্ তায়ালা কখনোই তোমাদের (জীবন) কঠোর করে দিতে চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যেন গুনে গুনে (রোযার) সংখ্যাগুলো পূরণ করতে পারো, আল্লাহ্ তায়ালা তোমাদের (কুরআনের মাধ্যমে জীবন যাপনের) যে পদ্ধতি শিখিয়েছেন তার জন্য তোমরা তাঁর মাহাত্ম্য বর্ণনা করতে এবং তাঁর কৃতজ্ঞতা আদায় করতে পারো। (২ : ১৮৫)


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *




ছবির জন্য কৃতজ্ঞতা : ইরাকী বোন মিস্কের কাছে]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731064 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731064 2007-09-13 20:06:29
রমজান মোবারক!


আসুন না, আমরা এই সংযমের মাসে সংযমী হয়ে চলার চেষ্টা করি ।



ছবিটা পছন্দ হয়েছে কি না বলুন তো? কনসেপ্ট টা দারুন না?




]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731050 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28731050 2007-09-13 19:13:28
আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় (হে নবী,) আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে (তাকে তুমি বলে দিয়ো), আমি (তার একান্ত) কাছেই আছি; আমি আহবানকরারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে, তাই তাদেরও উচিত আমার আহবানে সাড়া দেয়া এবং (সম্পূর্ণভাবে) আমার ওপরই ঈমান আনা, আশা করা যায় এতে করে তারা সঠিক পথের সন্ধান পাবে । (সূরা বাকারা : আয়াত ১৮৬)


সুতরাং আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর শেখানো ভাষায় । জেনে নিন কিভাবে দোয়া করবেন---


১) .... হে আমাদের প্রতিপালক, এ দুনিয়ায়ও তুমি আমাদের কল্যাণ দান করো, পরকালেও তুমি আমাদের কল্যাণ দাও; (সর্বোপরি) তুমি আমাদের আগুনের আযাব থেকে নিস্কৃতি দাও । (সূরা বাকারা : আয়াত ২০১)


২) .... হে আমাদের মালিক, তুমি আমাদের সবরের তাওফীক দান করো, দুশমনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো; (সূরা বাকারা : আয়াত ২৫০)


৩) .... হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, (কোথাও) যদি আমরা কোনো ভুল করে বসি, তার জন্যে তুমি আমাদের পাকড়াও করো না, হে আমাদের মালিক, আমাদের পূর্ববর্তী (জাতিদের) ওপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের ওপর চাপিয়ো না, হে আমাদের মালিক, যে বোঝা বইবার সামর্থ আমাদের নেই তা তুমি আমাদের ওপর চাপিয়ে দিয়ো না, তুমি আমাদের ওপর মেহেরবানী করো । তুমি আমাদের মাফ করে দাও । আমাদের ওপর তুমি দয়া করো । তুমিই আমাদের (একমাত্র আশ্রয়দাতা) বন্ধু, অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো । (সূরা বাকারা : আয়াত ২৮৬)


৪) .... হে আমাদের মালিক, আমরা আমাদের নিজেদের ওপর যুলুম করেছি, তুমি যদি আমাদের মাফ না করো তাহলে অবশ্যই আমরা চরম ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাবো । (সূরা আল আ’রাফ : আয়াত ২৩)


৫) .... হে আমাদের মালিক, (তুমি) আমাদের এ যালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না । (সূরা আল আ’রাফ : আয়াত ৪৭)


৬) .... হে আমাদের মালিক, আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি (সঠিক একটা) ফয়সালা করো দাও, কারণ তুমিই হচ্ছো সর্বোত্তম ফয়সালাকারী । (সূরা আল আ’রাফ : আয়াত ৮৯)


৭) .... হে আমাদের মালিক, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং (তোমার) অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিয়ো । (সূরা আল আ’রাফ : আয়াত ১২৬)


৮) ... হে আমাদের মালিক, তুমি আমাদের যালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে পরিণত করো না । এবং তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের (ফেরাউন ও তার) কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও । ( সূরা ইউনুস : আয়াত ৮৫-৮৬)


৯) হে আমাদের মালিক, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি, নিশ্চয়ই তুমি তা সব জানো; আসমানসমূহে কিংবা যমীনের (যেখানে যা কিছু ঘটে এর) কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না । (সূরা ইবরাহীম : আয়াত ৩৮)


১০) হে আমার মালিক, তুমি আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও (নামাযী বান্দা বানাও), হে আমাদের মালিক, আমার দোয়া তুমি কবুল করো । হে আমাদের মালিক, যেদিন (চূড়ান্ত) হিসাব কিতাব হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতা মাতাকে এবং সকল ঈমানদার মানুষদের (তোমার অনুগ্রহ দ্বারা) ক্ষমা করে দিয়ো । (সূরা ইবরাহীম : আয়াত ৪০-৪১)


