আমার প্রিয় পোস্ট
- বঙ্গদেশের ফটু রঙ্গ - ১ - কাঙাল মামা
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- যাকে ভালুবাসি তাকে সব দিব - আলিফ দেওয়ান
- ঢাকার শ'খানেক বছর পুরোনো কিছু ছবি - ০১ - সাহারা মরু'র পাড়ে
- ফান পোস্ট: পা দিবেন না - ফয়সাল আকরাম
- অবাধ্য ইচ্ছা - ঊশৃংখল ঝড়কন্যা
- অত:পর তোতামিয়া ব্লগিল বিষাদে - আরিফ জেবতিক
- হার্ডডিস্কের ড্রাইভ লুকিয়ে রাখুন - মেহেদী হাসান নাসিম
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- মাছি (গল্প) - তানিম হুমায়ুন
- হাঁটতে হাঁটতে সীমানা পেরিয়ে... - ফারজানা মাহবুবা
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- নরম বনুভূতি !!! [**বনুভূতি** = বই থেকে পাওয়া অনুভূতি] - ঊশৃংখল ঝড়কন্যা
- না বলা কঠিন সত্য ! - আইরিন সুলতানা
- মাটির পুতুল - রাতিফ
- কাট্টুন: পুরান চাইল ভাতে বাড়ে: ছেলেরা কেন প্যান্ট পরে (পুলাপাইনরার প্রবেশ নিষেধ) - দ্রগবা
- টুইংকল টুইংকল লিটল স্টার। - মনযূর মান্নান
- উপকারী পুস্ট : সেনসেশন সবুজটা ব্যবহার কইরেন না
- বালিশ ছাড়া শুইয়া গেছি
- ইংরেজি ভাষা ও উহার উচ্চারণঃ বিচিত্র অভিজ্ঞতা(দ্বিতীয় পর্ব) - আহসান হাবিব শিমুল
অপ্রকাশিত-৪ (এক টুকরা পার্সোনাল ভাবনা
)
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩২
নিচে একটু পরে যা পড়তে যাচ্ছেন তা ছন্দে ছন্দে এক টুকরা ভাবনা যা আমার পুরাই ব্যাক্তিগত। কেউ ভিন্নমত পোষন করলে অথবা করতে চাইলে..... করেন, আমার কোন সমস্যা নাই ![]()
.......................................................................
বেশ অনেকদিন পর ২ প্রাক্তন বন্ধুর হঠাৎ দেখা...
১ম বন্ধু:
আরে বন্ধু, তুমি এখানে?
কি যে আনন্দ জাগছে প্রাণে!
তোমাকে হঠাৎ দেখব ভাবিনি
কতদিন বল গল্প করিনি??
২য় বন্ধু:
হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ।
এতদিন তুমি কেমন রয়েছ?
বিয়ে-থা করে ফেলেছো বুঝি?
হাতে যে দেখছি আটা আর সুজি।
১ম বন্ধু:
আর কি বলব, হঠাৎ হল।
কি করে জানাবো তুমিই বল?
তবে বউ একেবারে সোনার বরন
ঠিক যেন এক পরীর গড়ন।
২য় বন্ধু:
শুভকাজটা যে ভাই আমিও করেছি!
কাউকে কি ছাই জানাতে পেরেছি?
বউটা আমার পেয়েছি ভাল,
মুখখানিতে চাঁদের আলো।
১ম বন্ধু:
গুণের কথা কি আর বলব,
তাহলে তো শেষ হবেনা গল্প।
একটা কথাই বলব ভায়া,
ওর হাতে যেন যাদুর ছোঁয়া!
২য় বন্ধু:
আমার সেও কম যায়না
একটুখানি বিরহ সয়না।
সময় পাও তো এস একদিন
বুঝবে, কি সুখে আছি এ্যাদ্দিন!
১ম বন্ধু:
তবে তো তোমার ভাগ্য বটে,
এমনটি বউ কজনার জোটে?
( মুখে শুধু তোর বড় বড় কথা
চাপা মারছিস শালা লুকাতে ব্যথা!)
২য় বন্ধু:
তুমিও তো ভাই রয়েছ সুখে
আলোর ছটা যেন দেখছি মুখে!
