somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব সহজে আপনার হারিয়ে যাওয়া Administrator এবং Others user account এর Password ঠিক করুন

৩০ শে জুন, ২০১০ ভোর ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কম বেশি সবাই এই সমস্যার সম্মুখিন হয় Administrator এর Password ভুলে যাওয়া নিয়ে। অনেকে হয়ত বলবেন এটা আবার এমন কি কঠিন কাজ ! এই কাজটি করার জন্য আমরা তো
My computer -> Manage -> local users and groups -> users এর অপশন থেকে করতে পারি। কিন্তু আপনি এই কাজটি তখনই করতে পারবেন যখন আপনি আপনার কম্পিউটারে লগিন করতে পারবেন। আর যখন লগিন করতে পারবেন না তখন কি করবেন ?

আজ আমি আমার এই পোষ্টে এই সমস্যার সমাধান ব্যাখ্যা করব।

এখন শুরু করা যাক সমস্যার সমাধানের কাজ। এই সমস্যা সমাধানের জন্য আপনি নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন।

১ প্রথমে আপনি আপনার এক্সপি সিডি আপনার সিডি ড্রাইভে রেখে BIOS থেকে আপনার কম্পিউটারকে সিডি থেকে বুট করার জন্য কনফিগার করে দিন।

২ এরপর কম্পিউটার যখন বুট করে তখন একটি লেখা আসে যে "Press any Key to boot from cd.." যে কোন কি প্রেস করুন আপনার keyboard থেকে।

৩ এরপর কম্পিউটার আপনার এক্সপি সেটাপ শুরু করবে।

৪ কম্পিউটার সেটাপ শুরুর এক সময় আপনাকে ENTER কে চাপ দিতে বলবে এবং ENTER কি চাপ দিন

৫ এরপর কম্পিউটার আপনাকে লাইসেন্স অনুমতি গ্রহনের জন্য Keyboard থেকে F8 চাপ দিতে বলবে, আপনি F8 প্রেস করুন

৬। এরপর কম্পিউটার আপনাকে একটি অপশন দিবে আপনার আগের সেটাপ থাকা এক্সপি-কে REPAIR করার জন্য এবং এর জন্য আপনাকে Keyboard থেকে R চাপ দিতে বলবে। আপনি Keyboard থেকে R প্রেস করুন। নিচের ছবিটি দেখুন



৭ এখন কম্পিটার Repair এর কাজ শুরু করবে এবং Repair এর কাজ শেষ করে সে নিজ থেকে RESTART নিবে।

৮ এরপর কম্পিউটার এক্সপি সেটাপ শুরু করবে। এইখানে একটু ভাল করে লক্ষ্য করুন। আপনার কম্পিউটার যখন সেটাপ শুরু করবে তখন মনিটরের স্ক্রীনের বাম পাশে "Installing Devices" নামে একটি চলমান প্রক্রিয়া শুরু হবে। এবং ঠিক এই সময় আপনি আপনার Keyboard থেকে SHIFT + F10 চাপুন। একটি command prompt অপশন আসবে। নিচের ছবিটি দেখুন



৯ এখন আপনি এই command prompt -এ NUSRMGR.CPL লিখে ENTER কি চাপুন। নিচের মত একটি অপশন আসবে



১০ এখন এই অপশন থেকে আপনি আপনার User account select করুন। এরপর নিচের মত একটি ছবি আসবে



১১ এখন আপনি এইখান থেকে আপনার ঐ User account এর জন্য নতুন করে PASSWORD দিয়ে এই অপশনটাকে এবং command prompt বন্ধ করে দিন।(নতুন password দিতে আপনাকে আগের password টি দেওয়া লাগবে না)

১২ এরপর আপনার কম্পিউটার বাকি কাজগুলো শেষ করবে।

বলা বাহুল্য যে, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার কম্পিউটারে থাকা আগের এক্সপি সেটিংসের কোন CHANGE হবে না।

তাছাড় আরো বিস্তারিত জানতে পারবেন আমার এই ইংরেজি How to recover forgot administrator user account password in windows XP ? ব্লগে
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ ভোর ৪:৩৩
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×