আমার প্রিয় পোস্ট

উড়তে আছি...

বড়বেলা /:)

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩২

শেয়ার করুন:                   Facebook


ঘুমের আগে গল্প শোনার জন্য যেসব মহা ত্যাঁদড় বাচ্চা বাবা মার জান কয়লা করে দেয়, আমি ছিলাম তাদের একজন। গল্প বলতে বলতে আমার আম্মা মাঝে মাঝে ঘুমিয়ে যেত, ঝাঁকি দিয়ে উঠায় দিতাম, তাও মনে আছে। আমি পিচ্চিকালে এত্ত এত্ত রূপকথার বই পড়তাম, তাই আমাকে নতুন নতুন গল্প বলাও ছিল মহা পেইন!! এত গল্প পাবে কোথায়?? যাই বলত আমি বলতাম "এটা তো জানি, এটাতে হ্যান হবে ত্যান হবে... আরেকটা বল..."
একটা মানুষই আছে যে গল্প শুনতে চাইলে উল্টা আমার জান কয়লা করে দিত, আমার নানাজান। উনার সাথে কোন এক কারনে রাতে ঘুমিয়েছি। ঘুমানোর আগে কুঁইকুঁই শুরু করলাম "গল্প বলনা, এ্যাই নানা! এমন কর কেন? একটা বল, মাত্র একটা, প্লিজ!!!"
নানা বলল "রাত অনেক হইসে, এ্যালা ঘুমাও তো। সকালে আমার নামাজ আছে..."
আমি আরো ঘ্যান ঘ্যান শুরু করলাম। হাজার হোক বড় নাতি... নানা শর্ত দিল "ঠিক আছে, বলার পর সাথে সাথে ঘুমাইবা।" আমি তো খুশি! নানা শুরু করল গল্প:
"এক যে ছিল রাজা
রাজার নাই মাজা
কুত্তার নাই ঠ্যাং
গোডেং গোডেং।"
নানা বলে চুপ করে গেল। কিছুক্ষণ বুঝিনাই যে এটাই গল্প ছিল, যখন বুঝলাম তখন অল্প ভলিউমে প্রবল প্রতিবাদ করলাম যে এটা কি হল?? এটা কি গল্প না ঘোড়ার ডিম! এইসব বললে হবেনা /:) আসল গল্প বলতে হবে... নানা আবার আমাকে গল্প শুনাল:
"এক যে ছিল রাজা.....
....গোডেং গোডেং।"
X(X(X(

বড় হয়ে গেছি, কেউ আর গল্প শোনায়না। /:)

 

 

  • ১০ টি মন্তব্য
  • ১২০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৬
comment by: একরামুল হক শামীম বলেছেন:
"এক যে ছিল রাজা.....
....গোডেং গোডেং।"

:)
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: :(

২. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: :|
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: :|
কেমন আছেন দা??

৩. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৮
comment by: তামিম ইরফান বলেছেন: এক যে ছিল রাজা
রাজার নাই মাজা
কুত্তার নাই ঠ্যাং
গোডেং গোডেং।":)

গল্প শুনাইলাম এবার ঘুমায় পড়েনB-)
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: হ :(

৪. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৯
comment by: পারভেজ বলেছেন: হাহাহাহাহা,
ব্যাপক মজা পেলাম!!
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: আর্কির ছবি মনে হচ্ছে!! :|

৫. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২১
comment by: তানজু রাহমান বলেছেন: কু্ত্তার নাই ঠ্যাং
গোডেং গোডেং
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: হু... :(

 



 


যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১২২৩৭