somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় ঈশ্বর!!! শেষপর্যন্ত তুমিও আমাদেরকে দালালের খপ্পরে ফেললে!

১৪ ই মে, ২০০৯ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাটা এমনভাবে গড়ে ওঠেছে যে আপনি জমি কিনতে বা বিক্রি করতে চান, পাসপোর্ট করতে চান, ইন্সুরেন্স করতে চান, বিদেশে যেতে চান, সরকারি অফিসে কোন তদবিরে যান, ঠিকাদারি সংক্রান্ত কোন কাজ বা অন্য যেকোন কাজ করতে চান আপনাকে এক শ্রেণীর লোককে ভায়া ধরে তা করতে হবে। কোন সময়ই সরাসরি কর্তৃপক্ষের দেখা বা তাঁদের মাধ্যমে তা করতে পারবেন না। এই শ্রেণীটিকে আপনি মধ্যস্বত্ত্ব ভোগী, ব্রোকার, প্রমোটর বা খাঁটি বাংলায় দালাল বলতে পারেন। সাধারণ লোকের কাছে এই শ্রেণীটি রক্তচোষা জোকের চাইতে হিংস্র বলে বিবেচিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এদের কদর অনেক বেশি। কারণ এদের যোগানো অর্থেই সংশ্লিষ্টদের প্রাসাদ, স্ত্রী'র দামী অলংকার, দেশ-বিদেশ ঘুরা, সন্তানদের অভিজাত প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার খরচ চলে।

ঈশ্বর হচ্ছেন কর্তৃত্বের ও কর্তৃপক্ষের সর্বোচ্চ স্তর। কাজেই তাঁকে আপনি এতো সহজে পেয়ে যাবেন তা চিন্তা করলেন কি করে! আপনি কোন অবস্থায়ই তাঁর কাছে সরাসরি পৌছতে পারবেন না। সরাসরি কোন কিছু চাইতে পারবেন না। তার কাছে পৌছার জন্য, চাওয়ার জন্য ঈশ্বরও এক শ্রেণীর মধ্যস্বত্ত্বভোগী, ব্রোকার কিংবা দালাল শ্রেণী নিযুক্ত করেছেন। যাদেরকে আপনি তাঁর প্রেরিত পুরুষ, পুত্র, বন্ধু বা মুক্তিদাতা বলে স্বীকৃতি না দিলে আপনারও মুক্তি মিলবে না। দুনিয়ার মধ্যস্বত্ত্বভোগী, ব্রোকার কিংবা দালাল শ্রেণী যেমন কর্তৃপক্ষের কাছে অতি প্রিয় তেমনি ঈশ্বরের দালালরাও ঈশ্বরের কাছে অতি প্রিয়। তাঁদের সবাইকেই বিনা হিসেবে শুধু স্বর্গই প্রদান করা হয়নি বরং তাদের সুপারিশ ব্যতিত আপনি স্বর্গের দরজার টিকিটিরও নাগাল পাবেন না। কাজেই আপনার ঈশ্বরকে সন্তুষ্ট করার প্রথম ধাপ হচ্ছে এই দালাল শ্রেণীটিকে সন্তুষ্ট করা।

হায় ঈশ্বর!!! জগৎপিতা হয়েও তুমি সুবিধাবাদীদের মতো আচরণ করলে! শেষপর্যন্ত তুমিও আমাদেরকে দালালের খপ্পরে ফেললে!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ সকাল ৮:৩৭
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×