( ত্যাঁদড় যে তু্ই আগেই জানি
বউ নিশ্চয় বাঁদর একখানি!)
১ম বন্ধু: আজ তবে আমি নিচ্ছি বিদায়...(হতভাগা মরুক!)
২য় বন্ধু: আশা করি ফের দেখব তোমায়...(খোদা না করুক!)
২ বন্ধুর প্রস্হান।
ঘটে যদি থাকে বুদ্ধি অল্প
কোরনা বাইরে বউয়ের গল্প।
অমূল্য এই উপদেশ কার?
ছড়াখানি যে লিখল তার।
![]()
কিংবদন্তীর কথক বলেছেন:
হাহাহাহাহাহা
লেখক বলেছেন: হোহোহোহো
(কবিতা ফানি না আমি??)
মৈথুনানন্দ বলেছেন:
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে ঘুষ দিয়ে আনাস...
লেখক বলেছেন:
আমি মিসকিন!
লেখক বলেছেন: ইয়েএএএএএএএএএএএএ !!! ![]()
লেখক বলেছেন: আপনার সমস্যা কি?? এত পড়েন ক্যান?? ধইরা বসতে পারেন না? ![]()
উল্কা বলেছেন:
চালায় যান
লেখক বলেছেন: ভোঁওওওওওওওওওওও...![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ফকির-মিসকিন... মানে টাকা নাই ![]()
ইমরান মামা বলেছেন:
জবর ছন্দ। জবর ছড়া লিখে লিয়েছো মামু। কী পড়তে কী পড়লাম পাসতে আরছি না। তবে জবর।
লেখক বলেছেন: কী পড়তে কী পড়লাম পাসতে আরছি না।
// ঠিক বুঝি নাই ![]()
জবর ছন্দ। জবর ছড়া লিখে লিয়েছো মামু।
// হে হে ![]()
লেখক বলেছেন: বুউমমমমমমম্ ![]()
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
হাহাহাহাহাহ !!! অসাধারণ ছন্দের সাথে ব্যঙ্গ !!! মজা পেলাম! + !!!
লেখক বলেছেন: খুশিইইইইই !!!! ![]()
লেখক বলেছেন: রা চো লা হ গে (রাগের চোটে লাল হয়ে গেসি!!
)
পান্থজন বলেছেন:
বউ যদি হয় আস্ত বিচ্ছুমারিও চাপা অল্প কিচ্ছু
বউ এর মান ঠিক রাখা চাই
অল্প চাপায় কি আসে যায়?
লেখক বলেছেন: বউয়ের মানটা ঠিক রাখিলা
অল্প বেশি চাপাও মারিলা,
প্রচারিলা তার নাম ও খ্যাতি
তাও খাইলা বউয়ের যাঁতি...
(কোন লাভ আছে?
)
লেখক বলেছেন: আপনাকে এলাচ
মুখে আরো বেশি সুগন্ধ আনিবার তরে ![]()
ঘাসফুল বলেছেন:
জব্বর কৈছতো !!! মারাত্মক হৈছে......
লেখক বলেছেন: ঠ্যাংস্ লন![]()
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
রেটিং দিতে পারলাম না, বলে যে আমি বলে একবার রেটিং দিয়েছি।
মজা পেয়েছি মারাত্মক!
লেখক বলেছেন: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
রেটিং দিতে পারলাম না, বলে যে আমি বলে একবার রেটিং দিয়েছি।
//আপনার একাউন্ট হ্যাক হয়েছে! ![]()
লেখক বলেছেন: মজা পেয়েছি মারাত্মক!
// ![]()
![]()
রাশেদ বলেছেন:
হা হা!
লেখক বলেছেন: হিহিহি ![]()
লেখক বলেছেন: ঠ্যাং খান!! ![]()
ফয়সাল আকরাম বলেছেন:
দোস্ত পুস্ট টা সেভ কইরা রাখলাম । তোর বিয়ার গিফ্ট এর লগে এটাচ কইরা দিমু নে ...
লেখক বলেছেন: তোরে অনেক অনেক কিচ্চি !!!! ![]()


















