আমার প্রিয় পোস্ট
- ঝকঝকে সত্যজিৎ তাও আবার ৬০ টাকায় - শওকত হোসেন মাসুম
- দ্যা লাস্ট লেকচার - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- CCNA বিষয়ক একটি সংক্ষিপ্ত ক্যাচাল - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- অ্যাডব্রাইটঃ ওয়েব থেকে আয়ের নতুন সেবা - আমিনুল ইসলাম
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- বিশ্ববিদ্যালয় ক্রম - অঞ্চল ভিত্তিক সেরা বিশ - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- কলসেন্টার ইশকুল -১ - আরিফ জেবতিক
- কর্মসংস্থানের প্রেমে পড়ি - লেখাজোকা শামীম
- মাংস বাড়ি, (ইউসুফ ইদ্রীসের অসাধারণ গল্প)। - নাজিম উদদীন
পুনশ্চ: বিষন্ন উৎসব
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪
বহুদিন পর ফিরে এলো বিষন্ন উৎসব আবারো;
নিদারুন উল্লাসে ফোয়ারারা রক্ত ছুড়ছে আকাশের পানে,
সমগ্র নগর-তোরন ছেয়ে গ্যাছে ধূসর ফেস্টুনে।
এমনই এক উৎসবমুখর মাঝরাতে, আদিমতা সেরে
যখন মৃত এক কবি দীর্ঘশ্বাস ফ্যালে
হারনো তার সব কবিতার কথা ভেবে-
তখন উড়ে যায় নিশাচর প্রেতাত্মারা।
খোলা জানালার পর্দার ব্যালে নৃত্যকে তুমুল করতালিতে ভাসিয়ে,
যুগল ধোঁয়াশারা বিবর্ণতার মুখোশ পড়ে হয়ে যায় অবিনশ্বর।
আর আমি নীলের অর্থ খুঁজে ফিরি
ধূসর সব ক্যানভাসের আনাচে-কানাচে।
ছাতের কিনারে আর নেই কারো ছায়া আজ
শুধুই অশ্রুর মতো চাঁদের পাশে তারা বিষন্ন চেয়ে রয়
উৎসবে ডুবে যাওয়া এই শহরের পানে...
ফিরে এসেছে বিষন্ন উৎসব আবারো
মৃত সেই কবিতার টানে।
________________
রচনাকাল: সমসাময়িক অতীত
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুবেল। আপনাকেও শুভেচ্ছা।
তামো ব্লগ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ তামান্না।
আকাশচুরি বলেছেন:
+++++



















শুভেচ্ছা রইল