somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইন্ডোজ ৭ এর ৬৪ বিট ভার্সন ব্যবহারের সুবিধাগুলো কি কি ?

১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কম বেশি সবাই উইন্ডোজ এর ৩২ বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি।তাছাড়া আমরা যখন কোন নতুন কম্পিউটার কিনতে যায় তখন বিক্রেতা আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কত GHz এর প্রোসেসোর নিব কিন্তু দোকানাদার কখনও জিজ্ঞাসা করে না কত বিটের প্রোসেসর নিবেন। এবং তারা এই সুযোগে আমাদেরকে ৩২ বিটের প্রোসেসর দিয়ে থাকেন। আমরা যারা উইন্ডোজ ৭ এর ৬৪ বিটের অপারেটিং ব্যবহার করি তারা হয়ত সবাই জানি যে, উইন্ডোজ ৩২ বিটের অপারেটিং সিস্টেমগুলো এক ধরনের সেবা দিয়ে থাকে এবং ৬৪ বিটের অপারেটিং সিস্টেমগুলো অন্য ধরনের সুবিধা দিয়ে থাকে। আজ আমি আপনাদেরকে উইন্ডোজ ৭ এর ৬৪ বিটের অপারেটিং সিস্টেমের নানা সুবিধাগুলো তুলে ধরব।



১। Windows ৭-এ এর Performance কে উন্নতি সাধন

উইন্ডোজ ৭ এ ৬৪ বিটের অপারেটিং সিস্টেমগুলোতে সবচেয়ে যে লক্ষ্যনীয় ব্যাপার হল তা হচ্ছে এর কাজ করার পদ্ধতি। এই ৬৪ বিটের কম্পিউটারে আপনি একসাথে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালনা করতে পারবেন যা কিনা অন্যান্য বিটের অপারেটিং সিস্টেম এর তুলানায় অনেক লক্ষ্যনীয়।

২। Windows ৭ এর Memory কে বৃদ্ধি করা হয়েছে

যে সকল অপারেটিং সিস্টেমগুলোতে অনেকগুলো প্রোগ্রাম এবং বড় কোন প্রোগ্রাম চালনা করতে হয় সেগুলোতে অনেক মেমোরির প্রয়োজন হয়। আর যদি আপনার পর্যাপ্ত মেমোরি না থকে তাহলে আপনার প্রোগ্রামগুলো ঠিকমত কাজ করে না (মানে আটকে থাকে)। তাছাড়া উইন্ডোজ ৭ এর ৩২ বিটের কম্পিউটারে আপনি ৪ GB RAM এর বেশি ব্যবহার করতে পারবেন না। কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ ৭ এর ৬৪ বিটের অপারেটিং সিস্টেমে এই সীমাবদ্ধতা তুলে নিয়েছে।

নিচে উইন্ডোজ ৭ এর ৬৪ বিটের অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সনের এবং তাদের মেমোরি সম্পর্কে লেখা হলঃ

Windows 7 Edition Memory

Home Basic / Home Basic N 8 GB Ram

Home premium 16 GB Ram

Professional / professional N 128 GB or more Ram

Enterprise / Ultimate 128 GB or more Ram

৩। Windows ৭ এর Device support কে উন্নতি সাধন

যদিও ৬৪ বিটের প্রোসেসর কম ছিল আগের সময়, এবং অতীতে এই প্রোসেসর এর জন্য 3rd party Driver পাওয়া খুবই কষ্টকর ছিল ।কিন্তু যখন উইন্ডোজ ভিস্তা এর ৬৪ বিটের অপারেটিং সিস্টেম প্রথম বাজারে ছাড়া হয় তখন মাইক্রোসফট এই ৬৪ বিটের অপারেটিং সিস্টেমের জন্য যাতে সহজে Driver পাওয়া যায় তার জন্য ব্যবস্থা করেছে। আর উইন্ডোজ ভিস্তাতে যে পদ্ধতিটা অনূসরণ করা হয়েছে, উইন্ডোজ ৭-এ একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যার কারণে উইন্ডোজ ভিস্তাতে যে প্রোগ্রামগুলো কাজ করে তা উইন্ডোজ ৭-এ কাজ করে।

৪। Security কে অনেক জোরালো করা হয়েছে উইন্ডোজ ৭-এ ৬৪ বিটের অপারেটিং সিস্টেমগুলোতে

Intel এবং AMD এর ৬৪ বিটের প্রোসেসর-এর যে গঠন পদ্ধতি এবং বৈশিষ্ট্য রয়েছে তাতে নিরাপত্তার বিষয়টি অনেক বৃদ্ধি করা হয়েছে। আর তাহল

* Kernel Patch Protection : এইটি আপনার অপারেটিং সিস্টেমের KERNEL কে সুরক্ষিত রাখে

* Mendatatory Kernel-mode driver singing : স্বাক্ষরিত Driver এটা কোন সফটওয়্যারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করে থাকে। আর উইন্ডোজ ৭ এর ৬৪ বিটের কম্পিউটারে অবশ্যই Kernel-mode এর Driver এর Digital signed থাকতে হয় ব্যবহার করার জন্য।

* Data Exceution Preventation : এইখানে সফটওয়্যার এর ব্যাতিত হার্ডওয়্যার কে প্রাধান্য দেয়া হয়েছে। যার ফলে আপনার কম্পিউটারে থাকা ক্ষতিকর সফটগুলো অপারেটিং সিস্টেমের System Failure করতে পারে না

৫। Windows 7 এর 64 বিটের ভার্সনের সীমাবদ্ধতা

উইন্ডোজ ৭ এ একটি সীমাবদ্ধতা হলে এটি ১৬ বিটের Windows on Windows (WOW) environment কে সাপোর্ট করে না।

আরো বিস্তারিত দেখুন Advantages of using 64bit editions of windows 7 এইখানে
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×