বুড়া হইয়া যাইতাছি...
সবসময় মুরুব্বিদের মুখ শুনে এসেছি এই টাইপের কথা। কিন্তু ব্যপারটা বুঝি নাই। এখন বুঝি। বেড়ে চলেছে বয়স। তৃতীয় বিশ্বের নাগরিক হিসাবে নিম্ন গড় আয়ুর একটা প্যাঁচে পড়ে অবস্থা আরো কঠিন। জিগরি দোস্তরা মিলে গলির মোড়ে সান্ধ্যকালীন আড্ডার সময় ইদানিং আলোচনায় আরও বেশি বেশি চলে আসছে টপিকটা। বয়স আমাদের কতই বা আর?! সবার বয়সই ২৫-২৭ এর কোঠায়। এই বয়সে অন্যান্য (পশ্চিমা) দেশের যুবক/যুবতীরা যখন তাদের কামনা-বাসনার ওয়াইন দিয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে প্রাণচাঞ্চল্যে ভরা জীবনের বার-বি-কিউ। আর আমরা প্রতিটি অবসর সন্ধ্যায় দোকানের সামনে পার্ক করা গাড়ীর গায়ে হেলান দিয়ে এনার্জি ড্রিংক এ চুমুক দিতে দিতে উড়িয়ে দিতে থাকি নিজেদের আয়ু, সোনালি বাক্স থেকে আসা শলাকার সাথে পুড়িয়ে। সেই সময়ই মঞ্চের পিছনে চলে অন্য খেলা। কারো মগজের ভিতর একটু পর পর ঘাই মার ২ঘন্টা লাইনে দাড়িয়ে গাড়িতে সি.এন.জি নেয়ার দুশ্চিন্তার মাগুর মাছ। বিয়ের গিলোটিন প্রেতাত্নার ছায়ার মত ঝুলে আছে কারো মাথার উপরে। বেকারত্নের অদৃশ্য জালে মোড়া কারও প্রতিটি হাসি। দম বন্ধ হয়ে আসা ছোট ১০/৮ ফুট বাক্সে গরমে ঘামতে ঘামতে কাশির দমকে গভীর রাতে যখন ভেঙে যায় ঘুম তখন খুব হিংসে হয় প্রেমিকার মাথা বুকে নিয়ে সাগর পাড়ের বাংলোয় ঘুমিয়ে থাকা যে কোন কাউকে। তখন শ্বাপদের মত একটা উপলব্ধি ঝাপিয়ে পড়ে কামড়ে ধরে কাঁচা ঘুম থেকে জেগে উঠা এলোমেলো সব চিন্তার অস্তিত্বটাকে- স্বাভাবিক মৃত্যুর সৌভাগ্যও যদি জোটে এই কপালে, তাহলে আনুমানিক ৫০ বছরের গড় আয়ুর অর্ধেকটা পথ পেড়িয়ে এসেছি। এখনো দেখিনি, করিনি, পাইনি অনেক কিছু্ই।
হ্য়তো এ জীবনে আর হবেও না কখনো।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।