১১) .... হে আমাদের মালিক, একান্ত তোমার কাছ থেকে আমাদের ওপর অনুগ্রহ দান করো, আমাদের এই কাজকর্ম (আঞ্জাম দেয়ার জন্যে) তুমি আমাদের সঠিক পথ দেখাও । (সূরা আল কাহফ : আয়াত ১০)



১২) .... হে আমাদের মালিক, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না, হে আমাদের মালিক, তুমি অনেক মেহেরবান ও পরম দয়ালু । ( সূরা আল হাশর : আয়াত ১০)


১৩) .... হে আমাদের মালিক, আমরা তো কেবল তোমার ওপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং (আমাদের) তো তোমার দিকেই ফিরে যেতে হবে । হে আমাদের মালিক, তুমি আমাদের (জীবনকে) কাফেরদের নিপীড়নের নিশানা বানিয়ো না, হে আমাদের মালিক, তুমি আমাদের গুনাহ্ খাতা ক্ষমা করে দাও, অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী । (সূরা আল মোমতাহানা : আয়াত ৪-৫)



১৪) .... হে আমাদের মালিক, আমাদের জন্যে আমাদের (ঈমানের) জ্যোতিকে (জান্নাতের জ্যোতি দিয়ে তুমি) পূর্ণ করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও, অবশ্যই তুমি সব কিছুর ওপর একক ক্ষমতাবান । (সূরা আত তাহরীম : আয়াত ৮)



হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও । আমীন


]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28730877 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28730877 2007-09-13 00:04:03
:: সুন্দর কিছু মসজিদের ছবি :: ]]> http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28724200 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28724200 2007-08-04 21:52:14 হাদীস প্রতিদিন :: ২ ১. আল্লাহ্ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল- এ কথার সাক্ষ্য দান ।
২. সালাত কায়েম করা ।
৩. যাকাত দেওয়া ।
৪. হজ্জ করা এবং
৫. রমযান -এর সিয়াম পালন করা। (বুখারী)


হাদীস : আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ জু‘ফী (র) .......... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশী। আর লজ্জা ঈমানের একটি শাখা। (বুখারী)


হাদীস : মুসাদ্দাদ (র) ও হুসাইন আল মু‘আল্লিম (র) .......... আনাস (রা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন : তোমাদের কেউ প্রকৃত মু‘মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে। (বুখারী)

]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28717744 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28717744 2007-06-26 00:04:56
ডাহুক --ফররুখ আহমদ :: ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে

ডাহুক


রাত্রিভর ডাহুকের ডাক...

এখানে ঘুমের পাড়া, স্তব্ধদীঘি অতল সুপ্তির ।
দীর্ঘ রাত্রি একা জেগে আছি ।

ছলনার পাশা খেলা আজ পড়ে থাক,
ঘুমাক বিশ্রান্ত শাখে দিনের মৌমাছি,
কান পেতে শোনো আজ ডাহুকের ডাক ।

তারার বন্দর ছেড়ে চাঁদ চলে রাত্রির সাগরে
ক্রমাগত ভেসে পালক মেঘের অন্তরালে,
অশ্রান্ত ডুবুরি যেন ক্রমাগত ডুব দিয়ে তোলে
স্বপ্নের প্রবাল ।
অবিশ্রাম ঝরে ঝরে পড়ে
শিশির পাখার ঘুম,
গুলে-বকৌলির নীল আকাশ মহল
হয়ে আসে নিসাড় নিঝুম,
নিভে যায় কামনা-চেরাগ;
অবিশ্রান্ত ওঠে শুধু ডাহুকের ডাক ।

কোন ডুবুরির
অশরীরী যেন কোন্ প্রচ্ছন্ন পাখির
সামুদ্রিক অতলতা হতে মৃত্যু-সুগভীর ডাক উঠে আসে,
ঝিমায় তারার দীপ স্বপ্নাচ্ছন্ন আকাশে আকাশে ।
তুমি কি এখনো জেগে আছ?
তুমি কি শুনছ পেতে কান?
তুমি কি শুনছ সেই নভঃগামী শব্দের উজান?

ঘুমের নিবিড় বনে সেই শুধু সজাগ প্রহরী!
চেতনার পথ ধরি চলিয়াছে তার স্বপ্ন-পরী,
মন্থর হাওয়ায় ।
সাথী তন্দ্রাতুর ।
রাত্রির পেয়ালা পুরে উপচিয়া পড়ে যায় ডাহুকের সুর ।
শুধু সুর ভাসে
বেতস বনের ফাঁকে চাঁদ ক্ষয়ে আসে
রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাঁতোয়া আকাশে ।

