আমার প্রিয় পোস্ট

বৃক্ষের ইশতেহার (কবিতা)

১৬ ই মে, ২০০৮ রাত ২:৪৩

শেয়ার করুন:                   Facebook

খসে পড়া শুকনো চামড়ার টুকরাদের বড়ো আফসোস
আর সব শুকনো-গুড়োরা পুড়ে পুড়ে ফুসফুসের স্টপেজ ছুঁয়ে উড়ে গেছে সেই সে কবে।

জীবন এখন আর আর আগের মত জীবনময় নয়- অভিযোগ করলো এক বেদুইন উট!
আমি কি শুষে নিয়েছিলাম সেই উদর-নর্তকীর মেদ ছুঁয়ে আসা শ্বেদবিন্দু?
ভাবতে ভাবতে ৫৫টি বালুঝড় শু্য়ে বসে কাঁটিয়ে দিলো এক চিমসে যাওয়া বুক।

নর্তকী... ওলো নর্তকী
দিসনি তুই দিতে আমায় ডুব সাঁতার, তোর গভীর নাভিতে
খুবলে খেলো এক শকুনী, আমার সব বৃত্তবন্দী সুখ।

১৬ মে, ২০০৮

(উৎসর্গ: "ঘোলাটে কাঁচের" কোন এক কবিকে।)

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ১৭৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই মে, ২০০৮ রাত ২:৫৫
comment by: একরামুল হক শামীম বলেছেন: কঠঠিন কবিতা। :)
১৬ ই মে, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন: :) ধইন্যবাদ শামীম ভাই। আপ্নের কমেন্ট পাইয়া জোশ লাগলো। :)

২. ১৬ ই মে, ২০০৮ রাত ৩:০৯
comment by: নাফে মোহাম্মদ এনাম বলেছেন:
ভাল লাগছে।
১৬ ই মে, ২০০৮ রাত ৩:২৬

লেখক বলেছেন: অন্যকোথাও বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

৩. ১৬ ই মে, ২০০৮ ভোর ৪:৩৪
comment by: পলাশ রহমান বলেছেন: অন্য রকম কবিতা, ভাল লাগল।
১৬ ই মে, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ পলাশ।

৪. ১৬ ই মে, ২০০৮ ভোর ৬:৩৯
comment by: রাশেদ বলেছেন: জট্টীল।
১৬ ই মে, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: রাশেদ ভাই আপনার "জট্টীল" শুনতে সেইরকম "জট্টীল" লাগে। :)

৫. ১৬ ই মে, ২০০৮ ভোর ৬:৪৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: বেশ চমৎকার কবিতা।
ভালো লাগল।
১৬ ই মে, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন: ইমন। আপনার প্রোফাইল পিক দেখে আমি দিলখুশ হইয়া গেলাম। ড্রিমথিয়েটার। ব্যপার-স্যাপারই আলাদা। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

৬. ১৬ ই মে, ২০০৮ সকাল ৯:৫৪
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অন্যরকম কবিতা , শব্দগুলো অনেক শক্তিশালী। ভাল লাগলো পড়ে।
১৬ ই মে, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: আমার ব্লগে আপনার উপস্হিতি+কমেন্ট আপনার নিকের মতই চমকপ্রদ। ধন্যবাদ ছন্নছাড়ার পেন্সিল। :)

৭. ২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: আন্দালীব বলেছেন: এইসব লেখার পরে যেন আর কোন কথা থাকে না।
শব্দের ব্যবহার অনেক যথাযথ, অ্যাপ্ট।

চমৎকার বুনোট।

অদ্ভুত ভালোলাগা কিছু কয়েনেজ:
ফুসফুসের স্টপেজ বা বেদুইন উট বা বেলি ড্যান্সারের বাঙলায়ন বা
শেষটায় এসে কী এক অপ্রাপ্তির এইযে জমাট বেঁধে থাকা-এইসব ভোলা যায়না, যাবেনা।

জোস।

আর সঙ্গত কারনে বিশেষ কৃতজ্ঞতা। সুস্থ্ ও সুন্দর থাকুন।
দেখা হয়ে যাবে।
২৩ শে মে, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন:
ধন্যবাদ বস। দেখা হয়ে যাওয়ার প্রত্যাশায় রইলাম। ভালো থাকুন।

৮. ২১ শে মে, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: আন্দালীব বলেছেন: আপনি ইদানিং প্রচুর "ডুবসাঁতার" মারছেন কিন্তু!
একদম দেখা পাওয়া যায়না...
২৩ শে মে, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: সঙ্গত কারণে (যার ব্যাপারে আপনি অবগত) আমি এখন সন্তরনের স্তরে (যাকে ভার্চুয়াল হাইবারনেশল বলা যেতে পারে!!) আছি। ডুবসাঁতার দিতে না চাইলেও উপায় নাই ভাই। সব একটু সামলে নিয়ে আবার নিয়মিত হব নিশ্চয়। তার আগ পর্যন্ত এ লোডশেডিং চলবেই মনে হচ্ছে। :)

৯. ২২ শে মে, ২০০৮ সকাল ৭:৫৭
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: বলছি অসাধারণ..................
২৩ শে মে, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২০ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৬
comment by: আকাশচুরি বলেছেন: ওয়াও!!!!!

++++

ঘোলাটে কাঁচের" কোন এক কবিকে মনে হয় চিনতে পারছি!
:)
২১ শে জুন, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আকাশচুরি। ঘোলাটে কাঁচের কবিকে চিনতে পারার জন্য আপনাকেও ++++ :)

১১. ২০ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: ইফতেখার ইনান বলেছেন: সুন্দর... খুবি সুন্দর...
ছবিটা একটু অপ্রয়োজনীয় মনে হল..
শুভেচ্ছা জানবেন...
২১ শে জুন, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: :(

শুভেচ্ছা জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ ইনান।

১২. ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬
comment by: দেবদারু বলেছেন: ওরেব্বাস!! এতো ভয়াবহ সুন্দর কবিতা............
০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ভয়াবহ উৎসাহব্যাঞ্জক কমেন্ট। অনেক ধন্যবাদ। :)

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৪০১