somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধা অফিসারাই কেন ফাঁসি, হত্যা, চাকুরীচ্যুতিসহ বিভিন্ন নিবর্তনের শিকার

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন অপরিণামদর্শী রাজনীতিবিদরা দেশবাসীকে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে সঁপে দিয়ে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার পরিবর্তে প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নিচ্ছেন ভারতে, তখন নিজেদের প্রাণ বাজি রেখে যারা স্বদেশ ও স্বজাতির জন্য লড়াইয়ে অবতীর্ণ হল দেশের মাটিতে; তাদের কেন মরতে হচ্ছে ফাঁসির দড়িতে, বুলেটের আঘাতে, কেন এসব সাহসী মুক্তিযোদ্ধা অবতীর্ণ হয়েছে আত্মঘাতি সংঘাতে। ৭১ সালে রাজনীতিবিদরা যখন ভারতের রেশন ও পেনশন নিযে নিরাপত্তার বলয়ে আরাম আয়েশে বসবাস করছেন, তখন এসব সৈনিক রণাঙ্গণে লিপ্ত ছিল মরণপণ যুদ্ধে। অথচ স্বাধীন দেশে আজ তাদের অনেকে খুনি, অনেকে বিদ্রোহী এবং অনেকে হত্যারও শিকার। কেন খালেদ মোশাররফ, জিয়াউর রহমান, তাহের, মঞ্জুরসহ অগণিত মু্ক্তিযোদ্ধা অফিসারদের প্রাণ গেল? শেখ মুজিব, খালেদ মোশাররফ, জিয়া হত্যার পর যারা সবচেয়ে বেশী সুবিধা আদায় করেছে, তাদের অধিকাংশই রাজনীতিবিদ। তাদের কেশাগ্রও কেউ স্পর্শ করতে পারছে না। মুজিব হত্যার পর আওয়ামী লীগের লোকজনই সরকার গঠন করেছিল। তারা শেখ মুজিবের জানাজা পড়ার আগেই শপথ বাক্য পাঠ করেছিল। তারাও রযে গেল, ধরাছাঁয়ার বাইরে। শেখ মুজিবের হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনের ফাঁসি কার্যকর হল, জিয়ার হত্যাকান্ডে সম্ভবত ১১ জন সামরিক অফিসারকে ঝুলতে হয় ফাঁসির দড়িতে। মুজিব হত্যার বেনিফিসিযারি যেমন আওয়ামী লীগের একদল নেতা ছিলেন, তেমনি জিয়া হত্যা থেকেও সর্বাধিক লাভ হয়েছিল এরশাদের। অথচ এদের কোন শাস্তি নাই। আজকের প্রজন্ম এ বিষয়ে কি ভাবেন?
২৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×