মনে হয় তুমি শুধু অশরীরী সুর!
তবু জানি তুমি সুর নও,
তুমি শুধু সুরযন্ত্র! তুমি শুধু বও
আকাশ-জমানো ঘন অরণ্যের অন্তর্লীন ব্যথাতুর গভীর সিন্ধুর
অপরূপ সুর...
অফুরান সুরা...
ম্লান হয়ে আসে নীল জোছনা বিধুরা
ডাহুকের ডাকে ।
হে পাখি! হে সুরাপাত্র! আজো আমি
চিনিনি তোমাকে ।
হয়তো তোমাকে চিনি, চিনি ঐ চিত্রিত তনুকা,
বিচিত্র তুলিতে আঁকা
বর্ণ সুকুমার ।
কিন্তু যে অপূর্ব সুরা কাঁদাইছে রাত্রির কিনার
যার ব্যথা-তিক্ত রসে জমে ওঠে বনপ্রান্তে বেদনা দুঃসহ
ঘনায় তমালে, তালে রাত্রির বিরহ
সেই সুর পারি না চিনিতে ।

মনে হয় তুমি শুধু সেই সুরাবাহী
পাত্র ভরা সাকী ।
উজাড় করিছ একা সুরে ভরা শারাব-সুরাহি
বনপ্রান্তে নিভৃত একাকী ।
হে অচেনা শারাবের ‘জাম!’
যে সুরার পিপাসায় উন্মুখ, অধীর অবিশ্রাম
সূর্যের অজানা দেশে
তারার ইশারা নিয়ে চলিয়াছ একমনে ভেসে

সুগভীর সুরের পাখাতে,
স্তব্ধ রাতে
বেতস প্রান্তর ঘিরে
তিমির সমুদ্র ছিঁড়ে

চাঁদের দুয়ারে
যে সুরার তীব্র দাহে ভেসে চল উত্তাল পাথারে,
প্রান্তরে তারার ঝড়ে
সেই সুরে ঝরে পড়ে
বিবর্ণ পালক,
নিমিষে রাঙায়ে যায় তোমার নিস্প্রভ তনু বিদ্যুৎ ঝলক,
তীর-তীব্র গতি নিয়ে ছুটে যায় পাশ দিয়ে উল্কার ইশারা,
মৃত অরণ্যের শিরে সমুদ্রর নীল ঝড় তুলে যায় সাড়া
উদ্দাম চঞ্চল;
তবু অচপল
গভীর সিন্ধুর
সুদুর্গম মূল হতে তোলা তুমি রাত্রিভরা সুর ।

ডাহুকের ডাক...
সকল বেদনা যেন, সব অভিযোগ যেন
হয়ে আসে নীরব নির্বাক ।

রাত্রির অরণ্যতটে হে অশ্রান্ত পাখি!
যাও ডাকি ডাকি
অবাধ মুক্তির মতো ।

ভারানত
আমরা শিকলে,
শুনিয়া তোমার সুর, নিজেদেরি বিষাক্ত ছোবলে
তুনমন করি যে আহত ।

এই ম্লান কদর্যের দলে তুমি নও,
তুমি বও
তোমার শৃঙ্খল-মুক্ত পূর্ণ চিত্তে জীবনমৃত্যুর
পরিপূর্ণ সুর ।
তাই তুমি মুক্তপক্ষ নিভৃত ডাহুক,
পূর্ণ করি বুক
রিক্ত করি বুক
অমন ডাকিতে পারো । আমরা পারি না ।

বেতস লতার তারে থেকে থেকে বাজে আজ বাতাসের বীণা,
ক্রমে তাও থেমে যায়;
প্রাচীন অরণ্যতীরে চাঁদ নেমে যায়
গাঢ়তর হল অন্ধকার ।
মুখোমুখি বসে আছি সব বেদনার
ছায়াচ্ছন্ন গভীর প্রহরে ।
রাত্রি ঝরে পড়ে

পাতার শিশিরে...
জীবনের তীরে তীরে...
মরণের তীরে তীরে...

বেদনা নির্বাক ।

সে নিবিড় আচ্ছন্ন তিমিরে
বুক চিরে, কোন্ ক্লান্ত কন্ঠ ঘিরে দূর বনে ওঠে শুধু
তৃষাদীর্ণ ডাহুকের ডাক ।।

]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28715437 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28715437 2007-06-10 17:43:11
সিক্সথ সেন্স
আচ্ছা এটা কি সিক্সথ সেন্স??

আপনাদেরও কি এমন হয়??


]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28706693 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28706693 2007-04-18 08:11:56
এক পশলা বৃষ্টি. . . আসলে আমি ক্রিকেট খেলা দেখছিলাম কিন্তু বৃষ্টির জন্য তা এখন বন্ধ । তাই এই ব্লগটা খুলে ফেললাম । আমার ব্লগের নামকরণের কারণ ও কিন্তু ওই খেলা মানে ক্রিকেট খেলা

]]>
http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28702903 http://www.somewhereinblog.net/blog/ekposhlabristiblog/28702903 2007-03-20 15:54:08