স্মৃতি চারণ করি একটু...
ইস্কুলে আমরা কয়েকজন ছেলে ছিলাম খেলাধূলায় জঘন্য। খেলাধূলা বলতে ফুটবল, ক্রিকেট, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি ইত্যাদি। কলম খেলা, বোম বাস্টিং, মাংস চুরি এইসব অবশ্য ধুমায় খেলসি
কি আর করা... গেলাম। এক পর্যায়ে ইচ্ছা করছিল একটা দৌড় দিয়া যদি নাই হয়ে যাইতে পারতাম কিন্তু ঐ < টুউউউট্..> টিচারের বেত দেখে কিছু করার সাহস পাচ্ছিলাম না।
আমাদের স্কুলটার দেড় তলায় রাস্তার দিকে একটা বড় বারান্দা ছিল যেটাতে ঢুকতে হত সিঁড়িঘর দিয়ে। সেই ২ জন স্যারদের চোখ এড়িয়ে বারান্দায় কোনমতে উঠেছে, একজন লাফ দিয়ে রাস্তায়ও নেমে গ্যাছে। যেই ২য় জন নামতে যাবে, তখন এক স্যার হাজির। সিইং দ্যা টিচার, ১ম জন ভোঁ দৌড়...
স্যার (২য় জনকে): "কিরে স্কুল পালাস??
২য় জন: "স্যার আমি ভলান্টিয়ার, ঐ দ্যাখেন একজন পালাইতেসে, আমি তো ওরে ধরতে যাইতেসি।"
অত:পর ঝপাং করিয়া লম্ফ এবং ভোঁ করিয়া দৌড়
--------------------------------------------------------------------------
হায়রে কি দিনগুলা যে ছিল !!! ধুউরররর... ভাল্লাগেনা
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


